ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বেতন-বোনাসের কোনো হদিস নেই

March 15, 2026
0 0
0
চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বেতন-বোনাসের কোনো হদিস নেই

ঈদের ছুটি শুরু হতে বাকি আর মাত্র ৩ কর্মদিবস। তবে চট্টগ্রামে বেশ কিছু গার্মেন্টসসহ শিল্প কারখানার শ্রমিকদের বেতন-বোনাসের এখনও সুরাহা হয়নি। বেতন-বোনাস বকেয়া থাকায় অন্তত ৫০টি শিল্প কারখানা প্রশাসনের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্য ২৮৭টি শিল্প কারখানায় বেতন এবং ৪১৩টিতে বোনাস অপরিশোধিত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। তবে সরকারের আড়াই হাজার কোটি টাকার নগদ ইনসেনটিভের পাশাপাশি ঋণ সহায়তা পাওয়ায় স্বস্তি ফিরেছে গার্মেন্টস সেক্টরে।

ঈদের আগে আবারও আলোচনা চট্টগ্রামের পোশাক কারখানা। শিল্প পুলিশের তথ্যমতে, নগরীর ছোট-বড় ১ হাজার ৬৭৬টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ২৮৭টি কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারির বেতন এবং ৪১৩টি কারখানায় ঈদের বোনাস পরিশোধ করেনি মালিকপক্ষ।

এরমধ্যে, স্বতন্ত্র গার্মেন্টস কারখানা রয়েছে ৬৪টি। বাড়ি ফেরা মানুষের ভোগান্তি কমাতে ১৮ মার্চের আগেই এসব প্রতিষ্ঠানে বকেয়া বেতন এবং বোনাস পরিশোধের নির্দেশনা দিয়েছে শিল্প পুলিশ।

চট্টগ্রাম অঞ্চলের শিল্প পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘শেষ কর্মদিবসে যদি বোনাস দেয়ার তারিখ থাকে এবং ওইদিন যদি কোনো গার্মেন্টস মালিক সেটা দিতে না পারে, তখন কিন্তু মালিককে পাওয়া যায় না। আর শ্রমিকরা তখন রাস্তা অবরোধ করে। ফলে শিল্প পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যাতে কোনোভাবেই শেষ কর্মদিবসে বোনাস দেয়া যাবে না।’

গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত চট্টগ্রামের ৩৪২টি গার্মেন্টসের মধ্যে ৩০২টি ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করলেও ঈদের বোনাস দিতে পেরেছে ১৮৭টি প্রতিষ্ঠান। সে অনুযায়ী এখনও ৪০টি কারখানার শ্রমিকদের বেতন এবং ১৫৫টির বোনাস বকেয়া রয়ে গেছে। তবে ঈদের বন্ধ শুরু হওয়ার আগেই বকেয়া বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিয়েছেন মালিকরা।
বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, ‘যাদের বেতন-বোনাস বকেয়া আছে, তারা ১৮ তারিখের মধ্যে তা পরিশোধ করবেন বলে আমাদের জানিয়েছেন।’

প্রতি বছরই ঈদের আগে বকেয়া বেতন-বোনাস নিয়ে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হলেও এবার অনেকটা স্বস্তিতে রয়েছে গার্মেন্টস মালিকরা। বিশেষ করে সরকারের কাছ থেকে গার্মেন্টস সেক্টরের আড়াই হাজার কোটি টাকার নগদ প্রণোদনার পাশাপাশি চাহিদা অনুযায়ী সহজ শর্তের ঋণ ছাড় হয়েছে কয়েকদিন আগেই। ব্যাংকগুলো জটিলতা এড়িয়ে দ্রুত টাকা পরিশোধে সক্ষম হলে চলতি বছরের ঈদ মৌসুম সুন্দরভাবে কেটে যাওয়ার আশা বিজিএমইএর।

বিজিএমইএর পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘আমরা চাহিদা অনুযায়ী অর্থ পেয়েছি। এবার আশাকরি জটিলতা তৈরি হবে না। ব্যাংক থেকে সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে।’

চট্টগ্রামের তিনটি ইপিজেডের বাইরে গার্মেন্টসসহ অন্যান্য শিল্প কারখানায় শ্রমিক রয়েছে অন্তত ১২ লাখ। আর ইপিজেডে শ্রমিকের সংখ্যা ৩ লাখের বেশি।
ShareTweetPin
Previous Post

ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা

Next Post

সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে সাড়া নেই বিএনপিতে

Related Posts

র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
Uncategorized

র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

May 18, 2026
0
ভারতের রপ্তানি নিষিদ্ধের খবরে চিনির দাম বাড়ল খাতুনগঞ্জে
Uncategorized

ভারতের রপ্তানি নিষিদ্ধের খবরে চিনির দাম বাড়ল খাতুনগঞ্জে

May 18, 2026
3
গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি
Uncategorized

গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি

May 18, 2026
2
চট্টগ্রামে কমেছে কোরবানির পশু, চাহিদা মেটানোই চ্যালেঞ্জ
Uncategorized

চট্টগ্রামে কমেছে কোরবানির পশু, চাহিদা মেটানোই চ্যালেঞ্জ

May 18, 2026
3
৯৫ বার পেছাল রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন
Uncategorized

৯৫ বার পেছাল রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন

May 18, 2026
2
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা চলছে
Uncategorized

২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার প্রায় ৩ লাখ কোটি টাকা

May 18, 2026
6
Next Post
সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে সাড়া নেই বিএনপিতে

সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে সাড়া নেই বিএনপিতে

No Result
View All Result

সাম্প্রতিক

র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের রপ্তানি নিষিদ্ধের খবরে চিনির দাম বাড়ল খাতুনগঞ্জে

গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি

চট্টগ্রামে কমেছে কোরবানির পশু, চাহিদা মেটানোই চ্যালেঞ্জ

৯৫ বার পেছাল রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন

২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার প্রায় ৩ লাখ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In