পুলিশের দুই অতিরিক্ত ডিআইজিসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে ঢাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে দুর্নীতি দমন কমশিন বা দুদকে সংযুক্ত) এ কে এম মাহবুবুর রহমানকে সিআইডিতে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবরের মধ্যে বদলিকৃত কর্মকর্তারা বর্তমান কর্মস্থল ছেড়ে নতুন কর্মস্থলে যোগ না দিলে ২৯ অক্টোবর তাদের তাৎক্ষণিক অবমুক্ত করা হবে।







