ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

চাক্তাই-খাতুনগঞ্জে অস্থির নিত্যপণ্যের বাজার

April 28, 2026
0 0
0
চাক্তাই-খাতুনগঞ্জে অস্থির নিত্যপণ্যের বাজার

চট্টগ্রামের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে আবারও অস্থির হয়ে উঠেছে চিনির বাজার। ব্যবসায়ীদের একাংশের সিন্ডিকেটের কারণে দুই সপ্তাহের ব্যবধানে প্রতি মন (৩৭.৩২ কেজি) চিনির দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। বর্তমানে পাইকারি বাজারে প্রতি মন চিনি বিক্রি হচ্ছে প্রায় ৩ হাজার ৬০০ টাকায়, যা কিছুদিন আগেও ছিল ৩ হাজার ৪০০ টাকার নিচে। সরবরাহ সংকট, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও জাহাজ চলাচলের অনিশ্চয়তাকে কারণ হিসেবে দেখানো হলেও ভোক্তাদের অভিযোগ- এটি মূলত কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর কৌশল।

পাইকারি বাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। নগরীর বিভিন্ন এলাকায় কেজিপ্রতি চিনি ৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে। ভোক্তাদের দাবি, বাজারে কার্যকর নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। ফলে কিছুদিন পরপরই নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে।

খাতুনগঞ্জের ব্যবসায়িক প্রথার মধ্যেও রয়েছে কিছু অস্বচ্ছতা। বিশেষ করে ‘ডেলিভারি অর্ডার’ বা ডিও স্লিপের মাধ্যমে পণ্য হাতে না পেয়েও আগাম বেচাকেনা করা হয়। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয় এবং দাম বাড়ার সুযোগ তৈরি হয়। অনেক ক্ষেত্রে বাজারদর বাড়লে সরবরাহ বিলম্বিত করে আরও বেশি দামে বিক্রির চেষ্টা করা হয়।

চিনির পাশাপাশি নগরীর সবজির বাজারেও অস্থিরতা দেখা গেছে। বিভিন্ন বাজারে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৯০ টাকার ওপরে উঠেছে। বেগুন, পটোল, শিম, বরবটি, করলা—সব ধরনের সবজিতেই ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমি প্রভাব ও সরবরাহ কমে যাওয়ায় পাইকারি পর্যায়ে দাম বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারে পড়ছে।

অন্যদিকে কিছু পণ্যে আংশিক স্বস্তি রয়েছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকায় নেমেছে। সোনালি মুরগির দামও আগের তুলনায় কমেছে। তবে ডিমের দাম আবার বেড়েছে। মাছের বাজারে দাম ওঠানামা করছে—রুই, পাঙাশ ও তেলাপিয়ার দামে কিছুটা কমতি দেখা গেলেও সামগ্রিকভাবে বাজার স্থিতিশীল নয়।

সার্বিক পরিস্থিতিতে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ভোক্তাদের জন্য বড় চাপ তৈরি করেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি, সিন্ডিকেট ভাঙা এবং সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

ShareTweetPin
Previous Post

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩

Next Post

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনায় নাখোশ ট্রাম্প

Related Posts

করমুক্ত আয়সীমা নিয়ে সুসংবাদ দিলো সরকার
Uncategorized

করমুক্ত আয়সীমা নিয়ে সুসংবাদ দিলো সরকার

June 28, 2026
0
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল
Uncategorized

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

June 28, 2026
1
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ: বাণিজ্যমন্ত্রী
Uncategorized

নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ: বাণিজ্যমন্ত্রী

June 28, 2026
0
কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার সহ ৩ জনের প্রাণদণ্ড
Uncategorized

কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার সহ ৩ জনের প্রাণদণ্ড

June 28, 2026
1
ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
Uncategorized

ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী

June 27, 2026
5
কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা
Uncategorized

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

June 27, 2026
5
Next Post
হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনায় নাখোশ ট্রাম্প

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনায় নাখোশ ট্রাম্প

No Result
View All Result

সাম্প্রতিক

করমুক্ত আয়সীমা নিয়ে সুসংবাদ দিলো সরকার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ: বাণিজ্যমন্ত্রী

কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার সহ ৩ জনের প্রাণদণ্ড

ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In