ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

ঢাকায় আসছেন নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনের পল কাপুর

February 10, 2026
0 0
0
ঢাকায় আসছেন নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনের পল কাপুর

একদিন পর, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব নিতে যাচ্ছে নতুন সরকার। এই প্রেক্ষাপটে নতুন সরকারের সঙ্গে দ্রুত অংশীদারত্বের সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী মার্চের শুরুতে তার ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে।

সূত্র জানায়, আগামী ৬ থেকে ৯ মার্চের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন পল কাপুর। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই এই সফর পরিকল্পনা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সফরের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সবকিছু ঠিক থাকলে মার্চের শুরুতেই পল কাপুর ঢাকা সফরে আসবেন। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি না হলে সফরটি অনুষ্ঠিত হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন। পরে তা মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির অনুমোদন পায়। গত অক্টোবরে তার নিয়োগ চূড়ান্ত হয়।

এর আগে সিনেট কমিটির শুনানিতে পল কাপুর বলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড়। দায়িত্ব পেলে তিনি দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ জোরদার, চীনের প্রভাব মোকাবিলা এবং বাণিজ্য সম্প্রসারণে কাজ করবেন।

পল কাপুর দায়িত্ব নেওয়ার আগে দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনা করেছেন।

২০২০-২১ সালে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নিয়ে কাজ করেন।

এর আগে তিনি ক্লারমন্ট ম্যাককেনা কলেজের শিক্ষক ছিলেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আমহার্স্ট কলেজ থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এদিকে, নির্বাচন সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বৈঠকগুলোতে নির্বাচনকালীন সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সূত্র জানায়, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেবে না। নির্বাচনে যে দলই জয়ী হোক, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।

আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য, অবৈধ নাগরিক প্রত্যাবর্তনসহ বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত।

মার্কিন দূত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন এবং সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি সম্পর্কেও খোঁজ নেন। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন তিনি।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে সরাসরি জানার সুযোগ হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

প্রদা/ডিও

Tags: জাতীয় সংসদ নির্বাচনট্রাম্পনির্বাচনভোট
ShareTweetPin
Previous Post

আজ রাত থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ

Next Post

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
11
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
9
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
11
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
9
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
18
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
20
Next Post
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই

No Result
View All Result

সাম্প্রতিক

চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদক মামলার জট কমাতে দেওয়া হবে আলাদা ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প

‘আইডল ফিরে এসেছে’—নেইমারের প্রত্যাবর্তনে ভিনির আবেগঘন বার্তা

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In