ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি ‘ফ্রিজ’ করল যুক্তরাষ্ট্র

April 25, 2026
0 0
0
৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি ‘ফ্রিজ’ করল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর অংশ হিসেবে ৩৪৪ মিলিয়ন ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি ‘ফ্রিজ’ বা লেনদেন স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিনিদের দাবি, এই অর্থ তেহরানের সঙ্গে সংশ্লিষ্ট।

বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের নেতিবাচক প্রভাব এবং আলোচনার ক্ষেত্রে অচলাবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল। তবে এই বিপুল পরিমাণ অর্থ ফ্রিজ করার ফলে যুদ্ধ বা আলোচনার ক্ষেত্রে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শুক্রবার জানান, তার দপ্তর ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু লেনদেন হিসাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এক বিবৃতিতে তিনি বলেন, তেহরান মরিয়া হয়ে দেশের বাইরে অর্থ সরানোর যে চেষ্টা করছে, তার ওপর নজর রাখা হচ্ছে। ইরান সরকারের সঙ্গে যুক্ত সব ধরনের আর্থিক উৎস বা ‘লাইফলাইন’ বন্ধ করে দেওয়া হবে।

বিষয়টি নিয়ে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ডিজিটাল মুদ্রা লেনদেনে সহায়তাকারী প্রতিষ্ঠান ‘টেথার’ বৃহস্পতিবার জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা দুটি অ্যাকাউন্টে থাকা ৩৪৪ মিলিয়ন ডলার ফ্রিজ করতে সহায়তা করেছে। অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।

তবে টেথার অ্যাকাউন্টগুলোর সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার বিষয়টি সিএনএন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

মার্কিন একজন কর্মকর্তা সিএনএনকে জানান, ব্লকচেইন বিশ্লেষণের মাধ্যমে তারা এই তহবিলের সঙ্গে ইরানের সরাসরি যোগসূত্র পেয়েছেন। ব্লকচেইন বিশেষজ্ঞদের সহায়তায় দেখা গেছে, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ওয়ালেট ও বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এসব অর্থ লেনদেন করা হয়েছে।

ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো কঠোর নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলো বর্তমানে নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সির ওপর নির্ভর করছে। প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার তুলনায় ক্রিপ্টোকারেন্সিতে নজরদারি কম থাকায় তারা এই সুবিধা নিচ্ছে।

ক্রিপ্টো ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘চেইনঅ্যানালাইসিস’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানে ক্রিপ্টোকারেন্সির মজুত বেড়ে ৭ দশমিক ৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর প্রায় অর্ধেকই নিয়ন্ত্রণ করছে দেশটির প্রভাবশালী ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। চেইনঅ্যানালাইসিস সিএনএনকে জানায়, ফ্রিজ করা অ্যাকাউন্টগুলোর লেনদেনের ধরন আইআরজিসির আগের লেনদেনের পদ্ধতির সঙ্গে হুবহু মিলে যায়।

আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো ড্যানিয়েল ট্যানেনবাম বলেন, সম্পদ ফ্রিজ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ইরান কয়েক দশক ধরে এমনিতেই নিষেধাজ্ঞার মধ্যে থাকায় এটি তাদের অবস্থানে খুব একটা প্রভাব ফেলবে না। তার মতে, ইরানকে সত্যিই চাপে ফেলতে হলে চীনসহ যেসব তৃতীয় পক্ষ তাদের সহায়তা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ইতোমধ্যে ইরানের কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনার দায়ে চীনের একটি স্বাধীন তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ দপ্তর।

ট্যানেনবাম আরও উল্লেখ করেন, ইরান বেশ কয়েক বছর ধরেই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে।

মার্কিন ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকতে চায়, এমন গোষ্ঠীগুলোর সঙ্গে তারা এই বিকল্প লেনদেন পদ্ধতি ব্যবহার করবে বলে মত ট্যানেনবামের। বর্তমানে অতিরিক্ত অস্ত্র ব্যয় মেটাতে ইরান সম্ভাব্য সব উপায় ব্যবহারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত বছর ইরানের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে প্রায় ৯ কোটি ডলার মূল্যের ডিজিটাল মুদ্রা সরিয়ে নিয়েছিল হ্যাকাররা, যাদের ইসরায়েলপন্থী বলে ধারণা করা হয়।

ShareTweetPin
Previous Post

গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

Next Post

বিটিভির শত কোটি টাকার অনিয়মের অভিযোগ

Related Posts

দেশের বাজারে কমল সোনার দাম
Uncategorized

দেশের বাজারে কমল সোনার দাম

September 6, 2026
28
কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাচ্ছেন বন্দীরা
Uncategorized

কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাচ্ছেন বন্দীরা

September 5, 2026
2
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি
Uncategorized

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি

September 3, 2026
4
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
Uncategorized

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

September 3, 2026
5
ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের
Uncategorized

ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

September 3, 2026
4
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়
Uncategorized

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়

September 2, 2026
3
Next Post
বিটিভির শত কোটি টাকার অনিয়মের অভিযোগ

বিটিভির শত কোটি টাকার অনিয়মের অভিযোগ

No Result
View All Result

সাম্প্রতিক

দেশের বাজারে কমল সোনার দাম

কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাচ্ছেন বন্দীরা

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In