ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অপরাধ

চট্টগ্রামের ‘নিষিদ্ধ নগরে’ র‍্যাবের ওপর সশস্ত্র হামলা নিহত ১

January 20, 2026
0 0
0
চট্টগ্রামের ‘নিষিদ্ধ নগরে’ র‍্যাবের ওপর সশস্ত্র হামলা নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ‘নিষিদ্ধ নগরে’ অভিযানে গিয়ে সশস্ত্র হামলার শিকার হয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুল মোতালেব নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন এবং এক সোর্সসহ তিন র‍্যাব সদস্যকে অপহরণ করে দুর্গম পাহাড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরবর্তীকালে পুলিশি অভিযানে জিম্মিদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল আবাসিক এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, র‍্যাব-৭-এর একটি দল নিয়মিত অভিযানে ওই এলাকায় প্রবেশ করার সময় প্রবেশপথেই সন্ত্রাসীদের অতর্কিত হামলার মুখে পড়ে। সংঘবদ্ধ অপরাধী চক্রটি আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে র‍্যাবের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়।

হামলার একপর্যায়ে সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ডিএডি আবদুল মোতালেব গুরুতর গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্য চার সদস্য বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।

সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীরা তিন র‍্যাব সদস্য ও তাদের একজন সোর্সকে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ের ভেতরে নিয়ে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জিম্মি র‌্যাব সদস্যদের উদ্ধার করে ফিরিয়ে আনে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “র‍্যাব সদস্যরা অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে জিম্মি সদস্যদের উদ্ধার করেছি, তবে দুর্ভাগ্যবশত একজন র‍্যাব সদস্যকে আমরা হারিয়েছি।”

বিগত চার দশক ধরে জঙ্গল সলিমপুরের সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে এক বিশাল অপরাধ সাম্রাজ্য। প্রায় ৩০ হাজার সদস্যের এই এলাকায় ‘আলীনগর বহুমুখী সমিতি’র ইয়াসিন মিয়া এবং ‘ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদ’-এর কাজী মশিউর ও গাজী সাদেকের একচ্ছত্র আধিপত্য চলে। নিজস্ব পরিচয়পত্র ছাড়া সেখানে বহিরাগত বা প্রশাসনের প্রবেশাধিকার এক প্রকার নিষিদ্ধ।

এর আগেও ২০২৩ এবং ২০২২ সালে একাধিকবার জেলা প্রশাসন ও পুলিশের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে এখানকার সশস্ত্র ক্যাডাররা। পাহাড়ের প্রবেশমুখে সার্বক্ষণিক পাহারাদার থাকায় অভিযানের আগেই সন্ত্রাসীরা পাহাড়ের চূড়ায় অবস্থান নিয়ে অতর্কিত হামলা চালায়।

এই হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং খুনিদের গ্রেপ্তারে রাত থেকে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী জঙ্গল সলিমপুর ও এর পার্শ্ববর্তী দুর্গম পাহাড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

প্রদা/ডিও

Tags: অপরাধচট্টগ্রামসীতাকুন্ড
ShareTweetPin
Previous Post

যুক্তরাষ্ট্রসহ ১১ দেশের সঙ্গে তারেক রহমানের কূটনৈতিক বৈঠক

Next Post

সিলেট থেকে শুরু হচ্ছে তারেক রহমানের ১৭ জেলার নির্বাচনী সফর

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
8
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
14
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
17
Next Post
সিলেট থেকে শুরু হচ্ছে তারেক রহমানের ১৭ জেলার নির্বাচনী সফর

সিলেট থেকে শুরু হচ্ছে তারেক রহমানের ১৭ জেলার নির্বাচনী সফর

No Result
View All Result

সাম্প্রতিক

সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ

মার্কিন চাপ উপেক্ষা করেই ইরানের সাথে সম্পর্ক রাখছে ওমান

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরীর ইন্তেকাল

চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল

প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In