ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

November 13, 2026
0 0
0
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আগামী বছরের জানুয়ারি থেকে প্রায় ১ হাজার ৫০০টি পর্যটন আকর্ষণকে ঘিরে একটি সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের পথ সুগম হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী গণমাধ্যমকে বলেন, ঢাকায় প্রস্তাবিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ চলাকালীন সরকার মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।

পাঁচ দিনব্যাপী এই উৎসবটি আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ফারুকী বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আমরা এটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করছি।

আমরা যদি চূড়ান্তকরণ প্রক্রিয়া শেষ করে জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন নিতে পারি, তাহলে জানুয়ারি থেকেই এর বাস্তবায়ন শুরু করার লক্ষ্য রয়েছে আমাদের।তিনি জানান, পরবর্তী অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানোর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির কাছ থেকে যাচাইকৃত মহাপরিকল্পনাটি হাতে পাওয়ার আশা করছে বিটিবি।

বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী যাতে আনুষ্ঠানিকভাবে নথিটি উন্মোচন করতে পারেন, সেজন্য নির্ধারিত সময়ের মধ্যেই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিটিবি প্রধান।

প্রস্তাবিত এই ঘোষণাটি বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য একটি বড় মাইলফলক হয়ে থাকবে।

২০১৯ সালে মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়ার পর থেকেই এই খাতটি একটি সমন্বিত জাতীয় উন্নয়ন রূপরেখার অপেক্ষায় রয়েছে।

কোভিড-১৯ মহামারি, প্রশাসনিক জটিলতা ও বিগত সরকারগুলোর আমলে দফায় দফায় পর্যালোচনার কারণে প্রক্রিয়াটি বারবার বিলম্বিত হয়েছে।

মহাপরিকল্পনার লক্ষ্য ১ হাজার ৪৯৮ পর্যটনকেন্দ্র

জাতীয় পর্যটন মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, এই নথিতে ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা তুলে ধরা হয়েছে। এর মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্যে পরিণত করা।

মহাপরিকল্পনাটিতে দেশের আটটি প্রশাসনিক বিভাগে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ বা আকর্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং অবকাঠামো, পর্যটন পণ্য, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন ও মানবসম্পদের সমন্বিত উন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

এতে ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই রূপরেখায় সমুদ্রসৈকত, ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক, ঐতিহ্যবাহী, ধর্মীয়, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক, গ্রামীণ, ক্রুজ ও ‘মাইস’ (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) পর্যটন বিকাশের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনা শক্তিশালী করা ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণেরও সুপারিশ করা হয়েছে এতে।

এর পাশাপাশি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা ও স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার একটি বড় সুপারিশও রাখা হয়েছে।

জানুয়ারি থেকেই বাস্তবায়ন শুরু

ফারুকী জানান, প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সরকার ২০২৭ সালের জানুয়ারি থেকেই অগ্রাধিকারমূলক কার্যক্রমগুলো বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা নিয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থ কেবল হোটেল, রিসোর্ট ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ করা নয়।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো জানুয়ারি থেকেই মহাপরিকল্পনায় উল্লিখিত কার্যক্রমগুলো বাস্তবায়ন শুরু করা। প্রাথমিক কার্যক্রমের মধ্যে গন্তব্যের প্রচারণা, পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি সংস্থা ও বেসরকারি খাতের অংশীদারদের মধ্যে সমন্বয় সাধনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে।

মহাপরিকল্পনাটিতে দায়িত্বশীল প্রতিষ্ঠান চিহ্নিতকরণ, অর্থায়নের বিকল্প উৎস, প্রকল্পের অগ্রাধিকার ও তদারকি ব্যবস্থা নির্ধারণ করে একটি বাস্তবায়ন কাঠামোরও প্রস্তাব দেওয়া হয়েছে।

পর্যটন খাতের বিকাশ ত্বরান্বিত করতে এতে প্রাথমিক অগ্রাধিকারমূলক প্রকল্প গ্রহণ, বিনিয়োগে প্রণোদনা ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের সুপারিশ করা হয়েছে।

