ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

অতি প্রবল ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে ১৪০ কিমি বেগে

October 25, 2026
0 0
0
অতি প্রবল ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে ১৪০ কিমি বেগে
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ক্রমে শক্তিশালী হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

এ সময় ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
ভারতীয় আবহাওয়াবিদ ড. চিন্ময় কুমার জেনার পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ অক্টোবর সকাল নাগাদ পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর ২৭ অক্টোবর সকাল নাগাদ এটি মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ে (Severe Cyclonic Storm) পরিণত হতে পারে।

পরবর্তী সময়ে ঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হওয়ার এবং অতি প্রবল ঘূর্ণিঝড়ের (Very Severe Cyclonic Storm) রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর সকালে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে।

এরপর ২৮ অক্টোবর দুপুরের দিকে বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ঘূর্ণিঝড়টির নাম হবে ‘অর্ণব’। নামটি বাংলাদেশের দেওয়া, যার অর্থ সাগর।

বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণ করে এ অঞ্চলের ১৩টি দেশ। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) আঞ্চলিক কমিটির সদস্য বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন ঘূর্ণিঝড়ের নামের তালিকা দেয়। দেশগুলোর দেওয়া নাম পর্যায়ক্রমে ব্যবহার করা হয়।

একই সময়ে একাধিক ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেগুলোকে সহজে শনাক্ত করার সুবিধার্থে নামকরণের প্রচলন শুরু হয়। নির্ধারিত তালিকা অনুযায়ী, বর্তমান ঝড়টি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘অর্ণব’।

ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও বৃষ্টিপাত বাড়তে পারে। এরই মধ্যে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে।

বাংলাদেশের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, আগামী পাঁচ দিন দেশে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে।

সোমবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে ভারতের কয়েকটি রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় আবহাওয়াবিদ ড. চিন্ময় কুমার জেনার পূর্বাভাস অনুযায়ী, ৩০ অক্টোবর পর্যন্ত আন্দামান দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, ওডিশা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও বিহারে ঝড়ের প্রভাবে অতিভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া পশ্চিমবঙ্গ ও সিকিমে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ অক্টোবর সকাল থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর উত্তাল এবং ২৭ অক্টোবর সকাল নাগাদ অত্যন্ত উত্তাল হয়ে উঠতে পারে। ২৮ অক্টোবর সকাল থেকে দুপুরের মধ্যে সাগরের পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের আশপাশের সমুদ্রও উত্তাল থেকে অত্যন্ত উত্তাল হয়ে উঠতে পারে।

এ পরিস্থিতিতে ২৬ অক্টোবর পর্যন্ত পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জের আশপাশে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ২৬ থেকে ২৮ অক্টোবর পশ্চিম-মধ্য, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এবং ২৭ ও ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ-ওডিশা উপকূলের আশপাশে সমুদ্রে না যেতে জেলেদের সতর্ক করা হয়েছে।

২৭ ও ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা এবং দক্ষিণ ওডিশার সংলগ্ন অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, কাঁচা ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং খড়ের ছাউনি দেওয়া ঘর পুরোপুরি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। পাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিদ্যুৎ ও যোগাযোগের খুঁটি বাঁকা হয়ে যাওয়া বা উপড়ে পড়ার পাশাপাশি গাছের ডাল ভেঙে যাওয়া এবং বড় গাছ উপড়ে পড়তে পারে।

এ ছাড়া ফসল, বাগান ও ফলের গাছের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। সড়ক, রেলপথ, বিদ্যুতের ওভারহেড লাইন ও সংকেতব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। ছোট নৌকা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নোঙর করা নৌযানও বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

ঝড়ের সময় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যেতে পারে। ভারী বৃষ্টিতে বড় শহরগুলোর রাস্তায় পানি জমে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি বহির্গমন পথেও পানি ঢুকতে পারে। এ কারণে যাত্রার আগে সংশ্লিষ্ট এলাকার আবহাওয়া, সড়কের অবস্থা ও যান চলাচলের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ShareTweetPin
Previous Post

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি

Next Post

বাজারে নজরদারি জোরদারের ঘোষণার পর সারা দেশে ১,১৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

Related Posts

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি
Uncategorized

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

October 26, 2026
2
উন্নয়ন ব্যয়ের স্থবিরতায় অর্থনীতিতে বাড়ছে বহুমুখী চাপ, কমছে কর্মসংস্থান
Uncategorized

উন্নয়ন ব্যয়ের স্থবিরতায় অর্থনীতিতে বাড়ছে বহুমুখী চাপ, কমছে কর্মসংস্থান

October 26, 2026
4
বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল
Uncategorized

বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল

October 25, 2026
3
২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়
Uncategorized

২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়

October 25, 2026
5
বাজারে নজরদারি জোরদারের ঘোষণার পর সারা দেশে ১,১৭০ প্রতিষ্ঠানকে জরিমানা
Uncategorized

বাজারে নজরদারি জোরদারের ঘোষণার পর সারা দেশে ১,১৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

October 25, 2026
5
পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি
Uncategorized

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি

October 25, 2026
4
Next Post
বাজারে নজরদারি জোরদারের ঘোষণার পর সারা দেশে ১,১৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

বাজারে নজরদারি জোরদারের ঘোষণার পর সারা দেশে ১,১৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

No Result
View All Result

সাম্প্রতিক

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

উন্নয়ন ব্যয়ের স্থবিরতায় অর্থনীতিতে বাড়ছে বহুমুখী চাপ, কমছে কর্মসংস্থান

বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল

২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়

বাজারে নজরদারি জোরদারের ঘোষণার পর সারা দেশে ১,১৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

অতি প্রবল ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে ১৪০ কিমি বেগে

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In