ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

নির্বাচনে ৫১ দলের ৩০টিতেই নেই নারী প্রার্থী

January 12, 2026
0 0
0
নির্বাচনে ৫১ দলের ৩০টিতেই নেই নারী প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো তাদের ন্যূনতম প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছে ১২টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘নারী রাজনৈতিক অধিকার ফোরাম’। ফোরামের দাবি, ঘোষিত পাঁচ শতাংশ নারী মনোনয়ন দেওয়ার অঙ্গীকারও অধিকাংশ দল পূরণ করেনি, যা রাজনৈতিক দলগুলোর নারী নেতৃত্ববিমুখ মানসিকতারই প্রতিফলন।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘নারী প্রার্থী মনোনয়ন সংকট: দলগুলোর প্রতিশ্রুতি ও বাস্তবায়নের ব্যবধান এবং নির্বাচন কমিশনের জবাবদিহিতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে অন্তত ৩০টি দলে একজন নারী প্রার্থীও নেই। এমনকি যেসব দল নারী মনোনয়নের প্রতিশ্রুতি দিয়েছিল, তারাও বাস্তবে সেই অঙ্গীকার রক্ষা করেনি।

লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের প্রতিনিধি রিতু সাত্তার। তিনি বলেন, ‘নারীরা রাজনৈতিক দল থেকে মনোনয়ন চেয়েছেন, কিন্তু বাস্তবে দেখা গেছে মনোনয়ন ৫ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। যৌথ নারী প্রার্থীর সুযোগ থাকলেও তা কাজে লাগানো হয়নি। জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতিও রাজনৈতিক দলগুলো গুরুত্ব দেয়নি।’

তিনি আরও বলেন, বিভিন্ন দলে যোগ্য ও অভিজ্ঞ নারী নেতৃত্ব থাকা সত্ত্বেও তাদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় রাখা হচ্ছে না। নারীদের শুধু কমিটিতে রাখা হলেও নীতিনির্ধারণী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না।

সংবাদ সম্মেলনে বলা হয়, শেষ মুহূর্তে কিছু স্বতন্ত্র নারী প্রার্থী নির্বাচনে অংশ নিলেও সামগ্রিকভাবে নারীদের অংশগ্রহণ অত্যন্ত হতাশাজনক। নির্বাচন কমিশন ‘জেন্ডার ইনক্লুসিভ ইলেকশন’-এর কথা বললেও বাস্তবে তার কোনো দৃশ্যমান প্রতিফলন নেই বলে অভিযোগ করেন বক্তারা।

ফোরামের নেতারা স্পষ্ট করে বলেন, তারা সংরক্ষিত আসনের বিপক্ষে। তাদের দাবি, নারীরা যোগ্যতার ভিত্তিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করবেন—আলাদা সংরক্ষিত ব্যবস্থার প্রয়োজন নেই।

বক্তারা আরও বলেন, ৫৪ বছরের নির্বাচনী ইতিহাসে এবার নারীদের অংশগ্রহণ সবচেয়ে কম, যা শুধু নারীদের জন্য নয়, পুরো রাজনৈতিক ব্যবস্থার জন্যই লজ্জাজনক। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের ঘোষণাপত্র ও প্রতিশ্রুতি নিজেরাই বাস্তবায়ন না করে, তাহলে ভবিষ্যতে নারীরা কেন তাদের ওপর আস্থা রাখবে—সে প্রশ্নও উঠে আসে।

ফোরাম নেতা সামিনা ইয়াসমিন বলেন, ‘দেশে নারী ভোটারের সংখ্যা প্রায় ৫০ শতাংশের বেশি। এত বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তাই প্রশ্নবিদ্ধ। আমাদের লক্ষ্য নারীদের রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত করা এবং নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।’

তিনি জানান, নারী প্রার্থীরা কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছেন, তা ফোরাম পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পথ খুঁজে বের করার চেষ্টা চলছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলোর ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আইনগত বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সুযোগ রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

প্রদা/ডিও

Tags: নারী প্রার্থীনির্বাচন
ShareTweetPin
Previous Post

নতুন আমদানি নীতিতে যেসব সুবিধা থাকতে পারে

Next Post

রাষ্ট্রের চরিত্র বদলায়নি শাসক বদলালেও

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
15
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
13
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
15
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
11
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
18
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
24
Next Post
রাষ্ট্রের চরিত্র বদলায়নি শাসক বদলালেও

রাষ্ট্রের চরিত্র বদলায়নি শাসক বদলালেও

No Result
View All Result

সাম্প্রতিক

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In