ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অর্থ কথা

স্মার্টফোনের দাম বাড়তে পারে আগামী বছর থেকে

December 6, 2025
0 0
0
স্মার্টফোনের দাম বাড়তে পারে আগামী বছর থেকে

সাধারণত উন্নত ক্যামেরা, বড় স্ক্রিন কিংবা বেশি স্টোরেজ সুবিধার কারণেই স্মার্টফোনের দাম বেশি হয়। তবে আগামী বছরে পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। এবার ফোনের দাম বাড়ার মূল কারণ হয়ে উঠছে মেমোরি চিপ।

শুধু স্মার্টফোনই নয়; ট্যাবলেট, স্মার্টওয়াচসহ মেমোরি ব্যবহারকারী সব ধরনের ডিভাইসের দামই বাড়তে পারে। এর মূল কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যাপক উত্থান। মেমোরি চিপ নির্মাতারা এখন গ্রাহকদের জন্য সাধারণ পণ্য তৈরির বদলে এআই ডাটা সেন্টারের জন্য চিপ উৎপাদনে বেশি মনোযোগ দিচ্ছে। ফলে বাজারে সাধারণ পণ্যের জন্য মেমোরি সংকট দেখা দিচ্ছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সিনিয়র অ্যানালিস্ট ইয়াং ওয়াং বর্তমান পরিস্থিতিকে ‘ভয়াবহ চাপ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘সব মিলিয়ে পরিস্থিতিটা এখন বেশ ভয়াবহ এবং সর্বত্র ভয়াবহ চাপ চলছে’

বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন’ (আইডিসি)-এর তথ্যমতে, মেমোরি সংকটের কারণে ২০২৬ সালে বৈশ্বিক স্মার্টফোন বাজার ০.৯ শতাংশ কমে যেতে পারে।

কাউন্টারপয়েন্ট রিসার্চ গত মাসে জানিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ (চতুর্থ প্রান্তিকে) মেমোরির দাম ৩০ শতাংশ এবং আগামী বছরের শুরুতে আরও ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

মেটা, মাইক্রোসফট এবং গুগলের মতো টেক জায়ান্টরা এআই-চাহিদা মেটাতে ডাটা সেন্টার ও অবকাঠামো দ্রুত সম্প্রসারণ করছে। ‘ম্যাককিনসি অ্যান্ড কোম্পানি’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ডাটা সেন্টার অবকাঠামোয় প্রায় ৭ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ হতে পারে।

এই বিপুল চাহিদার কারণে মাইক্রোন ও স্যামসাংয়ের মতো মেমোরি চিপ নির্মাতারা তাদের উৎপাদন সক্ষমতা ডাটা সেন্টারের দিকে সরিয়ে দিচ্ছে। কম্পিউটার বা স্মার্টফোনে ব্যবহৃত মেমোরির ধরন ডাটা সেন্টারের মেমোরি থেকে আলাদা।

এদিকে গত বুধবার মাইক্রোন ঘোষণা দিয়েছে, তারা সাধারণ গ্রাহকদের জন্য মেমোরি ব্যবসা থেকে সরে আসছে। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি ডাটা সেন্টারে ‘এআই-চালিত প্রবৃদ্ধি’র কথা উল্লেখ করেছে। স্যামসাংয়ের মেমোরি বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জেজুন কিম জানিয়েছেন, মোবাইল ও পিসি মেমোরির সরবরাহ সংকট সামনে আরও তীব্র হতে পারে।

গবেষণা প্রতিষ্ঠান ‘ট্রেন্ডফোর্স’ ধারণা করছে, মেমোরির দাম বাড়ার ফলে ২০২৫ সালে স্মার্টফোন উৎপাদন খরচ ৮ থেকে ১০ শতাংশ বাড়বে।

আইডিসি-এর সিনিয়র রিসার্চ ডিরেক্টর নাবিলা পোপাল বলেন, আগামী বছরের শুরুতেই কিছু স্মার্টফোনের দাম বাড়তে পারে। এর সবচেয়ে বড় প্রভাব পড়বে সস্তা অ্যান্ড্রয়েড ফোনগুলোর ওপর, কারণ কম দামের ফোনে লাভের পরিমাণ এমনিতেই খুব কম। তিনি বলেন, ‘অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাদের পক্ষে দাম না বাড়িয়ে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে।’

উৎপাদনকারীরা এখন সস্তা ফোনের বদলে তুলনামূলক দামী মডেলের ওপর বেশি জোর দিতে পারে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে স্মার্টফোনের গড় বিক্রয়মূল্য বেড়ে দাঁড়াবে ৪৬৫ ডলার, যা ২০২৫ সালে ছিল ৪৫৭ ডলার।

তবে বিশ্লেষকদের আশা, আগামী বছরের শেষের দিকে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলে দাম আবার কিছুটা কমতে পারে।

ওয়াং বলেন, নতুন প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে সেমিকন্ডাক্টর শিল্প অভ্যস্ত। কিন্তু এআই–এর চাহিদা এত দ্রুত বাড়বে—এটি তারা কল্পনাও করেনি।

তিনি বলেন, ‘সেমিকন্ডাক্টর খাতে সরবরাহ ও চাহিদার মধ্যে কিছুটা অমিল থাকবেই। কিন্তু এবার বিষয়টি একটু অপ্রত্যাশিতভাবেই ঘটেছে।’

প্রদা/ডিও

Tags: অর্থনীতিবাণিজ্যমূল্যবৃদ্ধিমোবাইল
ShareTweetPin
Previous Post

খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরও পেছাতে পারে

Next Post

চরম আর্থিক সংকটে থাকা ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
16
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
12
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
41
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
২৫ বছরের অভিজ্ঞতা লাগবে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের এমডি হতে

চরম আর্থিক সংকটে থাকা ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

No Result
View All Result

সাম্প্রতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প

অসমাপ্ত প্রকল্পের মাঝেই নতুন তিন প্রকল্প নিচ্ছে সিডিএ

আনোয়ারার চীনা অর্থনৈতিক জোনে জুন মাসে চুক্তির আশা

সর্বনিম্নের দিকে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক মজুত রেকর্ড

তনু হত্যার ১০ বছর পর সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি সংকটে দুর্বল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In