ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

ছুটির দিনেও মন্ত্রিপরিষদ বিভাগের ব্যস্ততা

February 11, 2026
0 0
0
ছুটির দিনেও মন্ত্রিপরিষদ বিভাগের ব্যস্ততা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে চলছে সরকারি ছুটি। তবে, এই ছুটির মধ্যেও ব্যস্ত সময় পার করছে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। নতুন সরকার গঠন, মন্ত্রিসভার শপথ ও মন্ত্রীদের জন্য দাফতরিক গাড়ি প্রস্তুতসহ আনুষাঙ্গিক সব আয়োজনে ব্যস্ত সময় পার করছে সংশ্লিষ্ট শাখাগুলোর কর্মকর্তারা।জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর পরই ব্যস্ত হয়ে উঠবে রাষ্ট্রপতির দফতর বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি পরিবহন পুল কর্মকর্তারা। নির্বাচন কমিশন থেকে এমপিদের গেজেট হওয়ার পর শুরু হবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি পরিবহন পুল।

নতুন সরকারের শপথের দিনটি কবে হতে পারে তা নিশ্চিত করতে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা ও গেজেট প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, “সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি শপথ নেবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, মূলত চার কারণে ব্যস্ত সময় পার করছে সরকারের কেবিনেট ডিভিশন।

প্রথমত, নির্বাচনের পরপরই নির্বাচন কমিশন থেকে ভোটের ফলাফলের গেজেট প্রকাশের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথের প্রক্রিয়া শুরু হয়। এ উপলক্ষে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের জন্য পৃথক পৃথক ফাইল তৈরি করতে হচ্ছে। ছুটির দিনে সে কাজটি এগিয়ে রাখা হচ্ছে বলে জানা গেছে।

বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতার কাছ থেকে মন্ত্রী হওয়ার জন্য নির্বাচিতদের নামের তালিকা পাঠানো হবে মন্ত্রিপরিষদ বিভাগে। সে অনুযায়ী ফাইল তৈরি করা হবে এবং তা বঙ্গভবনে পাঠানো হবে। বঙ্গভবনে নতুন সরকারের শপথ পড়ানোর অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ।

দ্বিতীয়ত, সরকারের প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রীদের জন্য সরকারি পরিবহন পুলে গাড়ি ধুয়ে-মুছে প্রস্তুত করে রাখা হচ্ছে। সব গাড়ি তো পরিবহন পুলে নাই। কিছু গাড়ি এখনও উপদেষ্টারা ব্যবহার করছেন। তারা সেসব গাড়ি পরিবহন পুলে জমা দেওয়ার পর সেগুলো যুক্ত হবে নতুন মন্ত্রীদের জন্য রাখা গাড়ি বহরে। আপাতত ৫০টি গাড়ি তৈরি রাখা হচ্ছে বলে জানিয়েছে পরিবহন পুল কমিশনার।

তৃতীয়ত, মন্ত্রিপরিষদ বিভাগ ব্যস্ত সময় অতিবাহিত করছে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ, শপথ পাঠ ও মন্ত্রীদের দফতর বণ্টন সংক্রান্ত দাফতরিক নথিপত্র তৈরি করার কাজ নিয়ে। এছাড়া নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দলের কাছ থেকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত সদস্যদের তালিকা পাওয়ার পর তাদেরকে টেলিফোন করে শপথ গ্রহণের আমন্ত্রণ সংবাদটি পৌঁছে দেওয়া এবং তাদের শপথগ্রহণের জন্য বঙ্গভবনে নিয়ে যেতে বাসার ঠিকানা যোগাড় করে ঠিকানা মোতাবেক সময়মতো গাড়ি পাঠানোর মতো প্রধান কাজ করতে হয় মন্ত্রিপরিষদ বিভাগকে।

চতুর্থত, নবনিযুক্ত প্রধানমন্ত্রী এবং নতুন মন্ত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও এসএসএফ’র সঙ্গে সমন্বয় করে তা নিশ্চিত করার কাজেও ব্যস্ত সময় অতিবাহিত করতে হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগকে।

উল্লেখ্য, বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রথমেই রাষ্ট্রপতি বঙ্গভবনে সংখ্যাগরিষ্ঠ দল বা জেটের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন। এরপর রাষ্ট্রপতি পর্যায়ক্রমে শপথ পড়াবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর জন্য বঙ্গভবন থেকেও প্রস্তুতি নিতে শুরু করেছে। বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হচ্ছে। আনুসাঙ্গিক কাজগুলোও চলছে একসঙ্গে। তবে, এর আগে জাতীয় সংসদ ও মন্ত্রিপরিষদ বিভাগের কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে এমপিদের শপথ গ্রহণ। এমপিদের শপথ গ্রহণের পর তাদের বিজয়ী দলের সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত করা। ওই সভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত করা, যিনি হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী।

প্রদা/ডিও

Tags: নির্বাচনমন্ত্রীপরিষদ
ShareTweetPin
Previous Post

ভোটে সীমিত মোবাইল ব্যাংকিং, ভোগান্তিতে গ্রাহকরা

Next Post

নগদ অর্থের চাপ বাড়ছে ভোটের মাঠে

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
12
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
10
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
13
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
9
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
18
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
20
Next Post
নগদ অর্থের চাপ বাড়ছে ভোটের মাঠে

নগদ অর্থের চাপ বাড়ছে ভোটের মাঠে

No Result
View All Result

সাম্প্রতিক

কাতারের এলএনজি সরবরাহ অর্ধেকে নামার শঙ্কায় বাংলাদেশ

আবারও ফুঁসে উঠছে তিস্তা, লালমনিরহাটে বন্যার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

ঢাকায় নতুন কমিশনার, সিলেট ও কুমিল্লা পেল নতুন ডিসি

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In