ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home বন্দর ও শিল্পনীতি

এনসিটি ইস্যুতে চট্টগ্রাম বন্দরের আরও ১২ কর্মকর্তা বদলি

February 2, 2026
0 0
0
এনসিটি ইস্যুতে চট্টগ্রাম বন্দরের আরও ১২ কর্মকর্তা বদলি

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের হাতে হস্তান্তরের প্রস্তাবকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) আরও ১২ কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করা হয়েছে।

গত রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পৃথক দুটি দাপ্তরিক আদেশের মাধ্যমে এই বদলির নির্দেশ দেয়।

অফিস আদেশ অনুযায়ী বদলি হওয়া কর্মকর্তা ও কর্মচারীরা হলেন— মোহাম্মদ শফি উদ্দিন (সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট), রশিদুল ইসলাম (সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট), মো. হারুনুর ইসলাম (গেট টাইপিস্ট), মো. হুমায়ুন কবির (এস.এস. অপারেটর), মো. শফিকুল রহমান (সহকারী সুপারিনটেনডেন্ট), মানিক মিত্র (জুনিয়র ড্রাইভার), আবদুল আজিজ মিয়া (উচ্চমান সহকারী, মাহবুবুর রহমান (গেট টাইপিস্ট), আনিসুর রহমান রুবেল (জুনিয়র ড্রাইভার), মো. রফিকুল ইসলাম (জুনিয়র ড্রাইভার), মো. বশির উদ্দিন (খালাসি) এবং মো. মাসুদ মিয়া (রাজমিস্ত্রি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলি হওয়া এই কর্মকর্তা ও কর্মচারীদের অধিকাংশ ইতিপূর্বে বন্দরের সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অপারেশনাল শাখায় কর্মরত ছিলেন।

দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার সরকারি পরিকল্পনাকে কেন্দ্র করে দেশের প্রধান এই সমুদ্রবন্দরে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। বিদেশি কোম্পানির হাতে টার্মিনাল হস্তান্তর হলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি চাকরি হারানোর শঙ্কায় বন্দর কর্মচারীরা দফায় দফায় বিক্ষোভ ও ধর্মঘট পালন করে আসছেন।

এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি), বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে চার কর্মচারীকে বদলি করেছিল বন্দর কর্তৃপক্ষ। সেই সঙ্গে অফিস চলাকালীন কোনো ধরনের আন্দোলনে অংশ নিলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

সম্প্রতি এনসিটি ইজারা প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেন। এর ফলে ইজারা চুক্তি কার্যক্রম এগিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষের সামনে আর কোনো আইনি বাধা নেই। আদালতের রায়ের পর কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয় যে, বন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটানো সহ্য করা করা হবে না। তবে এই সতর্কবার্তা উপেক্ষা করেই গত দুই দিন ধরে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি সোমবারও (২ ফেব্রুয়ারি) তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের সমুদ্রপথের বাণিজ্যের ৯০ শতাংশেরও বেশি চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। দেশের ব্যবসায়ী নেতারা সতর্ক করে বলেছেন, বন্দরে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চললে পণ্য পরিবহন, রপ্তানি এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রদা/ডিও

Tags: চট্টগ্রাম বন্দরবাণিজ্য
ShareTweetPin
Previous Post

১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

Next Post

সোনার দাম ভরিতে কমলো ৬ হাজার ৫৯০ টাকা

Related Posts

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
5
সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
12
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
25
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
17
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
43
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
13
Next Post
সোনার দাম ভরিতে কমলো ৬ হাজার ৫৯০ টাকা

সোনার দাম ভরিতে কমলো ৬ হাজার ৫৯০ টাকা

No Result
View All Result

সাম্প্রতিক

ঈদ ঘিরে খাতুনগঞ্জে পণ্যের দাম বাড়ানোর তোড়জোড়

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে তিস্তা চুক্তির আশা দেখছে বিএনপি

একদিন পরই বাড়ল সোনার দাম

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

তেলের পর এবার বাড়বে বিদ্যুতের দাম

এক লাখ টন ক্রুড নিয়ে কুতুবদিয়ায় ‘এমটি নিনেমিয়া’

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In