ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

যে তিন বড় প্রকল্প উদ্বোধনে চট্টগ্রামে আসবেন প্রধানমন্ত্রী

October 31, 2026
0 0
0
যে তিন বড় প্রকল্প উদ্বোধনে চট্টগ্রামে আসবেন প্রধানমন্ত্রী

ছবি: দৈনিক অর্থনীতি গ্রাফিক্স

আগামী ডিসেম্বরে চট্টগ্রাম নগরীর তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগর উপকূলে নির্মিত পতেঙ্গা-ফৌজদারহাট আউটার রিং রোড, কর্ণফুলী নদীর তীরঘেঁষে নির্মিত কালুরঘাট-চাক্তাই রিং রোড এবং ১৬ কিলোমিটার দীর্ঘ শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নয়টি র‌্যাম্প উদ্বোধন করবেন তিনি। বন্দরনগরী ঘিরে নির্মিত এ তিনটি প্রকল্প চালু হলে কমবে যানজট ও মানুষের ভোগান্তি। বন্দরের সড়কগুলোতে যানবাহনের চাপ কমার পাশাপাশি যাতায়াতে সময়ও সাশ্রয় হবে। এতে নগরীর যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

যানজট নিরসন ও বন্দরের ওপর চাপ কমাতে নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মাণ করা হয় ১৬ কিলোমিটার দীর্ঘ শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ উড়ালসড়ক চালু হলেও ওঠানামার র‌্যাম্পগুলো চালু না হওয়ায় পুরোপুরি সুফল পাচ্ছেন না নগরবাসী।

তবে আগামী ডিসেম্বরে এক্সপ্রেসওয়েটির নয়টি র‌্যাম্পই চালু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আটটির কাজ শেষ হয়েছে। আগ্রাবাদে বাকি র‌্যাম্পটির নির্মাণকাজ শেষ হবে আগামী নভেম্বরেই।

শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শিমুল বলেন, কাজ শেষ করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে। সে অনুযায়ী দিনরাত কাজ চলছে। আগ্রাবাদের র‌্যাম্পটির নির্মাণকাজ চলমান রয়েছে। দ্রুতই কাজ শেষ হবে।

সব র‌্যাম্প একসঙ্গে চালু হলে যানজট কমার পাশাপাশি নগরীর যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। এতে বন্দর সড়কের ওপর যানবাহনের চাপও কমবে। প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, নয়টি র‌্যাম্পের মধ্যে আটটির কাজ এরইমধ্যে শেষ হয়েছে। বাকি একটির কাজ চলছে।

বন্দর ও নগরীর ওপর চাপ কমাতে শহরের পশ্চিম পাশে বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে নির্মাণ করা হয়েছে পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত আউটার রিং রোড। ১৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা।

অন্যদিকে, নগরীর পূর্ব প্রান্তে জলাবদ্ধতা ও যানজট নিরসনের লক্ষ্যে কর্ণফুলী নদীর তীরঘেঁষে নির্মাণ করা হয়েছে কালুরঘাট-চাক্তাই রিং রোড। প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ৯ কিলোমিটার দীর্ঘ এ সড়ককে ঘিরে তৈরি হয়েছে পর্যটনের নতুন সম্ভাবনা। সড়কটি চালু হলে যাতায়াতে সময় কমার পাশাপাশি নগরীর যোগাযোগ ব্যবস্থায়ও সুবিধা বাড়বে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, আগামী ডিসেম্বরেই প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসবেন। এ সময় তিনি শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চাক্তাই-কালুরঘাট রিং রোড এবং ফৌজদারহাট-পতেঙ্গা রিং রোড উদ্বোধন করবেন। ডিসেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে উদ্বোধন হতে পারে।

এদিকে, নগরবাসীর সুবিধার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিদ্যমান নয়টি র‌্যাম্পের পাশাপাশি নতুন করে আরও তিনটি র‌্যাম্প নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ShareTweetPin
Previous Post

শ্রমজীবী ও নিম্ন মধ্যবিত্ত আয়ের সাথে ব্যয় মেটাতে ধার-দেনায় চলছে পরিবার

Next Post

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’

Related Posts

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’
Uncategorized

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’

November 1, 2026
2
শ্রমজীবী ও নিম্ন মধ্যবিত্ত আয়ের সাথে ব্যয় মেটাতে ধার-দেনায় চলছে পরিবার
Uncategorized

শ্রমজীবী ও নিম্ন মধ্যবিত্ত আয়ের সাথে ব্যয় মেটাতে ধার-দেনায় চলছে পরিবার

October 31, 2026
5
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান
Uncategorized

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

October 31, 2026
4
মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতে রেমিট্যান্স কমার ঝুঁকি, বাড়তে পারে মূল্যস্ফীতি
Uncategorized

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতে রেমিট্যান্স কমার ঝুঁকি, বাড়তে পারে মূল্যস্ফীতি

October 30, 2026
5
নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
Uncategorized

নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

October 30, 2026
3
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
Uncategorized

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

October 30, 2026
4
Next Post
ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’

No Result
View All Result

সাম্প্রতিক

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’

যে তিন বড় প্রকল্প উদ্বোধনে চট্টগ্রামে আসবেন প্রধানমন্ত্রী

শ্রমজীবী ও নিম্ন মধ্যবিত্ত আয়ের সাথে ব্যয় মেটাতে ধার-দেনায় চলছে পরিবার

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতে রেমিট্যান্স কমার ঝুঁকি, বাড়তে পারে মূল্যস্ফীতি

নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In