ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

গ্রীষ্মে লোডশেডিং এড়াতে বিদ্যুৎখাতে ২০ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধে উদ্যোগ

January 6, 2026
0 0
0
গ্রীষ্মে লোডশেডিং এড়াতে বিদ্যুৎখাতে ২০ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধে উদ্যোগ

এ বছরের গ্রীষ্মকালে সম্ভাব্য লোডশেডিং এড়াতে এবং পরবর্তী নির্বাচিত সরকারের ওপর বড় অংকের আর্থিক বোঝা চাপিয়ে না দিতে, অন্তর্বর্তী সরকার বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অপরিশোধিত ২০ হাজার কোটি টাকার বেশি বকেয়া বিল পরিশোধের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তবে খাতসংশ্লিষ্টরা বলছেন, ভর্তুকির সীমাবদ্ধতা ও আর্থিক চাপের কারণে দীর্ঘদিনের অর্থ পরিশোধ বিলম্বিত হওয়ায় বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর জ্বালানি আমদানির সক্ষমতা ইতোমধ্যেই সংকুচিত হয়ে পড়েছে, যা সরবরাহ মার্জিন কম থাকা অবস্থায় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।

এই ঝুঁকি সবচেয়ে তীব্র হয়ে উঠেছে এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এস এস আই পাওয়ার লিমিটেডে। এই বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডে দৈনিক ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করে। প্রতিষ্ঠানটি সতর্ক করেছে, বকেয়া পরিশোধ না হলে কয়েক দিনের মধ্যেই তারা বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখতে পারে।

গত ১ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) পাঠানো এক চিঠিতে এস এস পাওয়ার জানায়, তাদের অনাদায়ী বিল ৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, তাই বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে এসব বকেয়া পরিশোধ না হলে তাদের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করার অধিকার রয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, এস এস পাওয়ার একক কোনো ঘটনা নয়। বেসরকারি বিদ্যুৎ উৎপাদকদের সংগঠন—বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (বিপ্পা) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত বেসরকারি বিদ্যুৎ উৎপাদকদের কাছে বিপিডিবির মোট বকেয়া দাঁড়িয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা।

বিপিডিবির কর্মকর্তারা স্বীকার করেছেন, বড় কোনো বিদ্যুৎকেন্দ্র আংশিকভাবে বন্ধ হলেও তাৎক্ষণিকভাবে সরবরাহ ঘাটতি তৈরি হবে, বিশেষত যখন গ্যাস-সংকটের কারণে অনেক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও সক্ষমতার অনেক নিচে চলছে।

তারা সতর্ক করে বলেন, নিরবচ্ছিন্ন বেসলোড উৎপাদন হারালে সামনের মাসগুলোতে লোডশেডিংয়ের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, কারণ বিকল্প উৎসগুলো ইতোমধ্যেই চাপের মধ্যে রয়েছে। তাছাড়া সিস্টেমের ‘ফ্লেক্সিবিলিটি’ও কম।

তাৎক্ষণিক সরবরাহ সংকটের আশঙ্কায় বিপিডিবি

বিপিডিবির কর্মকর্তারা স্বীকার করেছেন, শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকলেও এস এস পাওয়ার বন্ধ হলে তাৎক্ষণিকভাবে সরবরাহ ঘাটতি তৈরি হবে।

বিপিডিবির চট্টগ্রাম পূর্ব জোনের সুপারইনটেনডেন্ট প্রকৌশলী একেএম জাশিম উদ্দিন বলেন, বর্তমানে চাহিদা কম থাকায় কোনো লোডশেডিং নেই।

তিনি বলেন, “গ্রীষ্মকালে চাহিদা থাকে ১৫ থেকে ১৬ হাজার মেগাওয়াটের মধ্যে। শীতে তা নেমে আসে ৮ থেকে ১০ হাজার মেগাওয়াটে।” তিনি সতর্ক করে বলেন, বকেয়া নিয়ে এই বিরোধ যদি পিক চাহিদার মৌসুম পর্যন্ত গড়ায়, তাহলে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে।

গ্যাস সরবরাহ কমায় বাড়ছে লোডশেডিংয়ের ঝুঁকি

বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম এবং সাম্প্রতিক সময়ে তা আরও কমেছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ৪ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ করা হয়েছে দৈনিক ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস (এমএমসিএফডি), যেখানে চাহিদা ছিল ২,৫২৫ এমএমসিএফডি। ৩ জানুয়ারি সরবরাহ নেমে আসে ৬৬২ এমএমসিএফডিতে, যা প্রয়োজনের মাত্র এক-চতুর্থাংশ।

বাংলাদেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৫২টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে, পাশাপাশি ভারত ও নেপাল থেকেও বিদ্যুৎ আমদানি করা হয়। বিপিডিবির তথ্য অনুযায়ী, ৫ জানুয়ারি বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৫৪২ মেগাওয়াট, আর আমদানিসহ মোট উৎপাদন ছিল ১০ হাজার ৬৮ মেগাওয়াট।

বিপিডিবি নিয়মিত দৈনিক উৎপাদন ও লোডশেডিংয়ের তথ্য প্রকাশ করলেও ২৮ ডিসেম্বরের পর থেকে আর কোনো লোডশেডিংয়ের তথ্য আপলোড করা হয়নি। ৪ জানুয়ারি পর্যন্ত ৩৩টি বিদ্যুৎকেন্দ্র রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল।

তবে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, লোডশেডিংয়ের কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত নেই।

ফাওজুল কবির খান বলেন, “বিদ্যুৎ সরবরাহে সাময়িক একটা বিঘ্ন মানেই লোডশেডিং নয়। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য স্বল্প সময়ের বন্ধ রাখা—গ্রীষ্মে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্যই দরকার, এটাকে লোডশেডিং বলা উচিত নয়।”

প্রদা/ডিও

 

Tags: বিদ্যুৎবিদ্যুৎ বিলবিপিডিবি
ShareTweetPin
Previous Post

গ্যাসের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা কারসাজি করে: জ্বালানি উপদেষ্টা

Next Post

আমদানি ভ্যাট কমানোর সিদ্ধান্ত এলপি গ্যাসের দাম কমাতে

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
39
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়লো ৫৩ টাকা

আমদানি ভ্যাট কমানোর সিদ্ধান্ত এলপি গ্যাসের দাম কমাতে

No Result
View All Result

সাম্প্রতিক

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলো বড় সুখবর

নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতির ভবিষ্যৎ কি বড় কোনো ঝুঁকির ইঙ্গিত?

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

চট্টগ্রামে বন্ধুর ডাকে গিয়ে আর ফেরা হলো না কলেজছাত্রের

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In