ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

স্বাধীনতা কমছে সংবাদমাধ্যমের, খুশি দুর্নীতিবাজ রাজনীতিকরা

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

February 7, 2026
0 0
0
স্বাধীনতা কমছে সংবাদমাধ্যমের, খুশি দুর্নীতিবাজ রাজনীতিকরা

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা দ্রুত কমে যাওয়ায় খুশি দুর্নীতিবাজ রাজনীতিকরা। সাংবাদিকদের বিরুদ্ধে ভুলত্রুটি, পক্ষপাত বা অতিরঞ্জনের অভিযোগ থাকলেও গণতন্ত্র ও জবাবদিহির জন্য স্বাধীন সাংবাদিকতা যে কতটা জরুরি, তা ক্রমেই স্পষ্ট হচ্ছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)-এর সূচক অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের স্বাধীনতার মান উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। এক সময় যেসব দেশের অবস্থান যুক্তরাষ্ট্রের মতো ছিল, সেগুলোর অনেকটাই এখন সার্বিয়ার মতো অবস্থায়—যেখানে দুর্নীতিবিরোধী বিক্ষোভ কাভার করা সাংবাদিকদের পুলিশি নির্যাতনের মুখে পড়তে হয়।

বিশ্লেষকদের মতে, বিষয়টি শুধু বাকস্বাধীনতার প্রশ্ন নয়। অনুসন্ধানী সাংবাদিকতা রাষ্ট্রীয় ক্ষমতার ওপর একটি মৌলিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। যখন ক্ষমতাবানরা জানে যে তাদের অপব্যবহার প্রকাশ পাবে না, তখন সেই অপব্যবহার আরও বাড়ে।

