ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আন্তর্জাতিক অর্থনীতি

রেকর্ড সর্বোচ্চে ভারতের চাল রফতানি

May 27, 2021
0 0
0
রেকর্ড সর্বোচ্চে ভারতের চাল রফতানি

বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারত। ২০১৯-২০ অর্থবছরে দেশটির চাল রফতানির পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল। তবে ২০২০-২১ অর্থবছরে খাদ্যপণ্যটির রফতানি মাইলফলক ছুঁয়েছে। পাশাপাশি রেকর্ড পরিমাণে বেড়েছে গম রফতানিও। ২০২০-২১ অর্থবছরে দেশটির চাল ও গম রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৯৮ লাখ টনে। দেশটির কৃষিভিত্তিক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষের (এপিইডিএ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।

গত বছর করোনা মহামারীর শুরু থেকেই অন্যান্য দেশের মতো সংকটে পড়ে ভারত। সম্প্রতি দেশটিতে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। তবে সংকট সত্ত্বেও চাল রফতানি রেকর্ড সর্বোচ্চে পৌছেছে।

দেশটির সরকারি একটি সূত্র বলছে, গত বছর মহামারী সত্ত্বেও চাল রফতানি খাতে কোনো রকম বিধিনিষেধ আরোপ করা হয়নি। মজুদের পরিমাণও ছিল পর্যাপ্ত। এ সময় উৎপাদিত চাল ও গমের উদ্বৃত্তের পরিমাণ ছিল আকাশছোঁয়া। এছাড়া আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যও ছিল আকর্ষণীয়। মূলত এসব কারণেই চাল ও গম রফতানির পরিমাণ বেড়ে যায়।

ভারতের সরকারি হিসাব অনুযায়ী, চাল রফতানি ২০১৯-২০ অর্থবছরের তুলনায় দ্বিগুণ বেড়ে সর্বকালের শীর্ষে পৌঁছেছে। ২০২০-২১ অর্থবছরে চাল রফতানি করা হয়েছে ১ কোটি ৭৭ লাখ টন। আগের অর্থবছরে রফতানির পরিমাণ ছিল ৯৫ লাখ টন। একইভাবে আকাশ ছুঁয়েছে গম রফতানিও। খাদ্যশস্যটির রফতানি বেড়ে ছয় বছরের শীর্ষে উঠে এসেছে। ২০২০-২১ অর্থবছরে ভারত বিশ্ববাজারে সরবরাহ করেছে ২১ লাখ টন গম। ২০১৯-২০ অর্থবছরে রফতানির পরিমাণ ছিল মাত্র ২ লাখ ২০ হাজার টন।

ভারতের রফতানীকৃত চালের মধ্যে প্রসিদ্ধ একটি জাত বাসমতি। ২০২০-২১ অর্থবছরে জাতটি রফতানির পরিমাণ ৪ শতাংশ বেড়ে ৪৪ লাখ ৫০ হাজারে পৌঁছেছে। এছাড়া বাসমতি বাদে অন্যান্য জাতের চাল রফতানি ১৬০ শতাংশ বেড়েছে। এসব চাল রফতানির পরিমাণ বেড়ে ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার টনে পৌঁছেছে।

এপিইডিএ জানায়, বাসমতি বাদে অন্যান্য জাতের চাল থেকে রফতানি আয় এসেছে দ্বিগুণ। আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮০ কোটি ডলারে, যা বাসমতি চাল থেকে পাওয়া আয়ের চেয়েও বেশি। তবে সুগন্ধি জাতের চাল থেকে রফতানি আয় ৭ শতাংশ কমে গেছে। এপিইডিএর চেয়ারম্যান এম আঙ্গামুথু বলেন, গম, নন-বাসমতি চাল ও অন্যান্য খাদ্যশস্যের চাহিদা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক বাজারে পণ্যের ঊর্ধ্বমুখী দাম ভারতের খাদ্যশস্য বিশেষ করে গম রফতানি বৃদ্ধিতে প্রভাবকের ভূমিকা পালন করেছে। ২০২০-২১ অর্থবছরে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য ১২ দশমিক ৩ শতাংশ বেড়ে যায়। এ চুক্তিতে পণ্যটির দাম বুশেলপ্রতি ৬ ডলার ১৮ সেন্টের কাছাকাছি পৌঁছে। সিবিওটিতে ভারতীয় গমের চুক্তিমূল্য নির্ধারণ করা হয় টনপ্রতি ২৮০-২৮৫ ডলার। এর বিপরীতে অস্ট্রেলীয় গমের চুক্তিমূল্য ধরা হয় টনপ্রতি ২৯০-৩০০ ডলার এবং ইউক্রেনীয় গমের চুক্তিমূল্য ধরা হয় ২৭০-২৮০ ডলার। ভারতীয় গমের প্রধান গন্তব্য বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও পশ্চিম এশিয়ার দেশগুলো।

এম আঙ্গামুথু বলেন, লকডাউনের কারণে যাতে রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত না হয় সে বিষয়টি আমরা নিশ্চিত করেছি। এক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো রফতানিকারকদের চলাচলসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়েছে। তবে করোনাকালেও পণ্যের সর্বোচ্চ গুণগত মান বজায় রাখা হয়েছে।

ShareTweetPin
Previous Post

ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেল ভিয়ারিয়াল

Next Post

চীন থেকে দেড় কোটি ডোজ টিকা আমদানি করা হবে

Related Posts

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
3
জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবার আগেই অফিস চলে আসেন
লীড স্লাইড নিউজ

জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবার আগেই অফিস চলে আসেন

February 26, 2026
2
গ্যাস বিস্ফোরণে কুমিল্লায় একই পরিবারের ৪ জন দগ্ধ
লীড স্লাইড নিউজ

গ্যাস বিস্ফোরণে কুমিল্লায় একই পরিবারের ৪ জন দগ্ধ

February 24, 2026
5
৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক
ব্যংকিং অর্থনীতি

৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক

February 22, 2026
5
১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
অপরাধ

১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

February 21, 2026
4
কাপ্তাই হ্রদের পানি না কমায় বিপাকে ১৩ হাজার কৃষক
উপজেলা

কাপ্তাই হ্রদের পানি না কমায় বিপাকে ১৩ হাজার কৃষক

February 21, 2026
7
Next Post
চীন থেকে দেড় কোটি ডোজ টিকা আমদানি করা হবে

চীন থেকে দেড় কোটি ডোজ টিকা আমদানি করা হবে

No Result
View All Result

সাম্প্রতিক

সংসদে সরকার দলীয় চিফ হুইপ ও হুইপ হলেন যারা

জুলাই-ফেব্রুয়ারিতে রপ্তানি আয় কমেছে ৩.১৫ শতাংশ

রোহিঙ্গাদের ১৪ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

দেশের বাজারে ফের বাড়লো সোনা-রুপার দাম

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In