ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

উন্নয়ন ব্যয়ের স্থবিরতায় অর্থনীতিতে বাড়ছে বহুমুখী চাপ, কমছে কর্মসংস্থান

October 26, 2026
0 0
0
উন্নয়ন ব্যয়ের স্থবিরতায় অর্থনীতিতে বাড়ছে বহুমুখী চাপ, কমছে কর্মসংস্থান

অর্থবছরের প্রথম প্রান্তিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর ফলে সরকারি বিনিয়োগের গতি ও সামগ্রিক অর্থনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সড়ক, সেতু, বিদ্যুৎ অবকাঠামো, স্কুল ও হাসপাতালের মতো খাতে সরকারি ব্যয় হলে নির্মাণসামগ্রী, পরিবহন, শ্রম ও অন্যান্য সেবার চাহিদা বাড়ে। এটি বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখে এবং সরকারের কর রাজস্ব বাড়াতে সহায়তা করে।

উন্নয়ন প্রকল্প থমকে গেলে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়। বেসরকারি বিনিয়োগে আগে থেকেই মন্দাভাব থাকায় এই আঘাত আরও বড় হয়ে দেখা দেয়। ফলে অর্থনীতির চাকা সচল রাখার মতো প্রবৃদ্ধির চালিকাশক্তি কমে যায়।

গতকাল (২৫ অক্টোবর) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত তথ্য অনুসারে, জুলাই-সেপ্টেম্বর সময়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ বার্ষিক উন্নয়ন বাজেটের মাত্র ৩.৮৯ শতাংশ অর্থ ব্যয় করতে পেরেছে। বিপরীতে গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৫.০৯ শতাংশ ও ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৪.৭৫ শতাংশ। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে তা ছিল ৭.৫০ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ছিল ৮.৫৫ শতাংশ।

আগে অনুমোদিত প্রকল্পগুলো বর্তমান সরকারের অগ্রাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ কি না, তা খতিয়ে দেখার কারণেই এ বছর শুরুতে এমন ধীরগতি দেখা দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পের কাজে এই দীর্ঘসূত্রতা অব্যাহত থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও জরুরি সরকারি সেবা প্রদানের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

চলতি অর্থবছরে সংস্থাগুলোর নিজস্ব তহবিলসহ এডিপির আকার ধরা হয়েছে ৩ লাখ ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রথম তিন মাসে ব্যয় হয়েছে প্রায় ১২ হাজার ১৮ কোটি টাকা।

সাধারণত অর্থবছরের প্রথম প্রান্তিক কর্মপরিকল্পনা তৈরি, প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা ও প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নিতেই কেটে যায়। পরিকল্পনা কমিশন ও আইএমইডির কর্মকর্তারা জানান, অর্থবছরের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাধারণত ব্যয়ের গতিও বাড়ে।

পরিকল্পনা কর্মকর্তারা জানান, প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে সরকার ইতিমধ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এ স্থবিরতা কাটাতে প্রকল্প পর্যালোচনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং তদারকি আরও জোরদার করা প্রয়োজন।

পিছিয়ে আছে বিদেশি অর্থায়নের প্রকল্পগুলো

প্রথম প্রান্তিকের এই ধীরগতি দেশি-বিদেশি দুই ধরনের অর্থায়নে পরিচালিত উন্নয়ন ব্যয়কেই প্রভাবিত করেছে। তবে বৈদেশিক তহবিলের অর্থ ব্যবহারে ধস নেমেছে সবচেয়ে বেশি।

সরকারি তহবিল থেকে বরাদ্দ দেওয়া ১ লাখ ৯০ হাজার কোটি টাকার মধ্যে জুলাই-সেপ্টেম্বর সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো ৮ হাজার ৫৮ কোটি টাকা বা ৪.২৮ শতাংশ ব্যয় করেছে। গত অর্থবছরের একই সময়ে এই ব্যয়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩০৭ কোটি টাকা, যা ছিল মোট বরাদ্দের ৪.৩৮ শতাংশ।

