ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

বাজারে নজরদারি জোরদারের ঘোষণার পর সারা দেশে ১,১৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

October 25, 2026
0 0
0
বাজারে নজরদারি জোরদারের ঘোষণার পর সারা দেশে ১,১৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট ও অতিরিক্ত মুনাফা আদায় ঠেকাতে নজরদারি বাড়ানোর ঘোষণার পর এ পর্যন্ত সারা দেশে ১ হাজার ১৭০টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অধিদপ্তর থেকে প্রকাশিত অভিযানসংক্রান্ত প্রতিবেদনগুলো থেকে এ তথ্য জানা গেছে।

গত ২১ সেপ্টেম্বর বাজারে নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই ঘোষণার পর চলতি মাসের শুরু থেকে দেশজুড়ে বাজার তদারকি অভিযান জোরদার করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, এসব প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ৮ লাখ ৭১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এর বাইরে ভেজাল খাদ্য ধ্বংস, পণ্য জব্দ, প্রতিষ্ঠান সিলগালা ও কারাদণ্ডের মতো ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানগুলোতে মূলত ভোজ্যতেল, চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, ডিম, ফল, মসলা ও এলপিজি সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হচ্ছে। পাইকারি ও খুচরা বাজার, আড়ত, হোটেল-রেস্তোরাঁ, ভোজ্যতেলের দোকান এবং গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, সঠিক ওজন ও পরিমাপ, নির্ধারিত দামে বিক্রি এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার বিষয়গুলো যাচাই করা হচ্ছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, ১৫ অক্টোবর চট্টগ্রামের খাতুনগঞ্জে একটি গোডাউনে ১৬০ থেকে ১৭০ টন এলাচ মজুতের তথ্য পাওয়া যায়। একটি প্রতিষ্ঠান প্রায় ১১ মাসে মজুত করা ১৫ টন এলাচের মাত্র আধা টন বিক্রি করেছিল। আরেক প্রতিষ্ঠান ৩০ টন এলাচ বিক্রির রশিদ দেখালেও পণ্য সরবরাহ করেনি। মজুত রেখে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির চেষ্টার দায়ে হোসেন করপোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমদানিকৃত জিরার মূল বস্তায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আরাফাত ট্রেডিংকে আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব অভিযানে খাদ্যে ভেজাল ও জনস্বাস্থ্যের ঝুঁকির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ১০ অক্টোবর পাবনার ফরিদপুরে দুটি প্রতিষ্ঠানে দুধে হাইড্রোজেন পার-অক্সাইড, জেলি ও ভোজ্যতেল মিশিয়ে ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা, একটি প্রতিষ্ঠান সাময়িক সিলগালা এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

১৯ অক্টোবর রাসায়নিক দিয়ে পাকানো কলা ও ইউরিয়া ফরমালডিহাইডের ড্রামে রাখা প্রায় ২০৪ লিটার সয়াবিন তেল ধ্বংস করা হয়। ৫ অক্টোবর কারওয়ান বাজারে রং মেশানো প্রায় ২০ কেজি মাছও ধ্বংস করা হয়। ১৪ অক্টোবর মেয়াদোত্তীর্ণ রং দিয়ে কেক তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি বেকারি ও একটি ফার্মেসিকে জরিমানা করা হয়। ৮ অক্টোবর রাজধানীর মধ্য বাড্ডায় কফি ও সসের নকল প্যাকেজিং করে বাজারজাতের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এলপিজি সিলিন্ডার বিক্রিতেও নজরদারি চলছে। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য আদায়, ক্রয়-বিক্রয়ের ভাউচার না রাখা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিশেষ পাইপের মাধ্যমে গ্যাস স্থানান্তর করে ওজনে কারচুপির ঘটনা শনাক্ত হয়েছে। এসব অভিযানে কারচুপির সরঞ্জাম ও সিল-স্টিকার জব্দ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্য ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং ভেজাল পণ্য প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনা, মূল্যতালিকা ও মেয়াদ যাচাই এবং ক্রয়ের রসিদ সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে ভোক্তা অধিদপ্তরের হটলাইন নম্বরে (১৬১২১) অভিযোগ জানাতে বলা হয়েছে।

ShareTweetPin
Previous Post

অতি প্রবল ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে ১৪০ কিমি বেগে

Next Post

২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়

Related Posts

উন্নয়ন ব্যয়ের স্থবিরতায় অর্থনীতিতে বাড়ছে বহুমুখী চাপ, কমছে কর্মসংস্থান
Uncategorized

উন্নয়ন ব্যয়ের স্থবিরতায় অর্থনীতিতে বাড়ছে বহুমুখী চাপ, কমছে কর্মসংস্থান

October 26, 2026
2
বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল
Uncategorized

বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল

October 25, 2026
3
২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়
Uncategorized

২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়

October 25, 2026
5
অতি প্রবল ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে ১৪০ কিমি বেগে
Uncategorized

অতি প্রবল ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে ১৪০ কিমি বেগে

October 25, 2026
5
পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি
Uncategorized

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি

October 25, 2026
4
সাজেকের ঘটনার জন্য পাহাড়ি গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
Uncategorized

সাজেকের ঘটনার জন্য পাহাড়ি গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

October 25, 2026
4
Next Post
২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়

২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়

No Result
View All Result

সাম্প্রতিক

উন্নয়ন ব্যয়ের স্থবিরতায় অর্থনীতিতে বাড়ছে বহুমুখী চাপ, কমছে কর্মসংস্থান

বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল

২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়

বাজারে নজরদারি জোরদারের ঘোষণার পর সারা দেশে ১,১৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

অতি প্রবল ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে ১৪০ কিমি বেগে

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In