পর্যটন উন্নয়নে সরকারের অগ্রাধিকার

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পর্যটনকে অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা তৈরি করছে।

তিনি বলেন, সরকার পর্যটনকে একটি অগ্রাধিকারমূলক খাত হিসেবে চিহ্নিত করেছে এবং মহাপরিকল্পনার অধীনে পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।

প্রধানমন্ত্রী কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নের জন্য সরকার ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করেছে। দেশের আতিথেয়তা খাতের জনবলকে আরও দক্ষ করে তুলতে মোটেল লাবণী চত্বরে একটি আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউটও গড়ে তোলা হচ্ছে।

পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সংসদে জানান, সরকার প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটনকেন্দ্রকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্ত করছে।

তিনি বলেন, এর পাশাপাশি কমিউনিটি-ভিত্তিক পর্যটনের প্রসার, পর্যটকদের নিরাপত্তা জোরদার ও পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নত করার উদ্যোগের পাশাপাশি ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।

কার্যকর বাস্তবায়ন চান শিল্পখাতের অংশীজনরা

পর্যটন শিল্পের অংশীজনরা বারবার এই মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন।

তারা জোর দিয়ে বলছেন, সমন্বিত বিনিয়োগ, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা ও পর্যটকদের সেবার মান উন্নয়ন ছাড়া বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ শক্তিশালী পর্যটন প্রতিষ্ঠান, পেশাদার প্রশিক্ষণ ও নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

টোয়াবের সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতা ও সেবার মানোন্নয়নের পক্ষে মত দিয়েছেন।

প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমানও বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা ও সমন্বিত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, মহাপরিকল্পনাটিতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশগত স্থায়িত্ব, পর্যটন বিপণন ও উন্নত যোগাযোগ ব্যবস্থার ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ShareTweetPin
Previous Post

শীতের সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি

Next Post

২৭ দিন পর উৎপাদনে ফিরল চিটাগাং ইউরিয়া সার কারখানা

Related Posts

২৭ দিন পর উৎপাদনে ফিরল চিটাগাং ইউরিয়া সার কারখানা
Uncategorized

২৭ দিন পর উৎপাদনে ফিরল চিটাগাং ইউরিয়া সার কারখানা

November 13, 2026
0
শীতের সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি
Uncategorized

শীতের সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি

November 13, 2026
2
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে একজন
Uncategorized

৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে একজন

November 12, 2026
8
৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পেতে যাচ্ছেন পোশাকশ্রমিকেরা
Uncategorized

৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পেতে যাচ্ছেন পোশাকশ্রমিকেরা

November 12, 2026
5
উপহার বা অন্য যে নামে ডাকি, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক বললেন ইশরাক হোসেন
Uncategorized

উপহার বা অন্য যে নামে ডাকি, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক বললেন ইশরাক হোসেন

November 12, 2026
9
আ.লীগের সাথে সম্পৃক্ততার তথ্যে চট্টগ্রামে পুলিশ সুপার জাহাঙ্গীরের ফোন জব্দ
Uncategorized

আ.লীগের সাথে সম্পৃক্ততার তথ্যে চট্টগ্রামে পুলিশ সুপার জাহাঙ্গীরের ফোন জব্দ

November 11, 2026
5
Next Post
২৭ দিন পর উৎপাদনে ফিরল চিটাগাং ইউরিয়া সার কারখানা

২৭ দিন পর উৎপাদনে ফিরল চিটাগাং ইউরিয়া সার কারখানা

No Result
View All Result

সাম্প্রতিক

২৭ দিন পর উৎপাদনে ফিরল চিটাগাং ইউরিয়া সার কারখানা

ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

শীতের সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি

৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে একজন

৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পেতে যাচ্ছেন পোশাকশ্রমিকেরা

উপহার বা অন্য যে নামে ডাকি, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক বললেন ইশরাক হোসেন

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In