ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

জানাজা সম্পন্ন ওসমান হাদির লাখো মানুষের অংশগ্রহনে

December 20, 2025
0 0
0
জানাজা সম্পন্ন ওসমান হাদির লাখো মানুষের অংশগ্রহনে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিভিন্ন শ্রেণি–পেশার লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাদির মরদেহ শাহবাগে নিয়ে যাওয়া হচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে শায়িত করা হবে। সেখানে তাকে দাফনের প্রস্তুতি চলছে।

জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। জানাজায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

সকাল থেকে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকায় পুলিশ, র‍্যাব, আনসার, এপিবিএন, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়।

সরেজমিনে দেখা যায়, মানিক মিয়া এভিনিউর পূর্ব পাশে খেজুর বাগান ক্রসিং ও পশ্চিম পাশে আড়ংয়ের অংশে বাঁশ দিয়ে প্রবেশপথ তৈরি করা হয়েছে। জানাজায় অংশগ্রহণকারীদের এই পথ দিয়েই প্রবেশ করতে হচ্ছে। প্রথম স্তরে পুলিশ ও এপিবিএন সদস্যরা হ্যান্ড মেটাল ডিটেকটর দিয়ে আগতদের তল্লাশি করছেন। কারো সঙ্গে ব্যাগ থাকলে বা সন্দেহজনক মনে হলে তাদের বাড়তি তল্লাশি করা হচ্ছে।

দ্বিতীয় স্তরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশের দুটি গেটেই আর্চওয়ে বসানো হয়েছে। সেখানেও হ্যান্ড মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশি করা হচ্ছে। এই স্থানে পুলিশ, এপিবিএন, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

তৃতীয় স্তরে দক্ষিণ প্লাজার ভেতরের মাঠের পুরোটা বাঁশ দিয়ে ঘিরে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখানে তিনটি প্রবেশপথ তৈরি করে আর্চওয়ে বসানো হয়েছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্যরা এই আর্চওয়েতে আগতদের পরীক্ষা করছেন। এছাড়া পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মোতায়েন রয়েছে।

সকাল ১০টা থেকে হাদির জানাজায় অংশ নিতে মানুষজন ছোট ছোট মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন। জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে ইতোমধ্যে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে নগরবাসীকে বেশ কিছু ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নিরাপত্তার বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তাসহ সার্বিক বিষয় মাথায় রেখে শহিদ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে এক হাজার ‘বডি-ওর্ন ক্যামেরাসহ’ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি।’

এছাড়া রায়ট কন্ট্রোল গিয়ারসহ ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে ৮৭০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।

জানাজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্দেশনায় বলা হয়েছে: জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া জানাজা চলাকালীন সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকেলে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।

ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী, দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

প্রদা/ডিও

Tags: ওসমান হাদিঢাকাহাদি জানাজাহাদি মৃত্যু
ShareTweetPin
Previous Post

দুই পত্রিকায় হামলা: নির্বাচন ব্যাহত ও দেশ অস্থিতিশীল করার চেষ্টা

Next Post

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে ফিরেছে

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
9
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
10
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
9
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
17
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
19
Next Post
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে ফিরেছে

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে ফিরেছে

No Result
View All Result

সাম্প্রতিক

আগামীকাল মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মূল্যস্ফীতি ও জিডিপির হিসাব পদ্ধতি সংস্কার করছে সরকার

আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

খেলার পাশাপাশি পড়াশোনা-সংস্কৃতিতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল

কেইপিজেডে আওয়ামী লীগপন্থিদের সুবিধা দেওয়ার অভিযোগে জিএম শামসের বিরুদ্ধে তদন্তের দাবি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In