ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

আনোয়ারায় সাঁপমারা জীর্ণ বাঁশের সাঁকোই যেনো ২০ হাজার মানুষের যাতায়াত ভরসা

January 12, 2026
0 0
0
আনোয়ারায় সাঁপমারা জীর্ণ বাঁশের সাঁকোই যেনো ২০ হাজার মানুষের যাতায়াত ভরসা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা এবং জুঁইদণ্ডী ইউনিয়নের সীমান্তবর্তী সাঁপমারা খালের ওপর জীর্ণ একটি বাঁশের সাঁকোই এখন প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। গভীর খালের ওপর তৈরি এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে সামান্য ভুলই ডেকে আনতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।

শিক্ষা, চিকিৎসা কিংবা সরকারের বিভিন্ন সেবা নিতে রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষকে প্রতিদিন এই সাঁকো ব্যবহার করতে হয়। স্থানীয়দের একমাত্র দাবি—সাঁপমারা খালের ওপর একটি স্থায়ী ও টেকসই সেতু নির্মাণ।

সাঁকোটির পূর্ব পাশে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন ছোট ছোট শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যায়। অপরদিকে পশ্চিম পাশে অবস্থিত সরেঙ্গা বাজার। বাজার-সদাই, চিকিৎসা, কর্মস্থলে যাতায়াতসহ খুরুস্কুলসহ আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ নিয়মিত এই সাঁকোর ওপর নির্ভরশীল।

স্থানীয়দের অভিযোগ, ছোটবেলা থেকেই তারা এই সাঁকো দেখে আসছেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, দূর থেকে সাঁকোটি শক্ত মনে হলেও কাছে গেলে বাঁশের নড়াচড়ার শব্দে বুক কেঁপে ওঠে। মাঝপথে গেলে মনে হয়, এই বুঝি ভেঙে পড়ল। অনেক সময় ছোটরা ভয় পেয়ে কেঁদে ফেলে। কবে নিরাপদ একটি ব্রিজ দিয়ে চলাচল করতে পারব, জানি না।

সরেজমিনে দেখা যায়, জোড়াতালি দিয়ে তৈরি বাঁশের সাঁকোটির অবস্থা অত্যন্ত নাজুক। অনেক জায়গায় বাঁশ ফেটে গেছে, কোথাও বেঁধে রাখা রশি খুলে গেছে। বর্ষা মৌসুমে খালের পানি বেড়ে গেলে সাঁকোর নিচ পর্যন্ত পানি উঠে আসে। তখন সামান্য ঢেউ বা ভারসাম্য হারালেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম বলেন, সরেঙ্গা বেড়িবাঁধ সড়কের সাঁপমারা খালের ওপর সংযোগ ব্রিজসহ ওই এলাকার জন্য মোট ছয়টি ব্রিজ নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। অনুমোদন মিললে দ্রুত কাজ শুরু করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ব্রিজ নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

এদিকে স্থানীয়রা দ্রুত অনুমোদন ও নির্মাণকাজ শুরুর দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, স্থায়ী সেতু নির্মাণে বিলম্ব হলে যেকোনো সময় সাঁপমারা খালের এই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

প্রদা/ডিও

Tags: আনোয়ারাচট্টগ্রাম
ShareTweetPin
Previous Post

নির্বাচন প্রার্থীতা বাতিল চট্টগ্রামে জামায়তের ফজলুল হকের

Next Post

গভর্নরের ব্যাংকের সিএসআর ফান্ড থেকে সহায়তার পরামর্শ গণভোটের প্রচারে

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
গভর্নরের ব্যাংকের সিএসআর ফান্ড থেকে সহায়তার পরামর্শ গণভোটের প্রচারে

গভর্নরের ব্যাংকের সিএসআর ফান্ড থেকে সহায়তার পরামর্শ গণভোটের প্রচারে

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In