ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home বাণিজ্য

অন্তর্বর্তী সরকারের একনেক প্রকল্পের ৪২ শতাংশই চট্টগ্রাম বিভাগে

January 28, 2026
0 0
0
অন্তর্বর্তী সরকারের একনেক প্রকল্পের ৪২ শতাংশই চট্টগ্রাম বিভাগে

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ১৮ মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০টি সভা হয়েছে। সভাগুলোয় অনুমোদন পেয়েছে ১৫৩টি নতুন প্রকল্প। আর এসব উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ২ লাখ সাড়ে ১২ হাজার কোটি টাকা।

পরিসংখ্যান অনুযায়ী, মোট বরাদ্দের ৪২ শতাংশ অর্থই বরাদ্দ দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগের জন্য, যার পরিমাণ প্রায় ৮৯ হাজার ২৯৭ কোটি টাকা। এই বরাদ্দের বড় একটি অংশ ব্যয় হবে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন, চট্টগ্রাম পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং বে-টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচারের মতো মেগা প্রকল্পগুলোতে। সমালোচকদের মতে, বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে চট্টগ্রাম অঞ্চলের আধিক্য থাকায় বরাদ্দের ক্ষেত্রে এই আঞ্চলিকতার প্রভাব পড়তে পারে। তবে পরিকল্পনা কমিশন একে জাতীয় স্বার্থ ও চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব হিসেবে ব্যাখ্যা করেছে।

চট্টগ্রাম যখন উন্নয়নের বড় হিস্যা পাচ্ছে, তখন দেশের অন্যান্য প্রান্তের চিত্র একেবারেই ভিন্ন। বিশেষ করে দারিদ্র্যপীড়িত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলগুলো নামমাত্র বরাদ্দ পেয়েছে। ঢাকা বিভাগ দ্বিতীয় অবস্থানে থাকলেও বরাদ্দ পেয়েছে মাত্র ৯.২৭ শতাংশ। এরপর খুলনা ও সিলেট বিভাগ পেয়েছে যথাক্রমে ৬.১৭ শতাংশ ও ২.৫১ শতাংশ অর্থ। দারিদ্র্যের হার বেশি হওয়া সত্ত্বেও রংপুর বিভাগের ভাগ্যে জুটেছে মাত্র ২.৪৪ শতাংশ বরাদ্দ। বরাদ্দের তলানিতে থাকা রাজশাহী ও বরিশাল বিভাগ পেয়েছে যথাক্রমে মাত্র ১.৩৮ শতাংশ ও ০.৮৬ শতাংশ অর্থ। সবচেয়ে শোচনীয় অবস্থায় রয়েছে ময়মনসিংহ বিভাগ, যা মোট বরাদ্দের মাত্র ০.১৭ শতাংশ বা ৩৭৬ কোটি টাকা পেয়েছে।

উন্নয়ন বরাদ্দের এই অসম বণ্টনকে নেতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পরিকল্পনা কমিশনের সাবেক সচিব মো. মামুন আল রশিদ জানান, সংবিধানের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী সম্পদের সুষম বণ্টন ও সুযোগের সমতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সুষম বণ্টন না হলে বঞ্চিত অঞ্চলে ক্ষোভ ও দীর্ঘমেয়াদী বৈষম্য তৈরি হতে পারে। অন্যদিকে, অন্তর্বর্তী সরকার ঋণনির্ভরতা কমানোর কথা বললেও অনেক বড় প্রকল্প বৈদেশিক ঋণে অনুমোদিত হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার ঋণে কালুরঘাট সেতু নির্মাণ এবং জাইকা ও বিশ্বব্যাংকের ঋণে চট্টগ্রামের বিভিন্ন প্রকল্প অন্যতম। পরিকল্পনা কমিশনের সচিব দাবি করেছেন যে কোনো ব্যক্তিগত পছন্দ নয়, বরং জাতীয় অর্থনীতির মূল কেন্দ্র হিসেবেই চট্টগ্রামকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সারা দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া বিভাগগুলোর দারিদ্র্য বিমোচনে বরাদ্দ বাড়ানোর দাবি এখন জোরালো হচ্ছে।

প্রদা/ডিও

Tags: অন্তর্বর্তী সরকারএকনেকপ্রধান উপদেষ্টা
ShareTweetPin
Previous Post

সচিবালয়ে অনধিকার প্রবেশের দায়ে তিনজনের কারাদণ্ড

Next Post

মার্কিন ডলারের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন

Related Posts

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
কর্পোরেট আইকন

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

March 11, 2026
10
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
6
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
4
জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবার আগেই অফিস চলে আসেন
লীড স্লাইড নিউজ

জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবার আগেই অফিস চলে আসেন

February 26, 2026
4
গ্যাস বিস্ফোরণে কুমিল্লায় একই পরিবারের ৪ জন দগ্ধ
লীড স্লাইড নিউজ

গ্যাস বিস্ফোরণে কুমিল্লায় একই পরিবারের ৪ জন দগ্ধ

February 24, 2026
7
৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক
ব্যংকিং অর্থনীতি

৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক

February 22, 2026
6
Next Post
মার্কিন ডলারের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন

মার্কিন ডলারের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন

No Result
View All Result

সাম্প্রতিক

ঈদ উপলক্ষে রোববার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল

রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

মির্জা আব্বাসের অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক

আদালতের আদেশে আবারও অনিশ্চয়তায় চট্টগ্রাম চেম্বারের নির্বাচন

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইস্টার্ন রিফাইনারি ক্রুড অয়েলের মজুতেও টান

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In