ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home বাণিজ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই

February 10, 2026
0 0
0
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে (এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড) সই করেছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশ সময় রাত ১০টায় এ চুক্তি স্বাক্ষর হয়। নতুন চুক্তি অনুযায়ী শুল্কহার ২০ শতাংশ থেকে কমে হয়েছে ১৯ শতাংশ।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও মানবসৃষ্ট (কৃত্রিম) তন্তু ব্যবহার করে তৈরি পোশাক রফতানি করলে কোনো পাল্টা শুল্ক আরোপ করা হবে না। সোমবার উপদেষ্টা পরিষদে চুক্তিটি অনুমোদিত হয়েছে। উভয় পক্ষের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির পর এটি কার্যকর হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এ ছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীও অনুষ্ঠানে অংশ নেন।

চুক্তি স্বাক্ষরের পর বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের তুলাজাত কাঁচামাল দিয়ে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধার পাশাপাশি আরও বেশ কিছু পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার মিলবে। এর মধ্যে রয়েছে ওষুধ, স্বাস্থ্যপণ্য, সাপ্লিমেন্ট, প্লাইউড ও খাদ্যপণ্য। তিনি বলেন, ‘এআরটি জিরো ফর গার্মেন্টস’ সুবিধাটি বাই-এগ্রিমেন্ট হিসেবে কার্যকর হবে। পাশাপাশি পার্টনার কান্ট্রি ফ্যাসিলিটেশনের আওতায় প্রায় ২ হাজার ৫০০ পণ্যে শূন্য শুল্ক সুবিধা পাওয়া যাবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত বছরের এপ্রিল থেকে টানা নয় মাস আলোচনা শেষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত গ্রিয়ার আলোচনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশি আলোচনা দলের ‘অবিশ্বাস্য প্রচেষ্টা’র কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির সঙ্গে বাংলাদেশকে আরও কার্যকরভাবে যুক্ত করবে।

চুক্তি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘এই চুক্তি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। উভয় দেশের বাজারে প্রবেশাধিকার বাড়বে এবং বাণিজ্যে নতুন গতি আসবে।’

চুক্তি অনুযায়ী, শুরুতে ৩৭ শতাংশ নির্ধারিত পাল্টা শুল্ক ধাপে ধাপে কমিয়ে প্রথমে ২০ এবং সর্বশেষ ১৯ শতাংশে নামানো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও মানবসৃষ্ট তন্তু ব্যবহার করে তৈরি নির্দিষ্ট বস্ত্র ও পোশাক পণ্যের জন্য মার্কিন বাজারে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত করতে একটি কার্যকর প্রক্রিয়া তৈরির প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, পারস্পরিক শুল্ক হ্রাস বাংলাদেশের রফতানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে এবং মার্কিন কাঁচামাল ব্যবহার করে পোশাক রফতানিতে শূন্য শুল্ক সুবিধা খাতটিতে নতুন গতি সঞ্চার করবে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর গত বছরের এপ্রিল মাসে শতাধিক দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। বাংলাদেশসহ একাধিক দেশ শুল্ক কমাতে আলোচনায় নামে। পরবর্তীতে কয়েক দফা আলোচনার পর বাংলাদেশের ওপর শুল্কহার ২০ শতাংশ নির্ধারণ করা হয়, যা এখন কমিয়ে ১৯ শতাংশে নামানো হলো।

একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রফতানি গন্তব্য। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রফতানির প্রায় ৮৭ শতাংশই তৈরি পোশাক। মার্কিন সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৮৩৫ কোটি ৮৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। একই সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে ২২৯ কোটি ৫২ লাখ ডলারের পণ্য। এই বাণিজ্য ঘাটতি কমাতেই যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপের পথে যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) স্টকের পরিমাণ দাঁড়িয়েছে ১০৮ কোটি ৬১ লাখ ডলারে।

প্রদা/ডিও

Tags: বাণিজ্যবাণিজ্য উপদেষ্টাবাংলাদেশযুক্তরাষ্ট্র
ShareTweetPin
Previous Post

ঢাকায় আসছেন নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনের পল কাপুর

Next Post

আরো ২০ কোটি ৯০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Related Posts

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
10
সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
12
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
27
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
18
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
44
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
13
Next Post
আরো ২০ কোটি ৯০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আরো ২০ কোটি ৯০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে প্রশস্তকরণের কাজ শুরু

চট্টগ্রামে ২৩ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত

সংসদ ভোটে জামায়াতের ব্যয় হয়েছে সাড়ে ৪ কোটি টাকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল হবে না: তথ্য উপদেষ্টা

ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In