ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home বাংলাদেশ অর্থনীতি

সময়সীমা বৃদ্ধি ডিজিটাল ব্যাংকের আবেদনের

September 15, 2025
0 0
0
সময়সীমা বৃদ্ধি ডিজিটাল ব্যাংকের আবেদনের

আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণের পাশাপাশি ৫ লাখ টাকা অফেরতযোগ্য ফি জমা দিতে হবে, যা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের অনুকূলে প্রদান করতে হবে। আবেদনপত্র সরাসরি জমা দেয়ার পাশাপাশি ই-মেইলেও সব নথি পাঠাতে হবে।

ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদনপত্র জমা দেয়ার সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ২ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, ডিজিটাল ব্যাংক স্থাপনের লক্ষ্যে আবেদনকারীদের পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি ও বিভিন্ন দলিলাদি সংগ্রহের বিষয়টি বিবেচনায় ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন গ্রহণের তারিখ চলতি বছরের ২ নভেম্বর (রোববার সন্ধ্যা ৬টা) পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এছাড়া ডিজিটাল ব্যাংক সম্পর্কিত পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য বিষয়াবলী অপরিবর্তিত থাকবে।

এর আগে গত ২৬ আগস্ট ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদনপত্র আহ্বান করে বাংলাদেশ ব্যাংক। সেসময় আবেদন গ্রহণের সময়সীমা ১-৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।

ডিজিটাল ব্যাংক স্থাপন করতে ন্যূনতম পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিনির্ভর আর্থিক খাতের বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধি, আর্থিকসেবার পরিধি বিস্তৃতকরণ এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসই) অর্থায়ন সহজ করার লক্ষ্যে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেয়া হচ্ছে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ঋণপ্রবাহ সহজ করা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাই উদ্যোগের মূল উদ্দেশ্য।

আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণের পাশাপাশি ৫ লাখ টাকা অফেরতযোগ্য ফি জমা দিতে হবে, যা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের অনুকূলে প্রদান করতে হবে। আবেদনপত্র সরাসরি জমা দেয়ার পাশাপাশি ই-মেইলেও সব নথি পাঠাতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে আর্থিক খাতে কার্যকারিতা বাড়ানোই ডিজিটাল ব্যাংকের লক্ষ্য। এর জন্য আলাদা শাখা, উপশাখা বা এটিএম বুথের প্রয়োজন হবে না। বরং সব সেবাই অ্যাপ-নির্ভরভাবে মোবাইল বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে দেয়া হবে।

এর আগে ২০২৩ সালের ১৪ জুন ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক। সে সময় ন্যূনতম পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছিল ১২৫ কোটি টাকা। তবে সাম্প্রতিক সংশোধনীতে মূলধন বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে। প্রচলিত ব্যাংকের ক্ষেত্রে এ মূলধনের পরিমাণ ৫০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান করা হবে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ও পেমেন্ট সার্ভিস চলবে ২০১৪ সালের বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেম রেগুলেশন অনুসারে।

প্রদা/ডিও

Tags: অর্থনীতিবাংলাদেশ ব্যাংক
ShareTweetPin
Previous Post

“ওয়ান ম্যান আর্মি ও CMA-CGM এর যৌথ আয়োজনে পতেঙ্গা সি-বিচে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন”

Next Post

ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু লালখান বাজারে

Related Posts

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
5
সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
12
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
25
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
17
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
43
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
13
Next Post
ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু লালখান বাজারে

ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু লালখান বাজারে

No Result
View All Result

সাম্প্রতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে তিস্তা চুক্তির আশা দেখছে বিএনপি

একদিন পরই বাড়ল সোনার দাম

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

তেলের পর এবার বাড়বে বিদ্যুতের দাম

এক লাখ টন ক্রুড নিয়ে কুতুবদিয়ায় ‘এমটি নিনেমিয়া’

হামের ১৫ লাখ টিকা দেশে আনলো সরকার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In