ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

আসন্ন রমজানকে সামনে রেখে মূল্যবৃদ্ধির কারসাজি ভাসছে সাগরে

January 24, 2026
0 0
0
আসন্ন রমজানকে সামনে রেখে মূল্যবৃদ্ধির কারসাজি ভাসছে সাগরে

রমজান সামনে রেখে দেশের ছয় বড় আমদানিকারকসহ বড় একটি সিন্ডিকেটের ১০ লাখ টনেরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে প্রায় ৬০০ লাইটার জাহাজ দেশের নদী ও সাগরে মাসের পর মাস আটকে আছে ‘ভাসমান গুদাম’ হয়ে।

গভীর সমুদ্র থেকে নামানো গম, ভুট্টা, ছোলা, ডাল, সয়াবিন ও চিনি ঘাটে নামার বদলে জাহাজেই ভাসছে। এর ফলে একদিকে যেমন লাইটার জাহাজের তীব্র সংকট দেখা দিয়েছে, অন্যদিকে আসন্ন রমজানে পণ্যের কৃত্রিম ঘাটতি ও দাম বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বর্তমানে রেকর্ড ১৭৬টি বড় মাদার ভেসেল নোঙর করে থাকলেও লাইটার সংকটের কারণে পণ্য খালাস করা যাচ্ছে না। নিয়ম অনুযায়ী বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য নামিয়ে দেশের বিভিন্ন ঘাটে পাঠানোর কথা থাকলেও আমদানিকারকরা লাইটারগুলোকে খালাস না করে সাগরে ভাসিয়ে রাখছেন।

এই সিন্ডিকেটের শীর্ষে রয়েছে আকিজ গ্রুপ, যারা একাই প্রায় ৮০টি লাইটার জাহাজ আটকে রেখেছে। এছাড়াও নাবিল গ্রুপ, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ পণ্য নিয়ে অন্তত ৬০০টি লাইটার জাহাজ ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে।

স্বাভাবিক সময়ে একটি লাইটার জাহাজ ১৫ দিনের মধ্যে পণ্য খালাস করে পরবর্তী ট্রিপের জন্য প্রস্তুত হওয়ার কথা থাকলেও বর্তমানে অনেক জাহাজ ৩০ থেকে ৪০ দিন ধরে সাগরে অলস বসে আছে। এই কৃত্রিম জটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় জাহাজগুলোর অপেক্ষার সময় ২০ থেকে ৩০ দিনে দাঁড়িয়েছে, যা আগে ছিল মাত্র ৭ থেকে ১০ দিন। বর্তমানে প্রায় ৭২০টি লাইটার জাহাজ লোড করা অবস্থায় বিভিন্ন নদী ও সাগরে ভাসছে, যার বড় একটি অংশ গম, ডাল, চিনি ও সরিষাবাহী। এই পরিস্থিতিতে নৌপরিবহন অধিদপ্তর কঠোর অবস্থান নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আমদানিকারকেরা আগে নিজস্ব গুদাম বা ভাড়া করা গুদামে পণ্য রাখতেন। কিন্তু গত অন্তত ১০ বছর ধরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে পণ্য মজুতের প্রবণতা বাড়ছে। ভাড়ার গুদামে পণ্য রাখলে যে খরচ হয়, লাইটারে রাখলে তা তুলনামূলক কম পড়ে। গুদামে নামালে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার হাতে মজুতের হিসাব থাকে। এতে চাহিদা অনুযায়ী পণ্য আছে কি না জানা যায় এবং কৃত্রিম সংকট তৈরি করা কঠিন হয়। কিন্তু লাইটারে রাখলে সেই হিসাব সহজে বের করা যায় না। এতে চাহিদার সময় পণ্য আটকে রেখে বাজারে সংকট সৃষ্টি করে দাম বাড়ানো যায়।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নৌপরিবহন অধিদপ্তর আমদানিকারক ও তাদের এজেন্টদের কাছে পাঠানো এক চিঠিতে ১৫ দিনের বেশি সময় ধরে পণ্যবোঝাই অবস্থায় থাকা লাইটার জাহাজ খালাসের কড়া নির্দেশ দিয়েছে।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর শফিউল বারী জানিয়েছেন যে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে এবং ঢাকা ও খুলনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়েছে। নির্দেশ অমান্য করলে এবং ইচ্ছাকৃতভাবে পণ্য মজুত করে বাজারে সংকট তৈরির চেষ্টা করলে নিয়মিত মামলার পাশাপাশি কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইতিমধ্যে মুন্সিগঞ্জের মুক্তারপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিছু লাইটার জাহাজকে জরিমানাও করা হয়েছে। প্রশাসনের এই তৎপরতায় গত একদিনেই ৮০টি লাইটার জাহাজ বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে, যা পণ্য সরবরাহ স্বাভাবিক করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রদা/ডিও

Tags: চট্টগ্রামচট্টগ্রাম বন্দরদুর্নীতিবাণিজ্যরমজান
ShareTweetPin
Previous Post

চট্টগ্রাম আসছেন দীর্ঘ দুই দশক পর তারেক রহমান

Next Post

চট্টগ্রাম পৌঁছালেন তারেক রহমান

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
7
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
9
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
8
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
15
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
17
Next Post
চট্টগ্রাম পৌঁছালেন তারেক রহমান

চট্টগ্রাম পৌঁছালেন তারেক রহমান

No Result
View All Result

সাম্প্রতিক

খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে পৃথক দুটি প্রকল্প নিচ্ছে চসিক

স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা

৩০০ টাকার ‘সিম ট্যাক্স’ প্রত্যাহার, দিতে হবে ১৫ শতাংশ ভ্যাট

বাংলাদেশে আসছে রাশিয়ার ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি

‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ডোনাল্ড ট্রাম্প

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In