আব্দুর রহিম ফেনী সদর থানার উত্তর চারিপুর এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুর রহিম প্রকাশ সজিব সীতাকুণ্ড থানাধীন শীতলপুর এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফেনী সদর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালত আব্দুর রহিমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন।







