ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home কর্পোরেট আইকন

আদানির চুক্তি বাতিলে সিঙ্গাপুরে সালিশি আইনি লড়াইয়ের পরামর্শ

January 26, 2026
0 0
0
আদানির চুক্তি বাতিলে সিঙ্গাপুরে সালিশি আইনি লড়াইয়ের পরামর্শ

আদানি পাওয়ারের সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয় চুক্তিতে ব্যাপক অনিয়ম ও নজিরবিহীন দুর্নীতির তথ্য পেয়েছে জাতীয় পর্যালোচনা কমিটি। এই বিতর্কিত ও অসম চুক্তি বাতিলের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে সিঙ্গাপুরের আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে কমিটি। একই সঙ্গে এই চুক্তির নেপথ্যে সাত-আটজন প্রভাবশালী ব্যক্তির কয়েক মিলিয়ন ডলার অবৈধ সুবিধা নেওয়ার তথ্যপ্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে।

রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০-এর আওতায় সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার জন্য গঠিত জাতীয় কমিটি। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিটি গত ২০ জানুয়ারি বিদ্যুৎ মন্ত্রণালয়ে তাদের বিস্তারিত প্রতিবেদন জমা দেয়।

সংবাদ সম্মেলনে কমিটির সদস্য ও ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক মোশতাক হোসেন খান বলেন, আদানির সঙ্গে করা চুক্তিতে এমন সব গুরুতর অনিয়ম পাওয়া গেছে যা আন্তর্জাতিক পর্যায়েও বিরল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই চুক্তি নিয়ে দ্রুত সিঙ্গাপুরে সালিশি মামলা করতে হবে। আইনি ব্যবস্থা নিতে বিলম্ব করলে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। চুক্তির সঙ্গে জড়িত সাত-আটজন ব্যক্তির কয়েক মিলিয়ন ডলারের অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে উল্লেখ করে তিনি জানান, সংশ্লিষ্টদের বিদেশ ভ্রমণসহ বিভিন্ন নথিপত্র দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেওয়া হয়েছে এবং সংস্থাটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ব্যক্তিগত হিসাবে লেনদেনের তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।

কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আদানির বিদ্যুতের দাম নির্ধারণে চরম বৈষম্য করা হয়েছে। ভারতের অভ্যন্তরীণ গ্রিড থেকে আমদানিকৃত বিদ্যুতের দাম যেখানে ছিল ৪.৮ সেন্ট, সেখানে আদানির দাম ধরা হয় ৬.৮ সেন্ট। এমনকি ২০২৫ সাল নাগাদ এই দাম ১৪.৮৭ সেন্টে পৌঁছানোর প্রাক্কলন করা হয়েছে। অন্যান্য উৎসের তুলনায় আদানির বিদ্যুতে প্রতি ইউনিটে ৪ থেকে ৫ সেন্ট বেশি দিতে হচ্ছে বাংলাদেশকে।

চুক্তির শর্তগুলোকেও একপাক্ষিক ও দেশের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে আদানির কোনো ব্যবসায়িক ক্ষতি হলে তার দায়ভারও বাংলাদেশ সরকারকে বহন করতে হবে। এছাড়া সব পাওনা ডলারে পরিশোধের বাধ্যবাধকতা এবং মাসিক ১.২৫ শতাংশ চড়া সুদের হার বাংলাদেশের অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, আদানি পাওয়ার এক বার্তায় দাবি করেছে, পর্যালোচনা কমিটির এই প্রতিবেদনের বিষয়ে তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। এমনকি কোনো তথ্য বা মতামতও তাদের কাছ থেকে চাওয়া হয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় অঙ্কের বকেয়া থাকা সত্ত্বেও তারা বাংলাদেশের মোট চাহিদার ১০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে, তবে বকেয়া দ্রুত পরিশোধ না হলে ভবিষ্যতে উৎপাদন বজায় রাখা কঠিন হতে পারে।

প্রদা/ডিও

Tags: আদানি বিদ্যুৎবিদ্যুৎ
ShareTweetPin
Previous Post

চট্টগ্রামে বিএনপির সমাবেশে এক কিশোরের মৃত্যু

Next Post

জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে নতুন অধ্যাদেশ প্রকাশ

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
7
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
9
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
9
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
17
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
18
Next Post
জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে নতুন অধ্যাদেশ প্রকাশ

জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে নতুন অধ্যাদেশ প্রকাশ

No Result
View All Result

সাম্প্রতিক

তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

দিল্লিতে জাহেদ উর রহমানের সাথে যা ঘটেছিল

প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দায়িত্ব গ্রহণ করলেন নতুন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন

ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In