ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আমদানি রপ্তানি

আমদানি ঘোষণা হতেই এক দিনে পেঁয়াজের দাম কমল কেজিতে ৪০ টাকা

December 7, 2025
0 0
0
আমদানি ঘোষণা হতেই এক দিনে পেঁয়াজের দাম কমল কেজিতে ৪০ টাকা

চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে মাত্র এক দিনের ব্যবধানে পেঁয়াজের কেজিপ্রতি দাম কমেছে ৪০ টাকা। বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করা এবং ভারত থেকে আইপি (আমদানি অনুমতি) দেওয়ার সরকারি সিদ্ধান্ত—এই দুই কারণেই দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তাদের দাবি, বৃহস্পতিবার বা শনিবার যে পেঁয়াজ কেজিতে ১৩০ টাকায় বিক্রি হয়েছে, সেই একই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায়। পাশাপাশি বাজারে মেহেরপুরি নতুন পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৭০–৮৫ টাকায়।

ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে দেশের উৎপাদিত পেঁয়াজই বাজারের মূল চাহিদা মিটিয়েছে। সারা বছর সরবরাহ স্বাভাবিক থাকায় কৃষক লাভবান হয়েছেন, আর আমদানি না হওয়ায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়ে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের আড়তগুলো ঘুরে দেখা যায়, অনেক আড়তে নতুন পেঁয়াজ এসেছে। মেহেরপুরি জাতের এসব পেঁয়াজ আকারে পাবনা ও সিরাজগঞ্জের পেঁয়াজের তুলনায় বড়।

গত কয়েক দিন ধরে দেশি পেঁয়াজের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিলে সরকার ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় ৩০ টন করে ৫০টি আইপি দেওয়ার তথ্য জানায়। এই ঘোষণার প্রভাব সঙ্গে সঙ্গেই পাইকারি ও খুচরা—দুই বাজারেই পড়ে।

চলতি বছর প্রায় পুরো চাহিদাই দেশীয় পেঁয়াজ দিয়ে মিটেছে। তবে প্রতি বছরের মতো এবারও মৌসুমের শেষ দিকে বাজারে অস্থিরতা দেখা দেয়। স্বাভাবিক সময়ে খাতুনগঞ্জ–চাক্তাইয়ে প্রতিদিন ১৫–১৮ ট্রাক পেঁয়াজ আসে। গত সপ্তাহে কিছুটা কমলেও এখন আবার সরবরাহ স্বাভাবিক হয়েছে।

ব্যবসায়ীরা জানান, দেশে বছরে প্রায় ৩২ লাখ টন পেঁয়াজের চাহিদা থাকলেও উৎপাদন হয় তার চেয়ে বেশি। কিন্তু সংরক্ষণের সমস্যা থাকায় প্রতি বছরই উৎপাদিত পেঁয়াজের একটি বড় অংশ নষ্ট হয়ে যেত। আগে যেখানে পচনের হার ছিল ৩০–৩৫ শতাংশ, কৃষি বিভাগের দেওয়া নতুন ‘এয়ার ফ্লো’ মেশিন ব্যবহারে তা কমে ৫ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে চলতি মৌসুমে সংরক্ষণজনিত ঘাটতি দেখা যায়নি।

বাংলাদেশের প্রায় সব জেলায় পেঁয়াজ চাষ হলেও পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, রাজশাহী, ঝিনাইদহ, মেহেরপুর, মাগুরা, মাদারীপুরসহ কয়েকটি জেলায় উৎপাদন বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন অর্থবছরে পেঁয়াজ উৎপাদন ধারাবাহিকভাবে বেড়েছে—
• ২০২২–২৩ সালে: ৩৪ লাখ ১৬ হাজার ৯৯০ টন
• ২০২৩–২৪ সালে: ৩৭ লাখ ৮৯ হাজার ৮৮৭ টন
• ২০২৪–২৫ সালে: ৪২ লাখ ৫০ হাজার টন
২০২৫–২৬ সালে উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৪২ লাখ ৬৪ হাজার ১০০ টন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন বলেন, প্রতি বছরই উৎপাদন চাহিদার চেয়ে বেশি হতো, কিন্তু সংরক্ষণ প্রযুক্তির অভাবে পচনের কারণে ঘাটতি তৈরি হতো। এবার নতুন এয়ার ফ্লো প্রযুক্তির কারণে সেই সমস্যা হয়নি, ফলে সারা বছর বাজারে সরবরাহ স্থিতিশীল ছিল। এখনো অনেক কৃষকের হাতে আগের মজুত পেঁয়াজ রয়েছে।

প্রদা/ডিও

Tags: আমদানি-রপ্তানিখাতুনগঞ্জচট্টগ্রামপেঁয়াজের দামবাণিজ্য
ShareTweetPin
Previous Post

৮.২৯ শতাংশ মূল্যস্ফীতি বেড়েছে নভেম্বরে

Next Post

তফসিল ঘোষণা চলতি সপ্তাহের যে কোনো দিন

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
20
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
25
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
38
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
22
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
30
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
25
Next Post
তফসিল ঘোষণা চলতি সপ্তাহের যে কোনো দিন

তফসিল ঘোষণা চলতি সপ্তাহের যে কোনো দিন

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In