ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

কখনও অডিট না হওয়া করদাতার অডিটের জন্য বাছাইকৃত ফাইলের এক-তৃতীয়াংশ হতে হবে

August 18, 2025
0 0
0
কখনও অডিট না হওয়া করদাতার অডিটের জন্য বাছাইকৃত ফাইলের এক-তৃতীয়াংশ হতে হবে

অসাধু কর কর্মকর্তাদের সাথে যোগসাজশে যেসব কোম্পানির কর ফাইল বছরের পর বছর ধরে কোনো ধরনের অডিটের আওতায় অসেনি, এমন কোম্পানির ফাইল ভবিষ্যতে অডিটের আওতায় আসতে যাচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রোববার (১৭ আগস্ট) নতুন ‘ইনকাম ট্যাক্স রিটার্ন অডিট নির্দেশনা’ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এখন থেকে যেকোনো কর অফিসের অডিটের জন্য বাছাইকৃত মোট রিটার্নের এক-তৃতীয়াংশ অবশ্যই এমন করদাতাদের ফাইল থেকে হতে হবে, যাদের ফাইল আগে কখনও অডিটের আওতায় আসেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনবিআর কর্মকর্তা টিবিএসকে বলেন, ‘অতীতে হয়তো কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে কোনো অ্যাসেসি বছরের পর বছর ধরে অডিটের আওতার বাইরে থাকতেন। যার ফলে তাদের করফাঁকি ধরা সম্ভব হতো না। নতুন নিয়মের কারণে এই কৌশলের মাধ্যমে অনিয়মের সুযোগ কমে আসবে।’

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, যারা শূন্য-আয় বা কম মুনাফার রিটার্ন দাখিল করেন, তাদের ফাইলও অডিটের আওতায় আসবে। এছাড়াও নতুন করদাতাদের ক্ষেত্রে প্রথম বছর অডিট না করার বিষয়টিও এবার থাকছে না। ‘অতি ঝুঁকিপূর্ণ’ কর ফাইলগুলোও অডিট করা যাবে।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, অডিট ফাইল বাছাইয়ের নতুন প্রক্রিয়াটিকে স্বচ্ছ করা হয়েছে।

তিনি আরও বলেন, ব্যক্তি করদাতাদের ফাইল আর ম্যানুয়ালি বাছাই করা হবে না। পুরো তথ্য অনলাইনভিত্তিক করার পর সেটি নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে সফটওয়্যার বাছাই করবে।

এনবিআর কর্মকর্তারা বলছেন, নতুন নির্দেশনায় কোন কর ফাইলগুলো অডিট করা হবে এবং কর্মকর্তাদের দায়িত্ব কী হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর ফলে অডিট ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে। পাশাপাশি করদাতাদের মধ্যে অডিট-সংক্রান্ত ভীতিও কমবে বলে মনে করছেন তারা।

কর বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের পরিচালক স্নেহাশীষ বড়ুয়া বলেন, অডিট করা ফাইলের এক-তৃতীয়াংশ আগে কখনও অডিটের আওতায় না আসা করদাতাদের থেকে নেওয়ার বাধ্যবাধকতা থাকায় জবাবদিহি আরও বাড়বে।

তিনি বলেন, ‘কোম্পানিগুলো যদি নিয়ম মেনে চলে, তবে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে বাংলাদেশে প্রায়শই অডিটকে হয়রানির সাথে জড়িয়ে ফেলা হয়। এনবিআর যদি এই প্রক্রিয়ায় করদাতাদের আস্থা তৈরি করতে পারে, তবে অনিয়মে জড়িত ব্যক্তিরা ছাড়া আর কারও ভয়ের কারণ হবে না।’ তিনি ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে অডিট ফাইল স্বয়ংক্রিয়ভাবে নির্বাচনের ওপর গুরুত্ব দেন।

বিগত বছরগুলোতে কর ফাইল অডিটের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বিধান ছিল না। সাধারণত যেসব ফাইলে লোকসান দেখানো হতো, রিফান্ড নেওয়া হতো, গিফট বা এ ধরনের বিষয় থাকত, সেগুলো বাছাই করা হতো অডিটের জন্য। কিন্তু অভিযোগ রয়েছে, কর কর্মকর্তারা অনেক কোম্পানি বা ব্যক্তিকে অডিটের ভয় দেখিয়ে অনানুষ্ঠানিকভা আর্থিক সুবিধা নিতেন। আবার আর্থিক সুবিধা না পেয়ে অনেকের ফাইল অডিটে ফেলতেন। এ নিয়ে করদাতাদের বিস্তর অভিযোগ রয়েছে।

এনবিআর সাধারণত দাখিলকৃত মোট কর রিটার্নের ৫ শতাংশ অডিট করার লক্ষ্যমাত্রা রাখলেও কর্মকর্তারা বলছেন, অতীতে প্রকৃত হার ছিল গড়ে মাত্র ২ শতাংশ। দেশে প্রতি বছর ২৫ হাজারের বেশি কোম্পানি ও ৪০ লাখের বেশি ব্যক্তি কর রিটার্ন দাখিল করেন।

প্রদা/দৈঅ

Tags: অর্থনীতিএনবিআরকর
ShareTweetPin
Previous Post

‘কড়া’ নিরাপত্তার নিশ্চয়তা দিতে রাজি রাশিয়া ইউক্রেনকে: মার্কিন দূত

Next Post

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের উত্থানে

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
40
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের উত্থানে

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের উত্থানে

No Result
View All Result

সাম্প্রতিক

রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের

বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলো বড় সুখবর

নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতির ভবিষ্যৎ কি বড় কোনো ঝুঁকির ইঙ্গিত?

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In