ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান

February 4, 2026
0 0
0
ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

তারেক রহমান বলেন, ‘আজকের এই নির্বাচনি জনসভায় আপনাদের সামনে আমি এতটুকু বলতে চাই, ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যার সমাধান হয়, তবে বিএনপি তা করবে। আপনাদের মাঝ থেকে ফরিদপুরকে বিভাগ ও সিটি কর্পোরেশন ঘোষণার দাবি উঠেছে। আমি কথা দিচ্ছি, আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে এসব দাবি বাস্তবায়নের দায়িত্ব বিএনপির।’

বিগত সরকারের উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা শুনেছি প্রত্যেক এলাকায় নাকি এত উন্নয়ন হয়েছে, তাহলে আপনাদের প্রার্থীরা আজ এত সমস্যার কথা বললো কেন? আসলে বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকলেই কেবল দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’

বুধবার দুপুর আড়াইটার দিকে তারেক রহমান হেলিকপ্টারযোগে সমাবেশস্থলের পাশে ফরিদপুর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন। এরপর সেখান থেকে গাড়িবহর নিয়ে দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে জনসভা মঞ্চে উপস্থিত হন। বিকেল ৩টা ২১ মিনিটে তিনি তার বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতেই তিনি ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

তারেক রহমান বলেন, ‘এরাই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা আপনাদের এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নির্বাচিত হলে তারা আপনাদের সেবায় ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন।’

বক্তব্যে তারেক রহমান আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশের জন্য নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘এই এলাকার অন্যতম প্রধান সমস্যা নদী ভাঙন। কৃষিপ্রধান এই অঞ্চলে নদী ভাঙন রোধ করতে পারলে বৃহত্তর ফরিদপুরের সোনালী আঁশ পাট বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।’

কৃষক ও নারীদের জন্য বিশেষ সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ‘কৃষক কার্ড’ দেব। এর মাধ্যমে সার ও বীজ সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় বিধায় খেটে খাওয়া পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। বেকারত্ব দূর করতে প্রতিটি এলাকায় বৈশিষ্ট্যপূর্ণ কলকারখানা স্থাপন করা হবে যাতে যুবসমাজ সম্মানের সাথে বাঁচতে পারে।’

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান।

এছাড়া বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-১ আসনের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এবং শরীয়তপুর-২ আসনের প্রার্থী মিয়া মোহাম্মদ নুরুদ্দিন অপুসহ ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার মনোনীত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রদা/ডিও

Tags: তারেক রহমানবিএনপি
ShareTweetPin
Previous Post

যারা গুপ্ত বলে পরিচিত তারাই ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে: তারেক রহমান

Next Post

২০৪০ সালের মধ্যে অর্থনীতিকে ২ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার আকাঙ্ক্ষা: জামায়তের ইশতেহার

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
9
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
10
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
9
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
17
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
20
Next Post
২০৪০ সালের মধ্যে অর্থনীতিকে ২ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার আকাঙ্ক্ষা: জামায়তের ইশতেহার

২০৪০ সালের মধ্যে অর্থনীতিকে ২ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার আকাঙ্ক্ষা: জামায়তের ইশতেহার

No Result
View All Result

সাম্প্রতিক

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

চসিকের নাম ব্যবহারে ইজি বাইক বিক্রি, দুই ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে জব্দ

বাংলাদেশকে ১৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In