ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে লঞ্চ প্যাডে নাসার ‘আর্টেমিস–২

January 18, 2026
0 0
0
৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে লঞ্চ প্যাডে নাসার ‘আর্টেমিস–২

ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে এখন সাজ সাজ রব। নাসার বিশাল ‘মেগা রকেট’ স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) পৌঁছে গেছে উৎক্ষেপণ মঞ্চে। অর্ধশতকেরও বেশি সময় পর আবার চাঁদের পথে মানুষ পাঠানোর প্রস্তুতির শেষ ধাপে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা।

প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ এক কর্মযজ্ঞ শেষে ৯৮ মিটার (৩২২ ফুট) উঁচু আকাশচুম্বী রকেটটিকে খাড়াভাবে লঞ্চ প্যাডে স্থাপন করা হয়েছে। কেনেডি স্পেস সেন্টারের ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং থেকে প্রায় ৪ মাইল বা সাড়ে ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি এখন অবস্থান করছে প্যাড ৩৯বি-তে।

এখন চলছে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা ও ‘ড্রেস রিহার্সাল’। সবকিছু ঠিক থাকলে ১০ দিনের ‘আর্টেমিস–২’ মিশনে চারজন নভোচারী চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরবেন। নাসা জানিয়েছে, রকেট উৎক্ষেপণের সম্ভাব্য প্রথম তারিখ ৬ ফেব্রুয়ারি। তবে প্রয়োজনে ফেব্রুয়ারি, মার্চ কিংবা এপ্রিলেও বিকল্প সময় নির্ধারণ করা হতে পারে।

স্থানীয় সময় সকাল ৭টা ৪ মিনিটে শুরু হয় রকেটের যাত্রা। সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এটি লঞ্চ প্যাডে পৌঁছায়। এই বিশাল রকেট বহন করে নিয়ে আসে ‘ক্রলার-ট্রান্সপোর্টার’ নামের এক বিশেষ বাহন, যার সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় মাত্র ১ দশমিক ৩ কিলোমিটার। শামুকগতির এই ঐতিহাসিক দৃশ্য প্রত্যক্ষ করেন অসংখ্য দর্শনার্থী।

নাসা জানিয়েছে, আগামী কয়েক দিন রকেটে জ্বালানি ভরা এবং কাউন্টডাউন মহড়া বা ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ চলবে।

আর্টেমিস–২ মিশনে অংশ নিচ্ছেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডার নভোচারী জেরেমি হ্যানসেন। কেনেডি স্পেস সেন্টারে দাঁড়িয়ে রকেটের এই যাত্রা নিজের চোখে দেখেছেন তারা। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই এই রকেটের চূড়ায় থাকা অরিয়ন মহাকাশযানে চড়ে অজানার পথে পাড়ি দেবেন চারজন।

১৯৭২ সালের ডিসেম্বরে অ্যাপোলো–১৭ মিশনের পর এই প্রথম মানুষ আবার চাঁদের অভিযানে যাচ্ছে।

নাসা জানিয়েছে, এই মিশন নভোচারীদের মহাকাশের এমন এক দূরত্বে নিয়ে যাবে, যেখানে আগে কেউ কখনো যায়নি। যদিও আর্টেমিস–২ মিশনে চাঁদে অবতরণ করা হবে না। এই অভিযান মূলত ২০২৭ বা ২০২৮ সালে পরিকল্পিত আর্টেমিস–৩ মিশনে মানুষের চাঁদে নামার পথ তৈরি করবে।

মিশনের প্রথম দুদিন অরিয়ন মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথে ঘুরবে। এরপর প্রায় ৪০ হাজার মাইল দূরত্বে গিয়ে বিভিন্ন সিস্টেম পরীক্ষা করা হবে—যা চাঁদের দূরত্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ।

ক্রিস্টিনা কচ বলেন, ‘সেই কক্ষপথ থেকে জানালা দিয়ে পৃথিবীকে একটি সম্পূর্ণ গোল বলের মতো দেখা যাবে। এমন দৃশ্য আমরা কেউ আগে কখনো দেখিনি।’

এরপর তারা পাড়ি দেবেন প্রায় আড়াই লাখ মাইল দূরের পথে। চাঁদের উল্টো পিঠ দিয়ে ঘোরার সময় টানা তিন ঘণ্টা পর্যবেক্ষণ, ছবি তোলা ও বৈজ্ঞানিক গবেষণা চালানো হবে। এই তথ্য ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অরিয়ন মহাকাশযানের একটি গুরুত্বপূর্ণ অংশ—ইউরোপীয় সার্ভিস মডিউল—তৈরি হয়েছে জার্মানির ব্রেমেনে। ইউরোপীয় স্পেস এজেন্সির পক্ষ থেকে এটি নির্মাণ করেছে এয়ারবাস।

এয়ারবাসের প্রকৌশলী সিয়ান ক্লিভার বলেন, ‘এই মডিউল ছাড়া চাঁদে যাওয়া অসম্ভব। এটিই অরিয়নকে চালিকাশক্তি দেবে এবং নভোচারীদের বাঁচিয়ে রাখবে।’

এই মডিউলে রয়েছে বিদ্যুৎ উৎপাদনের সোলার প্যানেল, অক্সিজেন, নাইট্রোজেন ও পানির ট্যাংক। ভবিষ্যতের আর্টেমিস মিশনের জন্য আরও মডিউল তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

রকেট এখন লঞ্চ প্যাডে। আর্টেমিস টিম দিনরাত কাজ করছে উৎক্ষেপণের প্রস্তুতিতে। যদিও মিশনটি কয়েক বছর পিছিয়েছে, তবু নাসা স্পষ্ট জানিয়েছে—নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

মিশন ম্যানেজমেন্ট টিমের প্রধান জন হানিকাট বলেন, ‘আমার একটাই দায়িত্ব—রিড, ভিক্টর, ক্রিস্টিনা আর জেরেমিকে নিরাপদে মহাকাশে পাঠানো এবং আবার নিরাপদে ফিরিয়ে আনা। আমরা পুরোপুরি প্রস্তুত হলেই উৎক্ষেপণ হবে।’

প্রদা/ডিও

Tags: নাসাফ্লোরিডামহাকাশলঞ্চ
ShareTweetPin
Previous Post

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আট দেশে ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক

Next Post

ট্রাম্পকে ছাড়িয়ে শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরর তালিকায় তারেক রহমান

Related Posts

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
5
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
3
জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবার আগেই অফিস চলে আসেন
লীড স্লাইড নিউজ

জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবার আগেই অফিস চলে আসেন

February 26, 2026
2
গ্যাস বিস্ফোরণে কুমিল্লায় একই পরিবারের ৪ জন দগ্ধ
লীড স্লাইড নিউজ

গ্যাস বিস্ফোরণে কুমিল্লায় একই পরিবারের ৪ জন দগ্ধ

February 24, 2026
5
৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক
ব্যংকিং অর্থনীতি

৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক

February 22, 2026
5
১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
অপরাধ

১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

February 21, 2026
4
Next Post
ট্রাম্পকে ছাড়িয়ে শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরর তালিকায় তারেক রহমান

ট্রাম্পকে ছাড়িয়ে শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরর তালিকায় তারেক রহমান

No Result
View All Result

সাম্প্রতিক

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধের বিপক্ষে অবস্থান নিল স্পেন

সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু

মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার

চট্টগ্রামের টেরিবাজার ঈদ উপলক্ষে বেড়েছে কেনাবেচা

মনসুরের স্বেচ্ছাচারিতায় এলপি গ্যাসে সংকট

নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In