চলতি এডিপিতে সরকার বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এ খাত থেকে ব্যয় কমে ৩ হাজার ৪৪২ কোটি টাকা বা বরাদ্দের ৩.১৩ শতাংশে নেমে এসেছে। এক বছর আগের একই সময়ে এই ব্যয়ের পরিমাণ ছিল ৫ হাজার ৭৪ কোটি টাকা বা বরাদ্দের ৫.৯০ শতাংশ।

এছাড়া সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে বছরজুড়ে ৮ হাজার ৯২৫ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৫১৮ কোটি টাকা বা বরাদ্দে ৫.৮০ শতাংশ।

উন্নয়ন তহবিলের অর্থ ব্যয়ে হিমশিম খাচ্ছে বড় মন্ত্রণালয়গুলো

এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়ন অগ্রগতিও বেশ ধীর। আইএমইডির তথ্যমতে, সম্মিলিতভাবে এসব মন্ত্রণালয় ও বিভাগ মোট উন্নয়ন বাজেটের ৫২.৫০ শতাংশ বরাদ্দ পেলেও সেপ্টেম্বর শেষে তারা ব্যয় করতে পেরেছে মাত্র ৬.৬২ শতাংশ।

সবচেয়ে বেশি ৩৩ হাজার ৩৭৪ কোটি টাকা বরাদ্দ পাওয়া স্থানীয় সরকার বিভাগ এই প্রান্তিকে ব্যয় করেছে ৪ হাজার ১১১.৭৬ কোটি টাকা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ২৯ হাজার ৮৪১.৩৭ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় করেছে মাত্র ১ হাজার ২২০ কোটি টাকা বা প্রায় ৪ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ ১৮ হাজার ১০৬ কোটি টাকা বরাদ্দ পাওয়া বিদ্যুৎ বিভাগ ব্যয় করেছে ১ হাজার ২৬০.৯৭ কোটি টাকা বা ৬.৯৬ শতাংশ।

তবে শিক্ষা খাতে ব্যয়ের হার তুলনামূলক বেশি ছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাদ্দের প্রায় ১৭ শতাংশ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১৩ শতাংশ অর্থ ব্যবহার করেছে।

অন্যদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে ব্যয়ের হার ছিল ২ শতাংশ বা তারও নিচে। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ২.২৭ শতাংশ, নৌপরিবহন মন্ত্রণালয় ২.০৫ শতাংশ, স্বাস্থ্য সেবা বিভাগ ১.৭৮ শতাংশ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ১.৮৬ শতাংশ এবং রেলপথ মন্ত্রণালয় ২.০৬ শতাংশ অর্থ ব্যয় করেছে।

ShareTweetPin
Previous Post

বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল

Next Post

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

Related Posts

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি
Uncategorized

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

October 26, 2026
1
বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল
Uncategorized

বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল

October 25, 2026
3
২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়
Uncategorized

২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়

October 25, 2026
5
বাজারে নজরদারি জোরদারের ঘোষণার পর সারা দেশে ১,১৭০ প্রতিষ্ঠানকে জরিমানা
Uncategorized

বাজারে নজরদারি জোরদারের ঘোষণার পর সারা দেশে ১,১৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

October 25, 2026
5
অতি প্রবল ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে ১৪০ কিমি বেগে
Uncategorized

অতি প্রবল ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে ১৪০ কিমি বেগে

October 25, 2026
5
পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি
Uncategorized

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি

October 25, 2026
4
Next Post
ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

No Result
View All Result

সাম্প্রতিক

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

উন্নয়ন ব্যয়ের স্থবিরতায় অর্থনীতিতে বাড়ছে বহুমুখী চাপ, কমছে কর্মসংস্থান

বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল

২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়

বাজারে নজরদারি জোরদারের ঘোষণার পর সারা দেশে ১,১৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

অতি প্রবল ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে ১৪০ কিমি বেগে

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In