ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋন মওকুফ হবে: তারেক রহমান

February 7, 2026
0 0
0
নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋন মওকুফ হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীদের আর্থিক স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষিঋণ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘদিন পর ঠাকুরগাঁওয়ে আসার অনুভূতি প্রকাশ করে তারেক রহমান বলেন, একসময় শীত মৌসুমে প্রতি বছরই তিনি এ এলাকায় আসতেন এবং উপজেলার গ্রামগুলোতে শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করতেন। তবে স্বৈরাচার সরকারের কারণে দীর্ঘদিন সেখানে আসা সম্ভব হয়নি। এখন সময় এসেছে দেশ গঠনের, আর সেই লক্ষ্যেই আগামী নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি।

নারীদের উন্নয়নে দলের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। নারীরা শিক্ষিত হলেও তাদের এখনো পুরোপুরি আর্থিকভাবে স্বাবলম্বী করা যায়নি। অথচ দেশের অর্থনীতিতে নারীদের বড় ভূমিকা রয়েছে। তাই বিএনপি নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে, যার মাধ্যমে তারা ধাপে ধাপে স্বাবলম্বী হয়ে উঠবেন। বিএনপিকে ভোট দিলে নারীরা নিরাপদ পরিবেশে জীবনযাপন ও কাজ করার সুযোগ পাবেন বলেও আশ্বাস দেন তিনি।

কৃষকদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, নারীদের পাশাপাশি কৃষকরাও বিএনপির অগ্রাধিকার। প্রতিটি কৃষককে একটি করে কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে সহজে ঋণ, সরকারি সারসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। ধানের শীষ বিজয়ী হলে সব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ক্ষুদ্র ঋণ সরকারের উদ্যোগে পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন।

ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চল কৃষিনির্ভর উল্লেখ করে তিনি বলেন, কৃষির উন্নয়নে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। পঞ্চগড়ের বন্ধ চিনিকল পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। পাশাপাশি তরুণদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

বেকার যুবকদের প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, এ অঞ্চলে অনেক শিক্ষিত যুবক বেকার রয়েছে। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে, যাতে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

রাজনৈতিক সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বললেও তাতে জনগণের কোনো উপকার হয় না। তাই বিএনপি কাদা ছোড়াছুড়ির রাজনীতি না করে নিজেদের উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরছে। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হোক কিংবা ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন—সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে লড়াই করেছে এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে চায়।

তারেক রহমান আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া সবসময় বলতেন—‘বাংলাদেশই আমার প্রথম ও শেষ ঠিকানা’। বিএনপির সব নেতাকর্মীর শেষ ঠিকানাও এই বাংলাদেশ বলেই তিনি উল্লেখ করেন।

দেশ গঠনে জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, জনগণের সমর্থন ছাড়া এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। অতীতে যেমন বিএনপি জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। বিএনপির লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে কেউ শিক্ষা ও স্বাস্থ্যসেবার অধিকার থেকে বঞ্চিত হবে না।

সমাবেশে জেলা ও উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tags: তারেক রহমানবিএনপি
ShareTweetPin
Previous Post

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

Next Post

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার

Related Posts

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
10
সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা
লীড স্লাইড নিউজ

সিসিটিভি ক্যামেরার আওতায় সিএমপির পাঁচলাইশ মডেল থানা এলাকা

April 8, 2026
12
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
26
দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
লীড স্লাইড নিউজ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

March 29, 2026
18
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
43
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
13
Next Post
পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার

No Result
View All Result

সাম্প্রতিক

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়ে ভারতের স্পষ্ট বার্তা

খেলাপি ঋণ নিয়মিত করা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

এনসিপিতে যোগদানের চাপে আত্মগোপনে ধনকুবের মনজুর আলম!

দুর্ঘটনায় আলোচিত টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে

টানা ৮ মাস পর পতন থামলো রপ্তানির

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In