ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home দুর্নীতি

অফিস সহকারী মেহেদী সিন্ডিকেটের হাতে বন্দী চট্টগ্রাম বিআরটিএ

January 10, 2026
0 0
0
অফিস সহকারী মেহেদী সিন্ডিকেটের হাতে বন্দী চট্টগ্রাম বিআরটিএ

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন অফিস সহকারী মেহেদি ইকবাল পাটোয়ারী। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তার লিখিত স্বাক্ষর ছাড়া বিআরটিএর লাইসেন্স শাখায় কোনো গুরুত্বপূর্ণ কাজই এগোয় না।

অভিযোগ রয়েছে, মেহেদি ইকবাল পাটোয়ারী নিয়মিত অফিসে উপস্থিত না থেকেও লাইসেন্স সংক্রান্ত কার্যক্রম কার্যত নিয়ন্ত্রণ করছেন। বিশেষ করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ডোপ টেস্ট এন্ট্রি নিয়ে ভয়াবহ অনিয়মের তথ্য মিলেছে। প্রতিটি ডোপ টেস্ট এন্ট্রির জন্য জনপ্রতি ২০০ টাকা আদায় করা হয় বলে অভিযোগ। সূত্রের দাবি, প্রতিদিন গড়ে ৩০০টির বেশি ডোপ টেস্ট হওয়ায় দৈনিক বিপুল অংকের অর্থ লেনদেন হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, টাকা না দিলে ডোপ টেস্টের এন্ট্রি ফাইলে দেওয়া হয় না, এমনকি তারিখও বসানো হয় না। লাইসেন্স সংক্রান্ত কোনো ভুল সংশোধন বা নতুন আবেদনেও মেহেদি পাটোয়ারীর স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। অভিযোগ রয়েছে, তার নির্দেশ ছাড়া কম্পিউটার অপারেটর কাজ আপডেট করতে পারেন না।

সূত্র মতে, বিআরটিএর ১ নম্বর কাউন্টার ঘিরে মেহেদি পাটোয়ারীর অধীনে ১০–১৫ জন দালাল সক্রিয়ভাবে কাজ করছে। এদের মধ্যে হেলাল, সাগর দাস, ইসমাইল, জলিল, অনিক ও নূরউদ্দিনের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তারা গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন কাজের তথ্য সংগ্রহ করে মেহেদির কাছে পৌঁছে দেন। প্রশ্ন উঠেছে—এই দালালদের নিয়মিত খরচ ও বেতন কে দিচ্ছে?

আরও গুরুতর অভিযোগ হলো—চট্টগ্রাম বিআরটিএতে কথিতভাবে নিউজ মিডিয়ার নামে মাসিক চাঁদা তোলা হয়, যার অর্থ বণ্টনের দায়িত্বে রয়েছেন মেহেদি পাটোয়ারী। অভিযোগ অনুযায়ী, ওই অর্থের ৩০ শতাংশ তিনি নিজ নামে রেখে দেন। প্রতিটি লাইসেন্স বোর্ডে তার নামে ১০টি করে পাস কার্ড ইস্যু করা হয় বলেও দাবি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে নোয়াখালী জেলায় যুবলীগের নেতা হিসেবে পরিচিত ছিলেন মেহেদি পাটোয়ারী এবং তৎকালীন এমপি একরামুল করিম চৌধুরীর ঘনিষ্ঠ কর্মী ছিলেন। সেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিআরটিএ অফিসে প্রকাশ্যে গ্রাহক মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে বিআরটিএ অফিসে একজন জামায়াত নেতাকে দালাল আখ্যা দিয়ে মারধরের ঘটনাও আলোচনায় আসে।

সবচেয়ে বিস্ময়কর অভিযোগ হলো—একটি সরকারি দপ্তর হয়েও বিআরটিএ ভবনের দ্বিতীয় তলায় অফিস সময়েই কবুতরের খামার পরিচালনা করছেন মেহেদি পাটোয়ারী। অফিস চলাকালে সেখানেই সময় কাটান বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা বলছেন, বিআরটিএ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান হলেও সেখানে দালাল ও দুর্নীতির এই নেটওয়ার্ক সাধারণ মানুষের সেবা পাওয়াকে জিম্মি করে ফেলেছে। তারা দ্রুত দুদক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মেহেদি ইকবাল পাটোয়ারীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিআরটিএ চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

জানা যায়, এতসব অনিয়মের অভিযোগ যার বিরুদ্ধে সেই মেহেদী পাটোয়ারী গত ডিসেম্বর মাসে রাঙ্গামাটি বিআরটিএতে বদলি হলেও কোন এক অজানা কারণে এখনো সেখানে যোগ না দিয়ে চট্টগ্রাম বিআরটিএ তে কাজ করছেন।

প্রদা/ডিও

Tags: চট্টগ্রামদালালবিআরটিএলাইসেন্স
ShareTweetPin
Previous Post

প্রশাসন পরিচয়ে মহাসড়কে আইনজীবীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও ভয়ভীতি প্রদর্শন

Next Post

জুলাই অভ্যুত্থানবিরোধী অভিযোগে চবির শিক্ষক আটক

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
জুলাই অভ্যুত্থানবিরোধী অভিযোগে চবির শিক্ষক আটক

জুলাই অভ্যুত্থানবিরোধী অভিযোগে চবির শিক্ষক আটক

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In