বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক সাতটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
আরেক প্রজ্ঞাপনে, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটিতে কর্মস্থল ত্যাগ করেন। ছুটি শেষে ১৮ সেপ্টেম্বর যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর কর্মস্থলে ফেরেননি। তার সরকারি ও ব্যক্তিগত মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। স্থায়ী ঠিকানায় একাধিক নোটিশ পাঠানো হলেও তিনি যোগ দেননি। পলায়নের অভিযোগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
অন্যদিকে, সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান ২০২৫ সালের ২৯ জানুয়ারি দাপ্তরিক কাজ শেষে কর্মস্থলে অনুপস্থিত হন। পরদিন হোয়াটসঅ্যাপে এক পুলিশ পরিদর্শককে তার অনুপস্থিতিতে দায়িত্ব বুঝে নিতে বলেন। পরে তাকে অসুস্থ হিসেবে দেখানোর নির্দেশও দেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
আরেক প্রজ্ঞাপনে, রংপুর জেলায় সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগে চাকরিচ্যুতির আদেশ দেওয়া হয়। ২০২১ সালের ২৩ আগস্ট তিনি অনুমতি ছাড়া কর্মস্থলের বাইরে গিয়ে দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় অভিযান চালান। এ সময় ছুটিতে থাকা দুই পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে একটি বাড়িতে গিয়ে লুৎফর রহমানকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পরে তাদের বিভিন্ন স্থানে ঘোরানোর পর একটি বাড়িতে আটকে রেখে মোবাইলফোনে টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ তাকে সহযোগীদেরসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মামলা হয়। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অসুস্থতার কথা জানিয়ে বিভিন্ন সময়ে চিকিৎসা নেওয়ার তথ্য পাঠালেও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অসংগতি পাওয়া যায়। একাধিকবার নোটিশ দেওয়ার পরও তিনি কর্মস্থলে যোগ দেননি। বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়য়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তিনি ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বিভাগীয় মামলায় অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হয়।
বিভাগীয় আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলেও বলা হয়েছে।






