ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

সামিটের এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

November 7, 2026
0 0
0
সামিটের এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু
কক্সবাজারের মহেশখালীতে রক্ষণাবেক্ষণ শেষে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ১টা থেকে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম পুনরায় চালু হয়।
এর ফলে দুটি ভাসমান টার্মিনাল থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক ধারায় ফিরেছে। পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টায় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল দুই হাজার ৪০৮ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে এসেছে এক হাজার ৫৮৪ মিলিয়ন ঘনফুট।
আর আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে সরবরাহ হয়েছে ৮২৪ মিলিয়ন ঘনফুট।এর আগে গত বুধবার সকাল ৮টা থেকে শনিবার দুপুর পর্যন্ত সামিটের টার্মিনালটি বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়। বুধবার সকাল ৮টায় জাতীয় গ্রিডে মোট সরবরাহ ছিল দুই হাজার ৫৪০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে এলএনজি থেকে সরবরাহ ছিল ৯৭৪ মিলিয়ন ঘনফুট।
তবে টার্মিনালটি বন্ধ হওয়ার পর বুধবার দুপুর ২টায় মোট সরবরাহ কমে দাঁড়ায় দুই হাজার ১১০ মিলিয়ন ঘনফুটে। অর্থাৎ কয়েক ঘণ্টার ব্যবধানে সরবরাহ কমে যায় ৪৩০ মিলিয়ন ঘনফুট।এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ দেখা দেয়। ভোগান্তিতে পড়েন শিল্প-কারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকরা। বিশেষ করে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আবাসিক এলাকায় রান্নার কাজে দুর্ভোগ পোহাতে হয় গ্রাহকদের।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা এখন অনেকটাই আমদানি করা এলএনজিনির্ভর। ফলে দুটি ভাসমান টার্মিনালের যেকোনো একটিতে উৎপাদন বা রক্ষণাবেক্ষণজনিত বিঘ্ন ঘটলেই জাতীয় গ্রিডে সরবরাহে বড় ঘাটতি তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে শিল্প উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক গ্রাহকদের দৈনন্দিন জীবনে।দেশে আমদানি করা এলএনজিকে পুনরায় গ্যাসীয় অবস্থায় রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য দৈনিক এক হাজার ১০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর মধ্যে মার্কিন কম্পানি এক্সিলারেট পরিচালিত টার্মিনালের দৈনিক রিগ্যাসিফিকেশন সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে সামিট গ্রুপের টার্মিনালের সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট।

দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় চার হাজার মিলিয়ন ঘনফুট। বিপরীতে স্বাভাবিক সময়ে সরবরাহ থাকে গড়ে দুই হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ প্রতিদিন চাহিদার তুলনায় ঘাটতি প্রায় এক হাজার ৪০০ মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে মোট সরবরাহের ৯০০ থেকে এক হাজার মিলিয়ন ঘনফুট আসে আমদানি করা এলএনজি থেকে। ফলে এলএনজি সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেও বিদ্যমান সংকট আরো তীব্র হয়ে ওঠে।

এর আগে গত ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেটের ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট কমে গিয়েছিল। ওই ঘটনার প্রভাব কাটিয়ে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতেও দীর্ঘ সময় লেগেছিল।

ShareTweetPin
Previous Post

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Related Posts

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Uncategorized

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

November 7, 2026
3
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে গুরুত্বপূর্ণ থাকবে যেসকল বিষয়াদি
Uncategorized

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে গুরুত্বপূর্ণ থাকবে যেসকল বিষয়াদি

November 6, 2026
4
৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী
Uncategorized

৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী

November 6, 2026
6
দেশের বাজারে আরেক দফা বেড়েছে চালের দাম
Uncategorized

দেশের বাজারে আরেক দফা বেড়েছে চালের দাম

November 6, 2026
6
সবজিতে মিলছে স্বস্তি, কমেছে মাছের দাম
Uncategorized

সবজিতে মিলছে স্বস্তি, কমেছে মাছের দাম

November 6, 2026
4
যে কারণে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Uncategorized

যে কারণে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

November 5, 2026
7
No Result
View All Result

সাম্প্রতিক

সামিটের এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে গুরুত্বপূর্ণ থাকবে যেসকল বিষয়াদি

৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী

দেশের বাজারে আরেক দফা বেড়েছে চালের দাম

সবজিতে মিলছে স্বস্তি, কমেছে মাছের দাম

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In