ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

বৈশ্বিক অর্থনৈতিক ২.৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস জাতিসংঘের

January 10, 2026
0 0
0
বৈশ্বিক অর্থনৈতিক ২.৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস জাতিসংঘের

জাতিসংঘের এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছরে বৈশ্বিক অর্থনীতি ২.৭ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে পারে, যা ২০২৫ সালের তুলনায় সামান্য কম। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কহার, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং চলমান ভূরাজনৈতিক উত্তেজনাকে এই ধীরগতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

জাতিসংঘের অর্থনীতিবিদদের ধারণা, ২০২৭ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কিছুটা ঘুরে দাঁড়িয়ে ২.৯ শতাংশে পৌঁছাতে পারে। তবে এ হার এখনও কোভিড-১৯ মহামারির আগের সময়ের (২০১০–২০১৯) গড় ৩.২ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, অর্থনৈতিক, ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত টানাপোড়েন একসঙ্গে বিশ্ব ব্যবস্থাকে নতুনভাবে রূপ দিচ্ছে, যার ফলে অর্থনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক ঝুঁকি বাড়ছে।

তবে সংস্থাটি উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির চাপ সত্ত্বেও বৈশ্বিক অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি স্থিতিশীলতা দেখিয়েছে। শক্তিশালী ভোক্তা ব্যয় এবং মূল্যস্ফীতির কিছুটা নিম্নগতি প্রবৃদ্ধিকে সহায়তা করলেও অর্থনীতির ভেতরের কাঠামোগত দুর্বলতা এখনো রয়ে গেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

জাতিসংঘের প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস’ প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ, জাপান ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি সামগ্রিকভাবে স্থিতিশীল থাকবে।

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে প্রবৃদ্ধি ছিল ২.৮ শতাংশ, যা ২০২৫ সালে কমে ১.৯ শতাংশে নেমে আসে। শক্তিশালী ভোক্তা ব্যয় ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ থাকলেও আবাসন ও বাণিজ্যিক নির্মাণ খাতে দুর্বলতা অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। চলতি বছরে দেশটির প্রবৃদ্ধি সামান্য বেড়ে ২ শতাংশ এবং ২০২৭ সালে ২.২ শতাংশে পৌঁছাতে পারে।

জাপানের অর্থনীতি চলতি বছরে ০.৯ শতাংশ এবং ২০২৭ সালে ১ শতাংশ হারে বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ২০২৫ সালের সম্ভাব্য ১.২ শতাংশের চেয়ে কম। বিশেষ করে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক ও নীতিগত অনিশ্চয়তার কারণে জাপানের গাড়ি রপ্তানি খাত চাপের মুখে পড়তে পারে।

ইউরোপীয় ইউনিয়নের প্রবৃদ্ধি ২০২৫ সালের ১.৫ শতাংশ থেকে ২০২৬ সালে ১.৪ শতাংশে নামতে পারে। তবে ২০২৭ সালে তা আবার বাড়িয়ে ১.৬ শতাংশে নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে জাতিসংঘ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন, ভারত ও ইন্দোনেশিয়ার মতো বড় উন্নয়নশীল অর্থনীতিগুলো তুলনামূলকভাবে শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে।

বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর প্রবৃদ্ধি ২০২৫ সালের ৩.৯ শতাংশ থেকে ২০২৬ সালে ৪.৬ শতাংশ এবং ২০২৭ সালে ৫ শতাংশে উন্নীত হতে পারে। এই দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ইথিওপিয়া ও তানজানিয়ার অর্থনৈতিক পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো হবে বলে উল্লেখ করেছে জাতিসংঘ।

পূর্ব এশিয়ায় চলতি বছরে প্রবৃদ্ধি কমে ৪.৪ শতাংশে দাঁড়াতে পারে, যা আগের বছরের ৪.৯ শতাংশের চেয়ে কম। চীনের অর্থনীতি ২০২৬ সালে ৪.৬ শতাংশ এবং ২০২৭ সালে ৪.৫ শতাংশ হারে বাড়তে পারে, যা ২০২৫ সালের ৪.৯ শতাংশ প্রবৃদ্ধির নিচে থাকবে।

আফ্রিকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে—২০২৫ সালের ৩.৯ শতাংশ থেকে ২০২৭ সালে তা ৪.১ শতাংশে পৌঁছাতে পারে। তবে উচ্চ ঋণভার ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এই অঞ্চলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রবৃদ্ধি ২০২৫ সালের ২.৪ শতাংশ থেকে ২০২৬ সালে সামান্য কমে ২.৩ শতাংশে নামলেও ২০২৭ সালে আবার বেড়ে ২.৫ শতাংশে পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রদা/ডিও

Tags: অর্থনীতিজাতিসংঘ
ShareTweetPin
Previous Post

তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় শুরু সম্পাদক-সাংবাদিকদের সঙ্গে

Next Post

ইপিএ হলে জাপানের সঙ্গে যা যা সুবিধা পাবে বাংলাদেশ

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
7
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
9
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
8
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
15
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
18
Next Post
ইপিএ হলে জাপানের সঙ্গে যা যা সুবিধা পাবে বাংলাদেশ

ইপিএ হলে জাপানের সঙ্গে যা যা সুবিধা পাবে বাংলাদেশ

No Result
View All Result

সাম্প্রতিক

বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বাণিজ্য ও শিল্পের নতুন দিগন্ত খুলছে আনোয়ারায়

সংস্কৃতিকে অর্থনীতির সম্পদে রূপ দিতে ৮০০ কোটির প্রকল্প

জলাবদ্ধতা নিরসনে চসিকের নতুন প্রকল্প, ব্যয় ৩,৮৭১ কোটি টাকা

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In