ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ‘পিৎজা হাট’

June 17, 2026
0 0
0
দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ‘পিৎজা হাট’

ব্যবসায়িক মন্দার মুখে পড়া জনপ্রিয় রেস্তোরাঁ চেইন ‘পিৎজা হাট’ ২৭০ কোটি ডলারে বিক্রি করে দিচ্ছে এর মূল প্রতিষ্ঠান ইয়াম! ব্র্যান্ডস। তীব্র প্রতিযোগিতা এবং মান্ধাতা আমলের আউটলেটগুলোর কারণে দীর্ঘদিন ধরে পিৎজা হাট ব্যবসায়িক লোকসানের মুখে রয়েছে।

গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রায় ১৫০ কোটি ডলারের বিনিময়ে বিশ্বখ্যাত পিৎজা চেইন পিৎজা হাটের আন্তর্জাতিক ব্যবসা অধিগ্রহণ করতে যাচ্ছে প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান লংরেঞ্জ ক্যাপিটাল। তবে এই চুক্তির বাইরে রাখা হয়েছে মূল ভূখণ্ড চীনের কার্যক্রম।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, চীনের পিৎজা হাট ব্যবসা আলাদা একটি চুক্তির আওতায় প্রায় ১২০ কোটি ডলারে কিনে নেবে ইয়াম চায়না হোল্ডিংস।

এক বিবৃতিতে ইয়াম! ব্র্যান্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস টার্নার বলেন, ‘লংরেঞ্জ এবং ইয়াম চায়না-র অধীনে পিৎজা হাট ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য একটি ভালো অবস্থানে থাকবে। এই নতুন মালিকানা রেস্তোরাঁ খাতে গভীর অভিজ্ঞতা নিয়ে আসবে।’

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ইয়াম! ব্র্যান্ডস জানিয়েছিল, তারা পিৎজা হাট বিক্রি করার কথা ভাবছে এবং যুক্তরাষ্ট্রের প্রায় ২৫০টি আউটলেট বন্ধ করার পরিকল্পনা করছে।

১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রের কানসাসের উইচিটায় পিৎজা হাটের যাত্রা শুরু হয়েছিল। পরে ১৯৭৭ সালে পেপসিকো এই চেইনটি কিনে নেয়। ১৯৯৭ সালে পেপসিকো তাদের রেস্তোরাঁ বিভাগটিকে আলাদা করে ফেলে, যা পরবর্তীতে ইয়াম! ব্র্যান্ডস নামে আত্মপ্রকাশ করে। ইয়াম! ব্র্যান্ডসের অধীনে পিৎজা হাট ছাড়াও জনপ্রিয় কেএফসি এবং ট্যাকো বেলের মতো ব্র্যান্ড রয়েছে।

আউটলেটগুলোতে ক্রমাগত বিক্রি হ্রাস পাওয়ার পর গত নভেম্বর মাসে পিৎজা হাটের বিষয়ে কৌশলগত পর্যালোচনা শুরু করেছিল ইয়াম! ব্র্যান্ডস।

বাজার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবালডাটা-র ব্যবস্থাপনা পরিচালক নিল সন্ডার্স এক বিবৃতিতে বলেন, ‘ইয়ামের ব্যবসায়িক পোর্টফোলিওতে দীর্ঘদিন ধরেই তুলনামূলকভাবে দুর্বল ব্র্যান্ড হিসেবে বিবেচিত হয়ে আসছে পিৎজা হাট।’ তিনি আরও যোগ করেন, ‘ব্র্যান্ডটিকে পুনরুজ্জীবিত করার এবং দুর্বল পারফরম্যান্স করা আউটলেটগুলো বন্ধ করার প্রচেষ্টা সত্ত্বেও এটি ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে যে, এই বিভাগটিকে আবার প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনতে যে পরিমাণ বিনিয়োগ ও ধৈর্যের প্রয়োজন, ইয়াম তা দিতে প্রস্তুত নয়।’

নিল সন্ডার্স মনে করেন, পিৎজা হাট বিক্রি করে দেওয়ার ফলে ইয়াম! ব্র্যান্ডস এখন তাদের অন্য যেসব ব্র্যান্ডের বিক্রি ভালো, সেগুলোর ওপর বেশি মনোযোগ দিতে পারবে।

যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিল-ভিত্তিক প্রতিষ্ঠান ইয়াম! ব্র্যান্ডস আশা করছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এই বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে। এদিকে এই বিক্রির খবর প্রকাশের পর পুঁজিবাজার খোলার আগে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কিছুটা হ্রাস পেয়েছে।

ShareTweetPin
Previous Post

বেনজীরকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুদক

Next Post

সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা

Related Posts

ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ
Uncategorized

1
বেনজীরকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুদক
Uncategorized

বেনজীরকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুদক

June 17, 2026
1
ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের
Uncategorized

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

June 17, 2026
2
সিলেটে পৌঁছে শ্রীমঙ্গলের পথে তারেক রহমান
Uncategorized

সিলেটে পৌঁছে শ্রীমঙ্গলের পথে তারেক রহমান

June 17, 2026
2
বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকেই গোলরেকর্ড ছুঁলেন মেসি

সাম্প্রতিক

ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ

সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ‘পিৎজা হাট’

বেনজীরকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুদক

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

সিলেটে পৌঁছে শ্রীমঙ্গলের পথে তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In