ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি: প্রধানমন্ত্রী

May 3, 2026
0 0
0
পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি: প্রধানমন্ত্রী
পদোন্নতি বা ব্যক্তিগত স্বার্থের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সাময়িকভাবে লাভবান হওয়া গেলেও সার্বিকভাবে তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, এ ধরনের ঘটনা জনপ্রশাসনকে দুর্নীতির দিকে ঠেলে দেয় এবং কর্মকর্তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।

রোববার (৩ মে) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জনরায়ের প্রতিফলন ঘটলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব, তা ১২ ফেব্রুয়ারি প্রমাণিত হয়েছে।

আর ডিসিদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে নির্বাচনে কী হয়, তা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে গোটা জাতি দেখেছে।ডিসিরাই জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষা করে উল্লেখ করে তিনি বলেন, সরকারও তাদের ওপর নির্ভরশীল।

জনপ্রশাসনের যেকোনো পদে কাজ করার জন্য ডিসিদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুতি থাকলে জনপ্রশাসনে জনসেবার মান আরও বাড়বে।
দেশের অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল অর্থনীতির সময় বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। আড়াই মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা এখনো সন্তোষজনক নয়।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং বিগত সরকার ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা রেখে গেছে। সেই পরিস্থিতির মধ্যেই এই সরকারকে কাজ শুরু করতে হয়েছে। ওই সময় দেশকে পুরোপুরি আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। বিচার বিভাগ, শিক্ষা খাত ও দুদক– সবই ছিল অকার্যকর। স্বাস্থ্য ব্যবস্থাও ছিল ভঙ্গুর।

তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে জনভোগান্তি হয়েছে, তবে সরকার তা মোকাবিলা করে যাচ্ছে। একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সরকার ইতোমধ্যে বিভিন্ন কাজ শুরু করেছে।

সম্মেলনে মাঠ পর্যায়ে কাজ করার জন্য ডিসিদের বেশকিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা বাস্তবায়নে ডিসিদের কাজ করতে হবে।

একইসঙ্গে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) কার্যক্রম বাড়ানো এবং জনগণের ন্যায্য অভিযোগগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

তারেক রহমান বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। বাল্যবিবাহ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি খাদ্যে ভেজালকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এছাড়া সব জেলায় ছাত্রছাত্রীদের সংস্কৃতি বা খেলাধুলার প্রতিযোগিতা শুধু শীতকাল নয়, সব মৌসুমে আয়োজনের ব্যবস্থা নিতে ডিসিদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক অবস্থা ডিসিরা জানেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে বন্যা ও খরা থেকে বাঁচাতেও আপনাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

বর্তমান সরকার মেধা ও যোগ্যতার মূল্যায়ন করবে জানিয়ে তিনি বলেন, সততা, মেধা ও দক্ষতাই বর্তমান সরকারের নীতি। এসব দেখেই জনপ্রশাসনে পদোন্নতি বা বদলি করবে সরকার, এটাই বিএনপির নীতি।

দেশকে বৈষম্যমুক্ত করার বিষয়ে তারেক রহমান বলেন, সমাজ থেকে পুরোপুরি বৈষম্য শেষ করা হয়ত সম্ভব নয়। তবে ধর্ম-বর্ণের কোনো বৈষম্য না করে একটি নৈতিক রাষ্ট্র গঠন করাই বিএনপি সরকারের মূল চাওয়া।

ShareTweetPin
Previous Post

নবম পে স্কেল বাস্তবায়নে চাপ বাড়াতে মে জুড়ে কর্মসূচি

Next Post

খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংকে গ্রাহকদের তালা

Related Posts

৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
Uncategorized

৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

June 24, 2026
3
মজুত নিশ্চিত করতে ৬০ হাজার টন সার কিনবে সরকার
Uncategorized

মজুত নিশ্চিত করতে ৬০ হাজার টন সার কিনবে সরকার

June 24, 2026
3
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা
Uncategorized

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা

June 24, 2026
1
ইসির অফিস সহায়কের ঢাকায় ফ্ল্যাট, ব্যাংকে ৬০ লাখ টাকার এফডিআর!
Uncategorized

ইসির অফিস সহায়কের ঢাকায় ফ্ল্যাট, ব্যাংকে ৬০ লাখ টাকার এফডিআর!

June 24, 2026
4
মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা
Uncategorized

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা

June 24, 2026
1
মুদি দোকানসহ ১৬ খাতে বসছে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর: অর্থমন্ত্রী
Uncategorized

মুদি দোকানসহ ১৬ খাতে বসছে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর: অর্থমন্ত্রী

June 24, 2026
3
Next Post
খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংকে গ্রাহকদের তালা

খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংকে গ্রাহকদের তালা

No Result
View All Result

সাম্প্রতিক

৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

মজুত নিশ্চিত করতে ৬০ হাজার টন সার কিনবে সরকার

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা

ইসির অফিস সহায়কের ঢাকায় ফ্ল্যাট, ব্যাংকে ৬০ লাখ টাকার এফডিআর!

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা

মুদি দোকানসহ ১৬ খাতে বসছে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর: অর্থমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In