ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

রপ্তানি বাণিজ্যে গতি ফেরাতে প্রি-শিপমেন্ট ঋণ চালু

April 25, 2026
0 0
0
রপ্তানি বাণিজ্যে গতি ফেরাতে প্রি-শিপমেন্ট ঋণ চালু

রপ্তানিকারকদের জন্য কম সুদের প্রি-শিপমেন্ট ঋণ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে এ খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো ২ শতাংশ সুদে এ তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। রপ্তানি পণ্য জাহাজীকরণের আগের ব্যয় মেটাতে ব্যবসায়ীরা এ ঋণ নিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে রপ্তানিকারকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, কম সুদে ঋণ পাওয়ায় দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে রপ্তানি বাণিজ্যে গতি বাড়বে। পুঁজির সংকট কমলে বৈশ্বিক মন্দার মধ্যেও শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়া সহজ হবে। এতে শ্রমিক অসন্তোষও কমবে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর রপ্তানিমুখী খাতের জন্য দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। ৫ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার এ তহবিল ব্যবসায়ীদের জন্য বেশ সহায়ক হবে এবং আমাদের রপ্তানি অনেকটা বৃদ্ধি পাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও ইউরোপের চলমান সংঘাতসহ বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী খাত চাপের মধ্যে রয়েছে। এ অবস্থায় রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা, উৎপাদন সচল রাখা এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে প্রি-শিপমেন্ট ঋণ খাতে পুনঃঅর্থায়ন তহবিল চালু করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা মহামারির সময় ২০২০ সালের এপ্রিলে প্রথমবারের মতো ৫ হাজার কোটি টাকার প্রি-শিপমেন্ট পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। পাঁচ বছর মেয়াদি এ তহবিলের মেয়াদ শেষ হয় গত বছরের এপ্রিলে। এরপর তা আর নবায়ন করা হয়নি। ওই তহবিল থেকেও ব্যাংকগুলো ২ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ঋণ দিত। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের দুই মাসেরও কম সময়ে পুনরায় প্রি-শিপমেন্ট ঋণ চালু করেছে।

গত ৯ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব ব্যাংক এ তহবিল থেকে পুনঃঅর্থায়ন নিতে পারবে। এ স্কিমের মেয়াদ ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত। কোনো একক প্রতিষ্ঠান একই সময়ে সুদসহ সর্বোচ্চ ২০০ কোটি টাকার বেশি ঋণ নিতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান যুদ্ধসহ বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে তৈরি পোশাক খাতসহ রপ্তানিমুখী খাতের সংকট কাটিয়ে ওঠা, রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখা এবং উৎপাদন অব্যাহত রেখে দেশে বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়ানোর জন্য প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দেয়। ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে সর্বোচ্চ ৫ হাজার কোটি টাকা প্রি-শিপমেন্ট ঋণ হিসেবে পুনঃঅর্থায়ন করা হবে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গত বছরের এপ্রিলে অন্তর্বর্তী সরকারের সময় প্রি-শিপমেন্ট ঋণ বন্ধ হওয়ায় আমরা এটার তীব্র সমালোচনা করেছিলেন। শিপমেন্টের পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় পুঁজি আমরা এ ঋণ থেকে নিতাম। এটি বন্ধ হওয়ায় উৎপাদনের বিনিয়োগে বড় সংকট তৈরি হয়েছিল।

তিনি আরও বলেন, অনেক সময় মাস শেষে বেতন দেওয়ার সময় হয়ে যায়, কিন্তু পণ্য শিপমেন্ট না হওয়ায় অর্থ পাওয়া যায় না। তখন প্রি-শিপমেন্ট ঋণ থেকে অর্থ নিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হতো। এটি বন্ধ থাকায় ব্যবসায়ীরা শ্রমিকদের বেতন দিতে বড় ধরনের সমস্যায় পড়ে।

সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমরা ব্যবসায়ী প্রতিনিধিরা নির্বাচনের আগে সাক্ষাৎ করেছিলাম, তখন তিনি সরকার গঠন করলে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করার আশ্বাস দিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের প্রি-শিপমেন্ট ঋণ চালু সেটিরই প্রতিফলন।

বিজিএমইএ সভাপতি বলেন, ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এলসির বিপরীতে আগে ১২ থেকে ১৩ শতাংশ সুদে ঋণ নিতে হতো। অনেক আগে সেটা ৭ শতাংশ ছিল। কোভিড-পরবর্তী সময়ে পাঁচ বছরের জন্য একটি তহবিল থেকে ৫ শতাংশ সুদে ঋণ নেওয়ার সুযোগ ছিল। ২০২৪ সালে সেই সুবিধা শেষ হয়ে গেলে পরে অনেক চেষ্টা করেও তা আর চালু করা যায়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নিয়ে ৫ হাজার কোটি টাকার তহবিল আবার ৫ শতাংশ সুদে চালু করেছে।

ShareTweetPin
Previous Post

বিটিভির শত কোটি টাকার অনিয়মের অভিযোগ

Next Post

তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

Related Posts

দেশের বাজারে কমল সোনার দাম
Uncategorized

দেশের বাজারে কমল সোনার দাম

September 6, 2026
28
কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাচ্ছেন বন্দীরা
Uncategorized

কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাচ্ছেন বন্দীরা

September 5, 2026
2
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি
Uncategorized

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি

September 3, 2026
4
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
Uncategorized

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

September 3, 2026
5
ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের
Uncategorized

ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

September 3, 2026
4
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়
Uncategorized

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়

September 2, 2026
3
Next Post
তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

No Result
View All Result

সাম্প্রতিক

দেশের বাজারে কমল সোনার দাম

কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাচ্ছেন বন্দীরা

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আইএসডিবি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

ভ্যাট আদায় কমায় মাসভিত্তিক পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In