ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home বাংলাদেশ অর্থনীতি

নিম্ন আয়ের তরুণদের কর্মসংস্থানে ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

December 24, 2025
0 0
0
নিম্ন আয়ের তরুণদের কর্মসংস্থানে ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশের নিম্ন আয়ের তরুণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও সুযোগ বাড়াতে ১৫ কোটি ৭ লাখ ৫০ হাজার (১৫০ দশমিক ৭৫ মিলিয়ন) ডলারের অর্থ সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এতে নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদেরও ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (রেইজ) প্রকল্পের আওতায় এই অতিরিক্ত অর্থায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সারা দেশে আরও প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণের জন্য কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে। এর আগে এই প্রকল্পের সুবিধাভোগী ছিলেন ২ লাখ ৩৩ হাজার জন।

অংশগ্রহণকারীরা দক্ষতা প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি (অ্যাপ্রেন্টিসশিপ), উদ্যোক্তা উন্নয়ন এবং মাইক্রোফাইন্যান্স বা ক্ষুদ্রঋণ সুবিধাসহ একটি সমন্বিত প্যাকেজ পাবেন। এটি তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান এবং ব্যবসার প্রবৃদ্ধির বাধাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে। এছাড়া নারীর ক্ষমতায়নে মানসম্মত শিশুযত্ন বা চাইল্ড কেয়ার সুবিধা এবং জলবায়ু অভিঘাত মোকাবিলায় সহনশীল জীবিকার উদ্ভাবনী পদ্ধতিও এতে অন্তর্ভুক্ত থাকবে।

বিশ্বব্যাংক বলছে, এই অর্থায়ন প্রকল্পটিকে শহুরে কেন্দ্রের বাইরে গ্রামীণ জনপদে বিস্তৃত করতে সহায়তা করবে। এর ফলে সারা দেশের প্রান্তিক তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তারা এর সুফল পাবেন। নারীদের জন্য প্রশিক্ষণ ও স্টার্ট-আপ অনুদান প্রদানের মাধ্যমে মানসম্মত এবং সাশ্রয়ী ‘হোম-বেসড’ চাইল্ড কেয়ার বা শিশুযত্ন সেবার পরীক্ষামূলক কার্যক্রম চালু করা হবে।

সংস্থাটি জানায়, শিশুযত্নের চাহিদা ও জোগান—উভয় দিক বিবেচনা করে নেওয়া এসব উদ্যোগ নারীদের শ্রমশক্তির অংশগ্রহণ বাড়াবে এবং কেয়ার সেক্টরে নতুন কর্মসংস্থান তৈরি করবে। পাশাপাশি এটি শিশুদের প্রাথমিক স্বাস্থ্য ও বিকাশেও ভূমিকা রাখবে। এছাড়া নারীদের আত্মবিশ্বাস ও ক্ষমতায়ন বাড়াতে তাদের জীবনমুখী দক্ষতা বা লাইফ স্কিলস প্রশিক্ষণের আওতায় আনা হবে। এই অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি চাকরি মেলার আয়োজন, নিয়োগকর্তাদের সঙ্গে প্রার্থীদের সংযোগ ঘটিয়ে দেওয়া এবং নেগোসিয়েশন বা দরকষাকষিতে সহায়তার মতো কাজগুলোও করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটি ইতিমধ্যে দারুণ সাফল্য দেখিয়েছে। গ্রাজুয়েট শিক্ষানবিশদের ৮০ শতাংশেরও বেশি কর্মসূচি শেষ করার তিন মাসের মধ্যে চাকরি পেয়েছেন। এছাড়া তরুণ ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় এবং ব্যবসায়িক কার্যক্রমেও উন্নতির খবর পাওয়া গেছে।

২০২১ সালে যাত্রার পর থেকে রেইজ প্রকল্প কোভিডে ক্ষতিগ্রস্ত ৫০ হাজারেরও বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে রিকভারি ঋণ ও প্রশিক্ষণ সহায়তা দিয়েছে। এছাড়া আড়াই লাখের বেশি বিদেশফেরত অভিবাসীকে পুনর্বাসন সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ১ লাখ ২২ হাজার সুবিধাভোগীকে অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক সেবা দেওয়া হয়েছে, যার ৫৫ শতাংশই নারী। এই অতিরিক্ত অর্থায়নের ফলে রেইজ প্রকল্পে বিশ্বব্যাংকের মোট সহায়তার পরিমাণ দাঁড়াল ৩৫০ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে।

প্রদা/ডিও

Tags: অর্থনীতিবিশ্বব্যাংকব্যাংক
ShareTweetPin
Previous Post

তারেক রহমান জিয়ারত করবেন হাদির কবর

Next Post

চীন-রাশিয়ার পাশে থাকার ঘোষণা ভেনেজুয়েলার

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
চীন-রাশিয়ার পাশে থাকার ঘোষণা ভেনেজুয়েলার

চীন-রাশিয়ার পাশে থাকার ঘোষণা ভেনেজুয়েলার

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In