ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

অনুমতি ছাড়া ছুটিতে ২ লাখ সেনা, নিয়োগ এড়াচ্ছেন আরও ২০ লাখ

January 15, 2026
0 0
0
অনুমতি ছাড়া ছুটিতে ২ লাখ সেনা, নিয়োগ এড়াচ্ছেন আরও ২০ লাখ

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির প্রায় দুই লাখ সেনা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজ নিজ কর্মস্থল ত্যাগ করেছেন। বুধবার ইউক্রেনীয় পার্লামেন্টে নিজের নিয়োগ অনুমোদনের আগে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য প্রকাশ করেন। সামরিক পরিভাষায় অনুমতি ছাড়া দায়িত্ব ত্যাগ করাকে বলা হয় ‘অ্যাবসেন্ট উইদাউট অফিসিয়াল লিভ’ বা এডব্লিউওএল।

ফেদোরভ আরও জানান, সামরিক দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগে বর্তমানে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিককে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে অনেক বড় ও শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী চরম চাপের মধ্যে রয়েছে। সম্মুখসমরে পরিস্থিতি অত্যন্ত কঠিন। জনবল ও অস্ত্রশস্ত্রে পিছিয়ে থেকেও ইউক্রেনের সেনারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সেনাদের মনোবল দুর্বল হয়ে পড়া এবং দলত্যাগের হার বেড়ে যাওয়ার গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে ফেদোরভের বক্তব্যই প্রথম, যেখানে কোনো শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তা প্রকাশ্যে এই সংকটের প্রকৃত পরিসংখ্যান তুলে ধরলেন।

ইউক্রেনের আইন অনুযায়ী, ১৮ থেকে ৬০ বছর বয়সী সব পুরুষ নাগরিককে সেনাবাহিনীতে নিবন্ধন করতে হয় এবং প্রয়োজনীয় নথিপত্র সবসময় সঙ্গে রাখতে হয়। তবে ২৫ থেকে ৬০ বছর বয়সীদেরই বাধ্যতামূলকভাবে সামরিক সমাবেশ বা মোবিলাইজেশনের আওতায় আনা যায়। পাশাপাশি সামরিক আইনের অধীনে ২৩ থেকে ৬০ বছর বয়সী সামরিক সেবার যোগ্য পুরুষদের দেশত্যাগ নিষিদ্ধ। তবুও হাজার হাজার মানুষ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশ ছাড়ার চেষ্টা করেছেন।

ফেদোরভের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দেশের সামরিক নিয়োগ ও মোবিলাইজেশন ব্যবস্থায় ‘ব্যাপক সংস্কার’ জরুরি হয়ে পড়েছে।

মিখাইলো ফেদোরভ ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষামন্ত্রী। আগামী সপ্তাহে তাঁর বয়স হবে ৩৫ বছর। তিনি দেনিস শ্মিহালের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি বর্তমানে দেশের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এর আগে ফেদোরভ উপ-প্রধানমন্ত্রী এবং ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময়ে তিনি ইউক্রেনের ড্রোন যুদ্ধ কার্যক্রমসহ একাধিক প্রযুক্তিনির্ভর সামরিক প্রকল্প তদারকি করেন। জনবল সংকটের প্রেক্ষাপটে প্রযুক্তিগত অগ্রগতির গুরুত্ব আরও বেড়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

ফেদোরভ বলেন, “আরও বেশি রোবট মানে কম প্রাণহানি, আরও বেশি প্রযুক্তি মানে কম মৃত্যু। ইউক্রেনীয় বীরদের জীবনের মূল্য সবকিছুর ঊর্ধ্বে।”

তিনি জানান, বর্তমানে ইউক্রেনে প্রায় ৫০০টি কোম্পানি ড্রোন উৎপাদনে যুক্ত রয়েছে, ২০০টি প্রতিষ্ঠান জ্যামিং প্রযুক্তি তৈরি করছে এবং ২০টিরও বেশি বেসরকারি কোম্পানি ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, নতুন দায়িত্বে ফেদোরভের অন্যতম প্রধান লক্ষ্য হবে সেনাবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা আরও জোরদার করা।

প্রদা/ডিও

Tags: ইউক্রেনইরানফেদোরভ
ShareTweetPin
Previous Post

চট্টগ্রামে শুক্র ও শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Next Post

চট্টগ্রাম–নোয়াখালী ম্যাচ হচ্ছে না

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
15
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
13
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
15
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
11
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
18
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
24
Next Post
চট্টগ্রাম–নোয়াখালী ম্যাচ হচ্ছে না

চট্টগ্রাম–নোয়াখালী ম্যাচ হচ্ছে না

No Result
View All Result

সাম্প্রতিক

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In