ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে একজন

November 12, 2026
0 0
0
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে একজন
পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে মোহাম্মদ ওবায়দুর রহমান নামে আরেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

বিভাগীয় মামলায় অসদাচরণ ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক সাতটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

চাকরি থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ ও সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান। আর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে।

আদেশে বলা হয়, প্রলয় কুমার জোয়ারদার অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) হিসেবে পুলিশ সদর দপ্তরে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ১৫ আগস্টের মধ্যে সব পুলিশ ও নন-পুলিশ সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি যোগ দেননি।

পরবর্তী সময়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে কর্মস্থলে ফেরানো সম্ভব হয়নি। তাকে পলায়নের তারিখ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।আরেক প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলাম ছুটি শেষে ২০২৫ সালের ২৩ এপ্রিল কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও অনুপস্থিত থাকেন। তাকে কর্মস্থলে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি। বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

আরেক প্রজ্ঞাপনে, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটিতে কর্মস্থল ত্যাগ করেন। ছুটি শেষে ১৮ সেপ্টেম্বর যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর কর্মস্থলে ফেরেননি। তার সরকারি ও ব্যক্তিগত মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। স্থায়ী ঠিকানায় একাধিক নোটিশ পাঠানো হলেও তিনি যোগ দেননি। পলায়নের অভিযোগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

অন্যদিকে, সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান ২০২৫ সালের ২৯ জানুয়ারি দাপ্তরিক কাজ শেষে কর্মস্থলে অনুপস্থিত হন। পরদিন হোয়াটসঅ্যাপে এক পুলিশ পরিদর্শককে তার অনুপস্থিতিতে দায়িত্ব বুঝে নিতে বলেন। পরে তাকে অসুস্থ হিসেবে দেখানোর নির্দেশও দেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

আরেক প্রজ্ঞাপনে, রংপুর জেলায় সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগে চাকরিচ্যুতির আদেশ দেওয়া হয়। ২০২১ সালের ২৩ আগস্ট তিনি অনুমতি ছাড়া কর্মস্থলের বাইরে গিয়ে দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় অভিযান চালান। এ সময় ছুটিতে থাকা দুই পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে একটি বাড়িতে গিয়ে লুৎফর রহমানকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পরে তাদের বিভিন্ন স্থানে ঘোরানোর পর একটি বাড়িতে আটকে রেখে মোবাইলফোনে টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ তাকে সহযোগীদেরসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মামলা হয়। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অসুস্থতার কথা জানিয়ে বিভিন্ন সময়ে চিকিৎসা নেওয়ার তথ্য পাঠালেও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অসংগতি পাওয়া যায়। একাধিকবার নোটিশ দেওয়ার পরও তিনি কর্মস্থলে যোগ দেননি। বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়য়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তিনি ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বিভাগীয় মামলায় অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হয়।

বিভাগীয় আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলেও বলা হয়েছে।

ShareTweetPin
Previous Post

৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পেতে যাচ্ছেন পোশাকশ্রমিকেরা

Related Posts

৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পেতে যাচ্ছেন পোশাকশ্রমিকেরা
Uncategorized

৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পেতে যাচ্ছেন পোশাকশ্রমিকেরা

November 12, 2026
4
উপহার বা অন্য যে নামে ডাকি, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক বললেন ইশরাক হোসেন
Uncategorized

উপহার বা অন্য যে নামে ডাকি, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক বললেন ইশরাক হোসেন

November 12, 2026
5
আ.লীগের সাথে সম্পৃক্ততার তথ্যে চট্টগ্রামে পুলিশ সুপার জাহাঙ্গীরের ফোন জব্দ
Uncategorized

আ.লীগের সাথে সম্পৃক্ততার তথ্যে চট্টগ্রামে পুলিশ সুপার জাহাঙ্গীরের ফোন জব্দ

November 11, 2026
5
ইরানের সঙ্গে যুদ্ধ ‘কার্যত শেষ’: ট্রাম্প
Uncategorized

ইরানের সঙ্গে যুদ্ধ ‘কার্যত শেষ’: ট্রাম্প

November 11, 2026
6
চট্টগ্রামে ট্রেড লাইসেন্স ফি ও গৃহকর বকেয়ায় শতভাগ সারচার্জ মওকুফ
Uncategorized

চট্টগ্রামে ট্রেড লাইসেন্স ফি ও গৃহকর বকেয়ায় শতভাগ সারচার্জ মওকুফ

November 9, 2026
7
বিশ্ববাজারে আরও বাড়ল সোনার দাম
Uncategorized

বিশ্ববাজারে আরও বাড়ল সোনার দাম

November 9, 2026
10
No Result
View All Result

সাম্প্রতিক

৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে একজন

৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পেতে যাচ্ছেন পোশাকশ্রমিকেরা

উপহার বা অন্য যে নামে ডাকি, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক বললেন ইশরাক হোসেন

আ.লীগের সাথে সম্পৃক্ততার তথ্যে চট্টগ্রামে পুলিশ সুপার জাহাঙ্গীরের ফোন জব্দ

ইরানের সঙ্গে যুদ্ধ ‘কার্যত শেষ’: ট্রাম্প

চট্টগ্রামে ট্রেড লাইসেন্স ফি ও গৃহকর বকেয়ায় শতভাগ সারচার্জ মওকুফ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In