ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home ব্যংকিং অর্থনীতি

গভর্নরের ব্যাংকের সিএসআর ফান্ড থেকে সহায়তার পরামর্শ গণভোটের প্রচারে

January 12, 2026
0 0
0
গভর্নরের ব্যাংকের সিএসআর ফান্ড থেকে সহায়তার পরামর্শ গণভোটের প্রচারে

জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোটে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোটে জনসমর্থন তৈরির লক্ষ্যে অন্তর্বর্তী সরকার প্রচার চালাচ্ছে। এই প্রেক্ষাপটে কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে জনসচেতনতামূলক কর্মসূচির জন্য সহায়তা চাইলে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে অনুদান দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ‘ব্যাংকার্স সভা’য় এ পরামর্শ দেওয়া হয়। বৈঠকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনসহ কয়েকজন ব্যাংকপ্রধান বক্তব্য দেন। সেখানে দেশের আর্থিক খাতের সাম্প্রতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দিকনির্দেশনা দেন গভর্নর।

বৈঠকের আলোচ্য সূচিতে একটি বিষয় ‘গভর্নর কর্তৃক সরাসরি উপস্থাপিত হবে’—এভাবে উল্লেখ ছিল। সভায় উপস্থিত একাধিক এমডি জানান, ওই অংশে নির্বাচন ও গণভোটকে ঘিরে বিভিন্ন বিষয় তুলে ধরেন গভর্নর।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সরকারের সিদ্ধান্তের আলোকে গণভোট বিষয়ে জনগণকে সচেতন করা সবার দায়িত্ব। এ কাজে ব্যাংকগুলোকেও ভূমিকা রাখতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে কী ধরনের প্রভাব পড়তে পারে, সে বিষয়ে মানুষকে জানাতে হবে। এ লক্ষ্যে কোনো এনজিও জনসচেতনতামূলক কার্যক্রম নিলে ব্যাংকের সিএসআর তহবিল থেকে সহায়তা দেওয়ার পরামর্শ দেন তিনি।

একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে তহবিল ব্যবস্থাপনায় সতর্ক থাকার আহ্বান জানান গভর্নর। তিনি বলেন, ডলার প্রবাহ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনছে। চলতি অর্থবছরে এ পর্যন্ত ৩৭৫ কোটি ডলারের বেশি কেনার বিপরীতে বাজারে প্রায় ৪৬ হাজার কোটি টাকা সরবরাহ করা হয়েছে। এ অর্থ যেন কোনোভাবেই অপচয় না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

নির্বাচনকে কেন্দ্র করে কালো টাকা ব্যবহার রোধে আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) নগদ লেনদেন তদারকি জোরদার করেছে। গত বৃহস্পতিবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১০ লাখ টাকার বেশি সব লেনদেনের তথ্য মাসিকের পরিবর্তে সাপ্তাহিক ভিত্তিতে জমা দিতে হবে। প্রতিটি সপ্তাহ শেষ হওয়ার পর তিন কর্মদিবসের মধ্যে এ তথ্য পাঠাতে হবে। আগে মাস শেষ হওয়ার পর পরবর্তী মাসের ২১ তারিখের মধ্যে তথ্য দিতে হতো।

বৈঠকে আরও জানানো হয়, ব্যাংক খাতে খেলাপি ঋণের হার গত ডিসেম্বর শেষে কমে ৩০ শতাংশে নেমেছে। তিন মাস আগে, গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। আদায় জোরদারের মাধ্যমে আগামী মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ ২৫ শতাংশে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঋণ পুনঃতফশিলসংক্রান্ত কমিটির সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।

গভর্নর আরও বলেন, বৈধ পথে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, যার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়েছে এবং ডলারের দর স্থিতিশীল রয়েছে। রমজান ও দুই ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স আরও বাড়তে পারে। তবে এ অর্থের কোনো অপব্যবহার যেন না হয়, সে বিষয়ে ব্যাংকগুলোকে সজাগ থাকতে হবে। পাশাপাশি বিদেশে এক্সচেঞ্জ হাউসগুলো কীভাবে লাভজনকভাবে পরিচালনা করা যায়, সে বিষয়েও দিকনির্দেশনা দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলোর এমডিদের সঙ্গে বৈঠকে খেলাপি ঋণ হ্রাস, রেমিট্যান্স ব্যবস্থাপনা এবং বিদেশে এক্সচেঞ্জ হাউস পরিচালনার কৌশলসহ বিভিন্ন বিষয়ে গভর্নর প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।

প্রদা/ডিও

Tags: গভর্ণরবাংলাদেশ ব্যাংক
ShareTweetPin
Previous Post

আনোয়ারায় সাঁপমারা জীর্ণ বাঁশের সাঁকোই যেনো ২০ হাজার মানুষের যাতায়াত ভরসা

Next Post

বিদেশে বাংলাদেশ মিশনের চার প্রেস কর্মকর্তা দেশে প্রত্যাবর্তনের নির্দেশ

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
15
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
13
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
15
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
11
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
18
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
24
Next Post
বিদেশে বাংলাদেশ মিশনের চার প্রেস কর্মকর্তা দেশে প্রত্যাবর্তনের নির্দেশ

বিদেশে বাংলাদেশ মিশনের চার প্রেস কর্মকর্তা দেশে প্রত্যাবর্তনের নির্দেশ

No Result
View All Result

সাম্প্রতিক

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In