ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আন্তর্জাতিক অর্থনীতি

প্রথম প্রান্তিকে জি২০ গ্রুপের রেকর্ড বাণিজ্য

May 27, 2021
0 0
0
প্রথম প্রান্তিকে জি২০ গ্রুপের রেকর্ড বাণিজ্য

ফাইল ছবি : দৈনিক অর্থনীতি

গত বছরের শেষ দিক থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে বৈশ্বিক অর্থনীতি। কভিড-১৯ মহামারীর বিধ্বস্তপূর্ণ অবস্থা থেকে এরই মধ্যে কিছুটা পুনরুদ্ধার হয়েছে বড় অর্থনীতিগুলো। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জি২০-ভুক্ত দেশগুলোয় আন্তর্জাতিক পণ্য বাণিজ্যে রেকর্ড হয়েছে। কভিডের পর বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর এ জোট প্রথমবারের মতো কোনো প্রান্তিকে ইতিবাচক প্রবৃদ্ধির দেখা পেয়েছে। যদিও কিছু দেশে এখনো ভাইরাসটির প্রাদুর্ভাব ও বিধিনিষেধ বজায় রয়েছে। তবে অর্থনীতিতে সেটার প্রভাব গত বছরের চেয়ে অনেক কম বলে মনে করা হচ্ছে। খবর আনাদোলু এজেন্সি।

সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) প্রতিবেদন অনুযায়ী, জি২০ আন্তর্জাতিক পণ্য বাণিজ্যে বছরের প্রথম তিন মাসে রফতানি ও আমদানিতে প্রবৃদ্ধির রেকর্ড হয়েছে। এ বাণিজ্যের হার আগের বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৮ শতাংশ এবং ৮ দশমিক ১ শতাংশ। যুক্তরাজ্য বাদে সমস্ত জি২০-ভুক্ত অর্থনীতি কভিডের পর প্রথম কোনো প্রান্তিকে এমন ইতিবাচক প্রবৃদ্ধির দেখা পেয়েছে। এক্ষেত্রে ডলারের অবমূল্যায়ন ও পণ্যের মূল্যবৃদ্ধি এ বাণিজ্য পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে।

পণ্যের মূল্যবৃদ্ধি আর্জেন্টিনা, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করেছে। ওইসিডি বলেছে, জানুয়ারি থেকে মার্চ সময়কালে শস্য ও উদ্ভিজ্জ তেলসহ কৃষিপণ্যে দাম আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। অন্যদিকে ধাতবগুলোর দাম ২০১১ সালের স্তরের কাছাকাছি ছিল। আর এসব পণ্যের বড় রফতানিকারক এই জি২০-ভুক্ত দেশগুলো। এছাড়া ২০২১ সালের প্রথম প্রান্তিকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৩৫ শতাংশ বেড়েছিল। কানাডায় ১০ দশমিক ৮ শতাংশ, রাশিয়ায় ১৩ দশমিক ১ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় ১২ দশমিক ৪ শতাংশ পর্যন্ত রফতানি বৃদ্ধি পাওয়ায় জ্বালানি তেলে এমন উচ্চদামের রেকর্ড হয়েছে।

ওইসিডি বলেছে, বেশির ভাগ জি২০-ভুক্ত দেশে প্রধান আমদানি হয় জ্বালানি পণ্যগুলো। এজন্য মূল্যবৃদ্ধির ফলে এ সময়কালে দেশগুলোয় উচ্চ আমদানিরও রেকর্ড হয়েছে। পাশাপাশি কভিডের সময় ইলেকট্রনিকস পণ্যের তীব্র চাহিদা মূল্যবৃদ্ধি ও ঘাটতি সৃষ্টি করে। বিশ্বজুড়ে এখনো চিপ ও সার্কিটগুলোর ব্যাপক ঘাটতি চলছে। অন্য বেশ কয়েকটি কারণের পাশাপাশি এসব পণ্য সরবরাহের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হওয়ায় সংকট ও মূল্যবৃদ্ধি বিস্তৃত হয়েছে।

চিপের উচ্চবাণিজ্য আংশিকভাবে বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধিতে অবদান রেখেছে। দেশটিতে রফতানি ও আমদানি যথাক্রমে ৫ দশমিক ৭ শতাংশ এবং ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছিল। চিপ সংকট বিশেষত গাড়ি খাতের সরবরাহ চেইনকে ক্ষতিগ্রস্ত করেছিল।

জি২০-ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পণ্য বাণিজ্য করা চীনে এ সময়ে ১৮ দশমিক ৯ শতাংশ রফতানি প্রবৃদ্ধি হয়েছিল। যেখানে একই সময়ে দেশটির আমদানি বেড়েছিল ১৯ শতাংশ। এটি দুই দশকের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে সর্বোচ্চ বাণিজ্যের রেকর্ড ছিল। ধাতব, ধাতব আকরিক ও সার্কিটের ওপর ভর করে চীনের আমদানি প্রবৃদ্ধির এ রেকর্ড হয়। যেখানে ইলেকট্রনিকস পণ্য, যানবাহন ও টেক্সটাইল পণ্যের হাত ধরে দেশটিতে রফতানি বেড়ে যায়। প্রথম প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নের রফতানি ও আমদানি যথাক্রমে ৩ দশমিক ৮ শতাংশ এবং ৫ শতাংশ বেড়েছিল।

জি২০-ভুক্ত দেশগুলোর মধ্যে কেবল যুক্তরাজ্যেই নেতিবাচক ব্যবসায়িক প্রবৃদ্ধির রেকর্ড হয়েছে। প্রথম তিন মাসে দেশটির রফতানি ও আমদানি উভয়ই যথাক্রমে ৫ দশমিক ৭ শতাংশ এবং ১০ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছে।

প্রথম প্রান্তিকে পরিষেবা বাণিজ্যে মাঝারি প্রবৃদ্ধির দেখা মেলে। জি২০-ভুক্ত কয়েকটি দেশের প্রাথমিক তথ্যে দেখা গেছে, পরিষেবা খাতের রফতানি ও আমদানি প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪ দশমিক ৪ শতাংশ এবং ২ দশমিক ৫ শতাংশ।

ShareTweetPin
Previous Post

রিজার্ভ মুদ্রা হিসেবে ডলার আধিপত্য হারাচ্ছে?

Next Post

মুনাফা কমেছে মুন্নু সিরামিকের

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
22
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
30
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
40
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
25
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
32
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
30
Next Post
মুনাফা কমেছে মুন্নু সিরামিকের

মুনাফা কমেছে মুন্নু সিরামিকের

No Result
View All Result

সাম্প্রতিক

সাবেক মেয়র আজম নাছিরের ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের বিরুদ্ধে দুদকে মামলা

গ্যাস-বিদ্যুৎ নিয়ে স্বস্তির খবর দিলেন প্রধানমন্ত্রী

রপত্র উন্মুক্তের এক মাস পরও কার্যাদেশ হয়নি, সার সরবরাহে অনিশ্চয়তা

স্বল্প সুদে ঋণ পেতে ১৫ অক্টোবর পর্যন্ত তরুণ উদ্যোক্তাদের আবেদন করতে হবে

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জ্বালানি তেল উত্তোলন ৩৪ বছরের মধ্যে সর্বনিম্নে সৌদি আরব

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In