ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

এখন প্রধান চ্যালেঞ্জ, ভোট যেন ‘পারফেক্ট’ হয় : প্রধান উপদেষ্টা

February 7, 2026
0 0
0
এখন প্রধান চ্যালেঞ্জ, ভোট যেন ‘পারফেক্ট’ হয় : প্রধান উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা মোতায়েন ও সম্ভাব্য চ্যালেঞ্জ পর্যালোচনার এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনটি ‘পারফেক্ট’ করাই এখন প্রধান চ্যালেঞ্জ। তিনি বর্তমান নির্বাচনের পরিবেশ, রাজনৈতিক দলগুলোর আচরণ এবং সরকারের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এই হাই-প্রোফাইল মিটিং শেষে যমুনা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান, সভায় প্রধান উপদেষ্টা বলেছেন, ‘এখন পর্যন্ত নির্বাচন প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনকভাবে এগোচ্ছে। রাজনৈতিক দলগুলো শৃঙ্খল। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছে না। কোনো অভদ্র আচরণ হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির বিবেচনায় এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমাদের সামনে এখন চ্যালেঞ্জ হলো একটি ‘পারফেক্ট’ ভোট নিশ্চিত করা।’

প্রেস সচিব জানান, এবারের নির্বাচনে ভোটগ্রহণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য ‘বডি-ওর্ন’ [শরীরে পরিহিত] ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। বৈঠকের সময় প্রধান উপদেষ্টা র‍্যান্ডমভাবে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দায়িত্বরত সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ক্যামেরার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এছাড়া ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ পুরোপুরি চালু করা হয়েছে। এটি শুধুমাত্র নির্বাচনি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী ব্যবহার করবেন। কোনো কেন্দ্রে অনিয়ম বা সহিংসতার ঘটনা ঘটলে এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর কাছে বার্তা পৌঁছে যাবে, ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

নির্বাচনি নিরাপত্তায় প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবেন বলে জানান শফিকুল আলম। এর মধ্যে সেনা, নৌ ও বিমানবাহিনীর ১ লাখ ৮ হাজার ৮৮৫ জন সদস্য ইতোমধ্যে মোতায়েন হয়েছেন। এছাড়া পুলিশ বাহিনীর ১ লাখ ৫৭ হাজার এবং আনসারের ৫ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন সদস্য পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। প্রস্তুত রাখা হয়েছে কোস্ট গার্ড ও র‍্যাবকেও।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ, নারী ৬ কোটি ২৮ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। এছাড়া বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পাঠানো ৪ লাখ ২২ হাজারের বেশি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

শফিকুল আলম বলেন, ‘আমাদের প্রত্যাশা, নারীরা পরিবারসহ উৎসবের আমেজে ভোট দিতে আসবেন। এই নির্বাচন যেন নিরাপদ, অংশগ্রহণমূলক ও স্মরণীয় হয়, সেটাই আমাদের লক্ষ্য।’

নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে নির্বাচনকালীন বিশেষ হটলাইন নম্বর ৩৩৩৩৩ চালু করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রদা/ডিও

Tags: নির্বাচনপ্রধান উপদেষ্টাভোট
ShareTweetPin
Previous Post

বাংলাদেশের পার্শ্ববর্তী চার দেশ কাঁপলো ভূমিকম্পে

Next Post

সূচকের পতনে শেয়ারবাজারে চলছে লেনদেন

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
9
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
10
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
9
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
17
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
20
Next Post
সূচকের পতনে শেয়ারবাজারে চলছে লেনদেন

সূচকের পতনে শেয়ারবাজারে চলছে লেনদেন

No Result
View All Result

সাম্প্রতিক

৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

মজুত নিশ্চিত করতে ৬০ হাজার টন সার কিনবে সরকার

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা

ইসির অফিস সহায়কের ঢাকায় ফ্ল্যাট, ব্যাংকে ৬০ লাখ টাকার এফডিআর!

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা

মুদি দোকানসহ ১৬ খাতে বসছে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর: অর্থমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In