ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

টানা বর্ষণে ফের ডুবল ঢাকাসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা

April 28, 2026
0 0
0
টানা বর্ষণে ফের ডুবল ঢাকাসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা

রাজধানী ঢাকার নাগরিক জীবনে দুর্ভোগ যেন স্থায়ী বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট, মশার উপদ্রব, আবর্জনার দুর্গন্ধ ও তীব্র যানজটের সঙ্গে এবার যুক্ত হয়েছে বৃষ্টিজনিত ভোগান্তি। বৈশাখের তাপদাহে স্বস্তি এনে দেওয়া সামান্য বৃষ্টিই মুহূর্তেই নতুন সংকটে ফেলছে নগরবাসীকে। অল্প বৃষ্টিতেই ডুবে যাচ্ছে পাড়া-মহল্লার সড়ক থেকে শুরু করে প্রধান সড়ক ও ভিআইপি এলাকাগুলো।

রোববার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অনেক স্থানে ড্রেন উপচে পানি সড়কে উঠে আসে এবং কোথাও কোথাও হাঁটুসমান পানি দেখা গেছে। এতে অফিসফেরত মানুষ, পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ বেড়ে যায়।

বিশেষ করে পুরান ঢাকা, বেইলি রোড, পান্থপথ, গ্রীন রোড, মুগদা, বাসাবো, তান্তীবাজার ও সূত্রাপুরসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা বেশি দেখা গেছে। অনেক স্থানে সড়ক ও ড্রেনের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে।

টানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। অফিসফেরত যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন, অনেককে পানি মাড়িয়ে হেঁটে বাড়ি ফিরতে দেখা গেছে। গণপরিবহন সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

অন্যদিকে, টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের দশাও বেহাল। প্রতিবছরের মতো নগরীর  নিচু এলাকাগুলো আবারও তলিয়ে গেছে পানির নিচে । সামান্য থেকে মাঝারি বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা ডুবে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

আজ সকাল থেকে হওয়া বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যাওয়ায় পথচারীদের জুতা হাতে নিয়ে পানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, ‘প্রবর্তকের পাশে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যার কারণে সাময়িকভাবে পানি চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।’

পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ এলাকা যেমন মুরাদপুর, চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, জিইসি মোড়, ২ নম্বর গেট, দেওয়ানহাট ও বহদ্দারহাটের নিচু এলাকাগুলোতে পানি জমে গেছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি হওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

নগরের কাতালগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান, বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহন কিছুটা কম। ফলে স্বল্প দূরত্বে যেতেও রিকশায় বেশি ভাড়া দিতে হচ্ছে। বৃষ্টি হওয়ায় পানিতে রাস্তা-ফুটপাত একাকার হয়ে গেছে।

নগরের বাইরে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলাতেও পরিস্থিতি খারাপ হচ্ছে। বিশেষ করে আনোয়ারা, রাউজান ও ফটিকছড়ি এলাকায় বৃষ্টির পানি ও জোয়ারের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কিছু জায়গায় বেড়িবাঁধ দুর্বল হয়ে পানি ঢুকে পড়ার ঘটনাও ঘটছে।

ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
 
এদিকে, আবহাওয়া অফিসের সামুদ্রিক সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর (পুনঃ) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 
প্রদা/ডিও
ShareTweetPin
Previous Post

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনায় নাখোশ ট্রাম্প

Next Post

কালবৈশাখী ঝড় হতে পারে সব বিভাগে, চট্টগ্রামে রয়েছে ভূমিধসের শঙ্কা

Related Posts

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি
Uncategorized

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি

September 3, 2026
2
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
Uncategorized

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

September 3, 2026
2
ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের
Uncategorized

ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

September 3, 2026
3
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়
Uncategorized

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়

September 2, 2026
1
চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু
Uncategorized

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

September 2, 2026
5
চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ
Uncategorized

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

September 1, 2026
3
Next Post
কালবৈশাখী ঝড় হতে পারে সব বিভাগে, চট্টগ্রামে রয়েছে ভূমিধসের শঙ্কা

কালবৈশাখী ঝড় হতে পারে সব বিভাগে, চট্টগ্রামে রয়েছে ভূমিধসের শঙ্কা

No Result
View All Result

সাম্প্রতিক

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In