ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অপরাধ

দিনের আলোয় বৈধ ব্যবসা, রাতের আঁধারে বেনাপোলে শুল্ক ফাঁকির কারবার

January 18, 2026
0 0
0
দিনের আলোয় বৈধ ব্যবসা, রাতের আঁধারে বেনাপোলে শুল্ক ফাঁকির কারবার

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পচনশীল পণ্য আমদানির আড়ালে গড়ে উঠেছে এক শক্তিশালী সিন্ডিকেট। এই চক্রের কারসাজিতে বন্দর এখন রাজস্ব ফাঁকির ‘রামরাজত্বে’ পরিণত হয়েছে। মূলত বন্দরের ৩১ নম্বর শেড ও কাঁচামাল ইয়ার্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিন্ডিকেট রাতের আঁধারে উচ্চ শুল্কযুক্ত পণ্য পাচার করছে, যা স্থানীয়ভাবে ‘রাজস্ব ফাঁকির রাতের বাজার’ হিসেবে পরিচিতি পেয়েছে। গত ছয় মাসেই এই বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে।

ঘুষের বিনিময়ে নামমাত্র পরীক্ষণ অনুসন্ধানে জানা গেছে, মাছ, ফল ও অন্যান্য পচনশীল পণ্য আমদানির ঘোষণা দিয়ে ট্রাকে আনা হচ্ছে উচ্চ শুল্কযুক্ত ইলেকট্রনিক্স, ওষুধ, শাড়ি, থ্রি-পিস এমনকি আগ্নেয়াস্ত্র। নিয়ম অনুযায়ী শতভাগ কায়িক পরীক্ষা করার কথা থাকলেও দুর্নীতিবাজ পরীক্ষণ কর্মকর্তারা ট্রাকের উপর থেকে নামমাত্র কয়েকটি কার্টন দেখে ‘ক্লিয়ারেন্স’ দিয়ে দিচ্ছেন। বিনিময়ে পণ্যভেদে ট্রাকপ্রতি ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হচ্ছে। অভিযোগ রয়েছে, শুল্কায়ন গ্রুপ-১ এর কর্মকর্তাদেরও প্রতিটি চালানের জন্য নির্দিষ্ট হারে মাসোহারা দিতে হয়।

নিরাপত্তা ঝুঁকি: অস্ত্র ও গোলাবারুদ পাচার কেবল রাজস্ব ফাঁকি নয়, এই অব্যবস্থাপনার সুযোগে বন্দরে অনুপ্রবেশ করছে অবৈধ আগ্নেয়াস্ত্র। গত ১১ জানুয়ারি র‍্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ আটক সাকিব হাসান বন্দরের একটি আমদানিকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিল। এর আগে বিজিবি কাঁচা মরিচের ট্রাক থেকে পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৩ জানুয়ারি রাতে দুটি মাছের ট্রাক থেকে ঘোষণা বহির্ভূত প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ টন ইলিশ মাছ জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। ৫ আগস্টের পর শুল্ক ফাঁকির এটিই বড় কোনো চালান আটকের ঘটনা।

কেন বাড়ছে ‘রাতের বাজার’? সংশ্লিষ্টরা জানান, দিনের বেলায় কড়াকড়ি থাকলেও সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পচনশীল পণ্যের নামে অসংখ্য ট্রাক বন্দরে প্রবেশ করে। দ্রুত খালাসের অজুহাতে কোনো প্রকার পরীক্ষণ ছাড়াই ভারতীয় ট্রাক থেকে সরাসরি বাংলাদেশি ট্রাকে মাল তুলে দেওয়া হয় (ট্রানশিপমেন্ট)। দিনের বেলার বৈধ চালানের নথিপত্র ব্যবহার করে রাতের এই অবৈধ পণ্য নিমেষেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়।

প্রয়োজন স্ক্যানিং ও যৌথ তদারকি আমদানিকারক ও সচেতন মহলের দাবি, বন্দরে বসানো ট্রাক স্ক্যানিং মেশিনটি রহস্যজনক কারণে চালু করা হচ্ছে না। এটি সচল থাকলে এবং প্রতিটি পরীক্ষণে বিজিবি-কে অন্তর্ভুক্ত করা হলে শুল্ক ফাঁকি ‘জিরো টলারেন্সে’ নামিয়ে আনা সম্ভব হবে।

শার্শা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান বলেন, “বিগত সময়ে সন্ধ্যা ৬টার পর পচনশীল পণ্য প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকলেও এখন তা মানা হচ্ছে না। রাজস্ব আহরণে বিজিবির মতো পেশাদার বাহিনীকে যৌথভাবে নিয়োজিত করা জরুরি।”

বন্দরের স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে এবং জাতীয় স্বার্থ রক্ষায় এই শক্তিশালী সিন্ডিকেট ভেঙে দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে যশোরের ব্যবসায়ীরা।

প্রদা/ডিও

Tags: দুর্নীতিবেনাপোলশুল্ক
ShareTweetPin
Previous Post

ইসির বিরুদ্ধে অভিযোগের ঢেউ, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ

Next Post

চট্টগ্রামে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
14
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
17
Next Post
চট্টগ্রামে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল

চট্টগ্রামে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল

No Result
View All Result

সাম্প্রতিক

৫ কার্গো এলএনজি আমদানি করছে সরকার

মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ

পিতা-মাতা ভরণপোষণ আইনের আওতায় যুগ্ম সচিবের বিরুদ্ধে পদক্ষেপ

বাড়লো পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম

ধেয়ে আসছে দশকের সবচেয়ে ভয়াবহ দানব ‘এল নিনো’

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল স্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In