ট্টগ্রাম মহানগরীতে বকেয়া গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধে শতভাগ সারচার্জ মওকুফের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে সারচার্জ ছাড়াই বকেয়া পরিশোধের সুযোগ পাবেন সংশ্লিষ্ট করদাতা ও ব্যবসায়ীরা।
রোববার (৮ নভেম্বর) চসিকের রাজস্ব বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর বকেয়া গৃহকর ও ট্রেড লাইসেন্স ফির ওপর শতভাগ সারচার্জ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সারচার্জ ছাড়া বকেয়াসহ হালনাগাদ সমুদয় গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধের অনুরোধ জানানো হয়েছে।
নগরবাসীকে সময়মতো কর পরিশোধে উৎসাহিত করা এবং সিটি করপোরেশনের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






