ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

‘কড়া’ নিরাপত্তার নিশ্চয়তা দিতে রাজি রাশিয়া ইউক্রেনকে: মার্কিন দূত

August 18, 2025
0 0
0
‘কড়া’ নিরাপত্তার নিশ্চয়তা দিতে রাজি রাশিয়া ইউক্রেনকে: মার্কিন দূত

ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ইউক্রেনের জন্য ‘কড়া’ নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছে রাশিয়া। খবর বিবিসির।

সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেন, আলাস্কা সম্মেলনে এ বিষয়ে সম্মতি হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইউক্রেনকে কার্যত ন্যাটোর অনুচ্ছেদ–৫–এর মতো নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে। ন্যাটোর এই নীতিতে বলা আছে, এক সদস্যের ওপর আক্রমণ মানে সব সদস্যের ওপর আক্রমণ।

পুতিন দীর্ঘদিন ধরেই ইউক্রেনের ন্যাটো সদস্যপদে যোগদানের বিরোধিতা করে আসছেন। উইটকফ বলেন, ইউক্রেন যদি এ ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারে, তবে এটি ন্যাটোর বিকল্প হতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাবকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। সোমবার তার ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

ওয়াশিংটন ডিসি সফরের আগে জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য যে কোনো নিরাপত্তা নিশ্চয়তা ‘খুবই বাস্তবসম্মত’ হতে হবে—যাতে স্থল, আকাশ ও সমুদ্রে সুরক্ষা দেওয়া যায় এবং যাতে ইউরোপের অংশগ্রহণ নিশ্চিত হয়।

এদিকে রোববার ‘কোয়ালিশন অব দ্য উইলিং’—যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ একদল দেশ যারা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠিত হলে তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে—তাদের বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের এক মুখপাত্র বলেন, নেতারা ট্রাম্পের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার ‘অঙ্গীকারের’ প্রশংসা করেছেন।

তিনি আরও জানান, নেতারা পুনর্ব্যক্ত করেছেন যে যুদ্ধ শেষ হলে তারা একটি ‘বিশ্বাসযোগ্য বাহিনী’ মোতায়েন করতে প্রস্তুত এবং ইউক্রেনের আকাশ ও সমুদ্র সুরক্ষিত করতে ও সেনাবাহিনী পুনর্গঠনে সহায়তা করবে।

সোমবার ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে যোগ দেবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে।

ম্যাখোঁ বলেন, নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে ট্রাম্প কতটা অগ্রসর হতে প্রস্তুত, সে বিষয়ে তারা তাকে চ্যালেঞ্জ জানাবেন।

তিনি সতর্ক করে বলেন, ‘আজ আমরা শক্তিশালী না হলে আগামীকাল তার মাশুল গুনতে হবে।’ তিনি আরও বলেন, তাদের পরিকল্পনা হলো ‘একীভূত অবস্থান উপস্থাপন করা’।

উইটকফ রোববার সিএনএন-কে আরও বলেন, রাশিয়া আলোচনার টেবিলে কিছু ছাড় দিয়েছে এবং দোনেৎস্ক সোমবারের আলোচনার একটি ‘গুরুত্বপূর্ণ বিষয়’ হবে।

এটি এমন এক সময় এসেছে যখন শুক্রবার আলাস্কায় ট্রাম্পকে একটি শান্তি প্রস্তাব দেন পুতিন। প্রস্তাবে বলা হয়, ইউক্রেনকে দনবাসের দোনেৎস্ক অঞ্চল থেকে সরে আসতে হবে। এর বিনিময়ে রাশিয়া জাপোরিঝঝিয়া ও খেরসনে ফ্রন্টলাইন স্থির করবে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইউরোপীয় কর্মকর্তারা উদ্বিগ্ন যে ট্রাম্প হয়তো জেলেনস্কিকে এসব শর্ত মেনে নিতে চাপ দিতে পারেন।

রাশিয়া দাবি করে দনবাস তাদের ভূখণ্ড। বর্তমানে তারা লুহানস্কের বেশিরভাগ অংশ এবং দোনেৎস্কের প্রায় ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এছাড়া ২০১৪ সালে রাশিয়া বেআইনিভাবে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে সংযুক্ত করেছিল।

মঙ্গলবার জেলেনস্কি বলেন, ইউক্রেন দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার যে কোনো রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করবে। তিনি সতর্ক করেন, দনবাস ছেড়ে দেওয়া হলে সেটি ভবিষ্যতে রাশিয়ার নতুন হামলার প্ল্যাটফর্মে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, ইউক্রেনের সংবিধান অনুযায়ী দেশের ভূখণ্ড পরিবর্তনের জন্য একটি গণভোট আয়োজন করা বাধ্যতামূলক।

সোমবার হোয়াইট হাউসে বৈঠকটি হবে ফেব্রুয়ারির পর জেলেনস্কির প্রথম সফর। ওই সময় ওভাল অফিসে তার সঙ্গে ট্রাম্পের প্রকাশ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছিল।

তখন ট্রাম্প জেলেনস্কিকে বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য তাকে আরও ‘কৃতজ্ঞ’ হতে হবে এবং অভিযোগ করেন যে তিনি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন’।

এরপর জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয়।

তবে এপ্রিল মাসে তাদের মধ্যে পুনরায় সম্পর্ক স্বাভাবিক হয় বলে ধারণা করা হয়। হোয়াইট হাউস জানায়, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার আগে তাদের মধ্যে ১৫ মিনিটের একটি ‘খুব ফলপ্রসূ’ বৈঠক হয়েছিল।

ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজসম্পদ চুক্তি করেছে, যাতে দেশটিতে যুক্তরাষ্ট্র আর্থিক অংশীদারিত্ব পেয়েছে। এছাড়া কিয়েভ স্পষ্ট জানিয়েছে, তারা মার্কিন অস্ত্রের জন্য অর্থ প্রদান করতে প্রস্তুত।

তবে শুক্রবার ট্রাম্প–পুতিন বৈঠকের পর কিয়েভ এবং অন্যান্য ইউরোপীয় রাজধানীতে উদ্বেগ তৈরি হয়েছে।

রুশ প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তিনি বিমানে নেমে লালগালিচায় ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা পান। পরে ট্রাম্প বলেন, তার সঙ্গে পুতিনের একটি ‘চমৎকার সম্পর্ক’ রয়েছে।

প্রদা/দৈঅ

Tags: ইউক্রেনট্রাম্পরাশিয়া-ইউক্রেন
ShareTweetPin
Previous Post

কমেছে কিছুটা রিজার্ভ

Next Post

কখনও অডিট না হওয়া করদাতার অডিটের জন্য বাছাইকৃত ফাইলের এক-তৃতীয়াংশ হতে হবে

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
40
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
কখনও অডিট না হওয়া করদাতার অডিটের জন্য বাছাইকৃত ফাইলের এক-তৃতীয়াংশ হতে হবে

কখনও অডিট না হওয়া করদাতার অডিটের জন্য বাছাইকৃত ফাইলের এক-তৃতীয়াংশ হতে হবে

No Result
View All Result

সাম্প্রতিক

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলো বড় সুখবর

নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতির ভবিষ্যৎ কি বড় কোনো ঝুঁকির ইঙ্গিত?

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

চট্টগ্রামে বন্ধুর ডাকে গিয়ে আর ফেরা হলো না কলেজছাত্রের

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In