সুইডেনভিত্তিক গবেষণা প্রকল্প ভি-ডেমের প্রায় ৮০ বছরের তথ্য বিশ্লেষণ করে দ্য ইকোনমিস্ট দেখিয়েছে, সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ এবং দুর্নীতি বৃদ্ধির মধ্যে একটি ‘ফিডব্যাক লুপ’ কাজ করে। রাজনীতিকরা যখন লুটপাট করতে চায়, তখন তারা প্রথমে সংবাদমাধ্যমকে চেপে ধরে। সংবাদমাধ্যম যত বেশি নিয়ন্ত্রিত হয়, দুর্নীতি তত সহজ হয়। আবার দুর্নীতি যত বাড়ে, সমালোচনামূলক প্রতিবেদন ঠেকানোর আগ্রহ তত বাড়ে।
পর্যালোচনায় দেখা গেছে, কোনো দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা যদি কানাডার মতো ভালো অবস্থা থেকে ইন্দোনেশিয়ার মতো খারাপ অবস্থায় নেমে যায়, তাহলে দুর্নীতির মাত্রা আয়ারল্যান্ডের মতো তুলনামূলক স্বচ্ছ অবস্থা থেকে লাটভিয়ার মতো অস্বচ্ছ অবস্থায় পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়। এই প্রক্রিয়া ধীরে ধীরে ঘটে, ফলে ভোটাররা অনেক সময় পরবর্তী নির্বাচনের আগে তা টেরই পান না। বিশেষ করে জনতাবাদী সরকারগুলোর অধীনে এই প্রবণতা বেশি দেখা যায়।
উদ্বেগজনক দিক হলো, নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করা সরকারগুলোও এখন কর্তৃত্ববাদী শাসনের কৌশল অনুসরণ করছে। তারা সরাসরি সত্য প্রকাশ বন্ধ না করে গণমাধ্যমের জন্য এমন একটি পরিবেশ তৈরি করছে, যেখানে ক্ষমতাসীনদের প্রশংসা জোরালোভাবে শোনা যায়, আর ভিন্নমত কেবল ক্ষীণ ফিসফাসে সীমাবদ্ধ থাকে।
এ জন্য সরকারি সম্প্রচারমাধ্যমে অনুগত ব্যক্তিদের বসানো, রাষ্ট্রীয় বিজ্ঞাপন অনুগত পত্রিকায় দেওয়া, কিংবা সরকারি কাজের ওপর নির্ভরশীল ধনকুবেরদের দিয়ে স্বাধীন সংবাদমাধ্যম কিনে নিয়ে কার্যত নিস্ক্রিয় করে দেওয়ার মতো কৌশল ব্যবহার করা হচ্ছে।
অন্যদিকে, অনুসন্ধানী সাংবাদিকতায় অনড় থাকা গণমাধ্যমগুলোর ওপর বাড়ানো হচ্ছে চাপ। সরকারি বিজ্ঞাপন তো বটেই, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও তাদের সঙ্গে সম্পর্ক না রাখতে বলা হচ্ছে। নিয়মিত কর নিরীক্ষা, হয়রানিমূলক মামলা তাদের নিত্যদিনের বাস্তবতা। আরএসএফের জরিপে ১৮০ দেশের মধ্যে ১৬০টিতেই সংবাদমাধ্যম আর্থিকভাবে টিকে থাকার লড়াইয়ে আছে।
ব্যক্তিগত পর্যায়েও সাংবাদিকরা লক্ষ্যবস্তু হচ্ছেন। বিশেষ করে নারী সাংবাদিকরা অনলাইন হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন বেশি। জাতিসংঘের এক জরিপে দেখা গেছে, ৭৫ শতাংশ নারী সাংবাদিক অনলাইনে নির্যাতনের শিকার হয়েছেন এবং ৪২ শতাংশ সরাসরি হুমকি বা হয়রানির মুখে পড়েছেন। অনেক দেশে জাতীয় নিরাপত্তা বা ‘ভুয়া খবর’ দমনের আইনের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
ডিজিটাল প্রযুক্তি একদিকে যেমন নতুন কণ্ঠকে সুযোগ দিয়েছে, অন্যদিকে সরকারগুলোকেও দিয়েছে নজরদারির নতুন অস্ত্র। কিছু দেশে বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার কোথাও সাংবাদিকদের ফোন হ্যাক করে সূত্র চিহ্নিত করা হচ্ছে, ব্যক্তিগত ছবি ফাঁস করে ভয় দেখানো হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ভূমিকাও এখানে বদলে গেছে। একসময় বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে সক্রিয় থাকা যুক্তরাষ্ট্র এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। স্বাধীন আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমে সহায়তা বন্ধ হওয়ায় বিভিন্ন দেশে কর্তৃত্ববাদী শাসকেরা আরও সাহস পাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, সংবাদমাধ্যমের জবাবদিহি থাকা দরকার—এ কথা সত্য। তবে সাংবাদিকদের কাজ করতে বাধা দিলে সমাজকেই তার মূল্য দিতে হবে। শক্তিশালী সংবাদমাধ্যম কাঠামো একবার ধ্বংস হলে তা পুনর্গঠন করা কঠিন। আর সংবাদমাধ্যমের স্বাধীনতা কমে গেলে বিশ্ব আরও দুর্নীতিগ্রস্ত ও আরও খারাপভাবে শাসিত হবে।
প্রদা/ডিও
Tags: আর্ন্তজাতিক খবরসংবাদমাধ্যমসাংবাদিকসাংবাদিকতা
ShareTweetPin
Previous Post

শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি ঘোষণা

Next Post

বন্দরে টানা ধর্মঘটে বাণিজ্য স্থবির, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় ব্যবসায়ীরা

Related Posts

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
2
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
15
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
13
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
15
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
11
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
19
Next Post
আগামীকাল থেকে টানা ধর্মঘট শুরু চট্টগ্রাম বন্দরে

বন্দরে টানা ধর্মঘটে বাণিজ্য স্থবির, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় ব্যবসায়ীরা

No Result
View All Result

সাম্প্রতিক

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৪

মাছ-ডিম-সবজির দামে নিম্নগতি, কমেছে সরবরাহ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In