ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

ইউক্রেনের আরও ভূখণ্ড চান পুতিন, চুক্তি করতে হবে কিয়েভকে : ট্রাম্প জেলেনস্কিকে

August 17, 2025
0 0
0
ইউক্রেনের আরও ভূখণ্ড চান পুতিন, চুক্তি করতে হবে কিয়েভকে : ট্রাম্প জেলেনস্কিকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে ইউক্রেনের উচিত চুক্তি করা। কারণ হিসেবে তিনি বলেন, ‘রাশিয়া অনেক বড় একটা শক্তি, কিন্তু তারা (ইউক্রেন) নয়।’ ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন। ওই বৈঠকে পুতিন ইউক্রেনের আরও ভূখণ্ড দাবি করেছেন বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, ট্রাম্পের কাছে উপস্থাপন করা শান্তি প্রস্তাবে পুতিন বলেছেন, জাপোরিঝিয়া ও খেরসনের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বন্ধ রাখার (ফ্রিজ) বিনিময়ে ইউক্রেনকে দনেৎস্ক অঞ্চল থেকে সরে যেতে হবে।

ট্রাম্পও বলেছেন, শান্তিচুক্তি করার জন্য ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের দাবি অনুযায়ী কোনো পূর্ব-যুদ্ধবিরতির প্রয়োজন নেই। বৈঠকের আগে অবশ্য তিনি বলেছিলেন, যুদ্ধবিরতিতে সম্মত না হলে তিনি খুশি হবেন না।

মার্কিন প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেছেন: ‘সবাই-ই একমত যে রাশিয়া ও ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হলো সরাসরি শান্তি চুক্তিতে যাওয়া, যা যুদ্ধের অবসান ঘটাবে—স্রেফ যুদ্ধবিরতি চুক্তি নয়, যা প্রায়ই টেকে না।’

জেলেনস্কি বলেছেন, যুদ্ধ থামাতে রাশিয়ার অনীহা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জটিল করে তুলবে। তিনি এক্স-এ বলেন, ‘হত্যাকাণ্ড বন্ধ করাই যুদ্ধ থামানোর অন্যতম উপাদান।’

তবে জেলেনস্কি জানিয়েছেন, সোমবার তিনি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে হওয়া বৈঠকে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে জেলেনস্কির কঠোর সমালোচনা করেছিলেন। ট্রাম্প বলেছেন, এরপর পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে।

কিয়েভের ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানালেও ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেছেন, সোমবার হোয়াইট হাউসের বৈঠকে ইউরোপীয় নেতারাও যোগ দিতে পারেন।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ-মাত্রার আগ্রাসন শুরু করে। কয়েকমাস ধরে রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গত ৮০ বছরের মধ্যে ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই যুদ্ধে উভয় পক্ষের দশ লাখেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছে।

পুতিনের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক নিয়ে ট্রাম্পের বিভিন্ন মন্তব্য মূলত মস্কোর প্রকাশ্য অবস্থানের সঙ্গেই মিলে যায়। মস্কো বলেছে, পূর্ণাঙ্গ মীমাংসা বেশ জটিল হবে, কারণ দুই পক্ষের অবস্থান ‘সম্পূর্ণ বিপরীত’।

পুতিন রাশিয়ার দীর্ঘদিনের দাবিগুলো থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি। এসব দাবির মধ্যে কিয়েভকে ন্যাটোর সদস্যপদ না দেওয়ার দাবিও রয়েছে।

রুশ প্রেসিডেন্ট প্রকাশ্যে জেলেনস্কির সঙ্গে বৈঠক নিয়ে কিছু বলেননি। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বলেছেন, কোনো ত্রিপাক্ষিক বৈঠকের বিষয়ে আলোচনা হয়নি।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, তিনি ও পুতিন ভূখণ্ড হস্তান্তর এবং ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন এবং এ বিষয়ে ‘মোটের ওপর একমত’ হয়েছেন।

তিনি বলেন, ‘আমি মনে করি আমরা চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনকে এতে রাজি হতে হবে। ওরা হয়তো “না” বলে দেবে।’

জেলেনস্কিকে কী পরামর্শ দেবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘চুক্তি করতেই হবে।’

তিনি আরও বলেন, ‘দেখুন, রাশিয়া অনেক বড় শক্তি, কিন্তু তারা (ইউক্রেন) নয়।’

জেলেনস্কি ধারাবাহিকভাবে বলে আসছেন, ইউক্রেনের সংবিধানে পরিবর্তন না এনে তিনি ভূখণ্ড ছাড়তে দিতে পারেন না। তাছাড়া দনেৎস্কের স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের মতো ‘দুর্গ শহরগুলোকে’ রাশিয়ার ভবিষ্যৎ অগ্রযাত্রার বিরুদ্ধে প্রতিরোধব্যূহ হিসেবে দেখে কিয়েভ।

রাশিয়াকে ফের আক্রমণ থেকে বিরত রাখতে নিরাপত্তা নিশ্চয়তার ওপরও জোর দিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি ও ট্রাম্প এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়ে ‘ইতিবাচক ইঙ্গিত’ নিয়ে আলোচনা করেছেন এবং ইউক্রেনের স্থায়ী শান্তি প্রয়োজন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শান্তি চুক্তির আওতায় ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়ে ট্রাম্পের খোলামেলা মনোভাবকে স্বাগত জানিয়েছেন।

বিদেশি স্থল সেনা মোতায়েনের বিরোধিতা করে পুতিন বলেন, ইউক্রেনের নিরাপত্তা ‘নিশ্চিত’ করতে হবে—এ বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে একমত।

পুতিনের জন্য ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসাটাই বিজয় ছিল। কারণ যুদ্ধের শুরু থেকেই পশ্চিমা নেতারা তাকে একঘরে করে রেখেছেন। মাত্র এক সপ্তাহ আগেও ট্রাম্প তাকে নতুন নিষেধাজ্ঞার হুমকিও দেন।

Tags: আর্ন্তজাতিক বাণিজ্যইউক্রেনট্রাম্পপুতিন
ShareTweetPin
Previous Post

সিন্ডিকেটের কবলে সারের বাজার, দাম বৃদ্ধি

Next Post

৬ হাজার ৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেক সভায়

Related Posts

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
11
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
15
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
11
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
40
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
10
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
6
Next Post
৬ হাজার ৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেক সভায়

৬ হাজার ৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেক সভায়

No Result
View All Result

সাম্প্রতিক

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলো বড় সুখবর

নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতির ভবিষ্যৎ কি বড় কোনো ঝুঁকির ইঙ্গিত?

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

চট্টগ্রামে বন্ধুর ডাকে গিয়ে আর ফেরা হলো না কলেজছাত্রের

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In