ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

জামায়াত আমিরকে উদ্দেশ্য করে শহীদ মিনারে ‘একাত্তরের দালাল’ স্লোগান

February 21, 2026
0 0
0
জামায়াত আমিরকে উদ্দেশ্য করে শহীদ মিনারে ‘একাত্তরের দালাল’ স্লোগান
 একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে পাল্টা স্লোগানের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বের হয়ে যাওয়ার সময় তাকে উদ্দেশ্য করে ‘একাত্তরের দালালরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেওয়া হয়। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘ভাষা সৈনিক গোলাম আযম, লও লও লও সালাম’ স্লোগান দেন।

পরে জামায়াতের আমিরকে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায়।

এর আগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।সাধারণত জামায়াতে ইসলামী শহীদ মিনারে কখনো ফুল দিতে না এলেও এবছর কেন এসেছে, এক সাংবাদিক জানতে চাইলে শফিকুর রহমান বলেন,  এবার রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে আমার সঙ্গীদের নিয়ে এখানে আসতে হবে, তাই ফুল দিতে এসেছি।

এখনও জামায়াতে ইসলামী ফুল দেওয়াকে নাজায়েজ মনে করে কি না, ওই সাংবাদিকের এমন প্রশ্ন জামায়াত আমির এড়িয়ে যান।

তিনি বলেন, আমরা ভাষা শহীদদের আগে ১৯৪৭ সালে যারা শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। ১৯৫২ সালের শহীদদের স্মরণ করি। ১৯৭১ সালের যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণ করি। ১৯৯০ গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণ করি।

২০২৪ সালের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণ করি। 
জামায়াত আমির বলেন, যারা ফ্যাসিবাদের হাতে শহীদ হয়েছেন, বিশেষ করে বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট আমলে যারা শহীদ হয়েছেন, তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। শেষ পর্যন্ত আমরা স্মরণ করি যারা জুলাই যোদ্ধা হিসেবে জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে জীবন দিয়েছেন, আমাদের ওসমান হাদিকেও স্মরণ করি। তারা যে কারণে লড়াই করেছেন, সে প্রত্যাশা পূরণ হয়নি। সেই লড়াই আমরা অব্যাহত রাখব।

একটি দুর্নীতিমুক্ত, ফ্যাসিবামুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গঠন করার জন্য আমরা লড়াই চালিয়ে যাব।শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। জিয়ারত শেষে তিনি বলেন, আজিমপুর কবরস্থানে তিনজন ভাষা শহীদের দাফন সম্পন্ন হয়েছিল। আমরা তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে এসেছি। আমরা ফাতেহা পাঠ করেছি। সুরা এখলাস তিলাওয়াত করেছি। আমরা জাতির এই সমস্ত বীর সন্তানদের জন্য দোয়া করেছি।

প্রদা/ডিও

Tags: জামায়াত আমিরশহীদ দিবস
ShareTweetPin
Previous Post

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

ট্রাম্পের শুল্ক বাতিলে ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে আইনি অনিশ্চয়তা

Related Posts

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ : বিজিএমইএ
Uncategorized

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ : বিজিএমইএ

May 25, 2026
1
পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত
Uncategorized

পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত

May 25, 2026
2
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
Uncategorized

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

May 25, 2026
2
টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, আটক ২
Uncategorized

টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, আটক ২

May 24, 2026
4
চট্টগ্রাম চেম্বারে সব পদে জয় পেল ‘বিজনেস ফোরাম’
Uncategorized

চট্টগ্রাম চেম্বারে সব পদে জয় পেল ‘বিজনেস ফোরাম’

May 24, 2026
4
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
Uncategorized

রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন

May 24, 2026
3
Next Post
ট্রাম্পের শুল্ক বাতিলে ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে আইনি অনিশ্চয়তা

ট্রাম্পের শুল্ক বাতিলে ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে আইনি অনিশ্চয়তা

No Result
View All Result

সাম্প্রতিক

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ : বিজিএমইএ

পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, আটক ২

চট্টগ্রাম চেম্বারে সব পদে জয় পেল ‘বিজনেস ফোরাম’

রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In